Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 09, 2026
চলছে বিআরটি’র তিনদিন ব্যাপী কর্মযজ্ঞ, ব্যাপক জনদুর্ভোগের আশঙ্কা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 November, 2022, 10:30 am
Last modified: 25 November, 2022, 10:34 am

Related News

  • শুরুতেই আভাস ছিল বিআরটিতে যানজট বাড়বে; এবার তা-ই নিশ্চিত করল সরকারি সংস্থা
  • অসমাপ্ত বিআরটি লেনে এক যুগ পর বাস সার্ভিসের উদ্বোধন
  • গাজীপুর-বিমানবন্দর বিআরটি প্রকল্পের বাস চালু ১৬ ডিসেম্বর
  • আরও সময় চায় ঠিকাদার, সেপ্টেম্বরে বিআরটি চালু অনিশ্চয়তায়
  • আসছে সেপ্টেম্বর-অক্টোবরে বদলে যাবে ঢাকার যাতায়াত ব্যবস্থার চেহারা

চলছে বিআরটি’র তিনদিন ব্যাপী কর্মযজ্ঞ, ব্যাপক জনদুর্ভোগের আশঙ্কা

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত যাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট আছে, তাদেরকে অতিরিক্ত সময় হাতে রেখে রওনা দিতে অনুরোধ জানিয়েছে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কর্তৃপক্ষ।
টিবিএস রিপোর্ট
25 November, 2022, 10:30 am
Last modified: 25 November, 2022, 10:34 am
ছবি- সালাহউদ্দিন আহমেদ

ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা এয়ারপোর্ট রোডে শুরু হয়েছে বিআরটি প্রকল্পের সড়কের উন্নয়ন কাজ। গাজীপুরমুখী এ সড়কে গতকাল (২৪ নভেম্বর) সন্ধ্যা থেকে শুরু হওয়া এ নির্মাণযজ্ঞ চলবে রোববার (২৭ নভেম্বর) সকাল পর্যন্ত। এর ফলে ব্যাপক দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।

যান চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে জনসাধারণের জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনাও জারি করেছে বিআরটি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত যাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট আছে, তাদেরকে অতিরিক্ত সময় হাতে রেখে রওনা দিতে অনুরোধ জানিয়েছে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কর্তৃপক্ষ।

বুধবার ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্তৃপক্ষ নগরবাসীকে অনুরোধ জানিয়েছে, যাতে তারা উল্লিখিত সময়ের মধ্যে খিলক্ষেত থেকে বিমানবন্দর হয়ে উত্তরা পর্যন্ত রুট ব্যবহার না করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পের নির্মাণকাজ চলায় এই সময়ের মধ্যে সড়কে তীব্র যানজট হতে পারে।

তবে রাজধানীর উত্তর অংশের পাশাপাশি গাজীপুর, বৃহত্তর ময়মনসিংহ এবং উত্তরবঙ্গের একটি অংশের সঙ্গে সড়ক পথে যোগাযোগে এই সড়কটির কোনো বিকল্প নেই। উত্তরাঞ্চলের গাড়িগুলো গাবতলী হয়ে চলতে পারলেও, সেদিকে বাসগুলোর রুট পারমিটের বিষয় আছে।

গত কয়েক বছর ধরে এই প্রকল্পের কাজ চলার কারণে এই সড়কে যানজট এক সাধারণ সমস্যায় পরিণত হয়েছে। বৃষ্টি হলে টঙ্গীর যানজট প্রায়ই ঢাকার মহাখালী পর্যন্ত গিয়ে ঠেকে। সেসময় বনানী থেকে উত্তরা যেতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়।

তবে, ২৪ থেকে ২৭ তারিখ রাতভর কী ধরনের কাজ করা হবে, যান চলাচল কতটা নিয়ন্ত্রণ করা হবে, এ বিষয়গুলো বিআরটিএর বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি।

সহকারী কমিশনার (ট্রাফিক-গুলশান জোন) মুস্তাফিজুর রহমান টিবিএসকে জানিয়েছেন, "এই সড়কে চলাচলকারীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হবে। তবে আমরা যান চলাচল স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করছি।"
 
Related Topics

টপ নিউজ

বিআরটি প্রকল্প / বিআরটি-৩

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
    জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
  • উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
    গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট
  • ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
    ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে
  • ছবি: বিবিসি
    উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু
  • ‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
    পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

Related News

  • শুরুতেই আভাস ছিল বিআরটিতে যানজট বাড়বে; এবার তা-ই নিশ্চিত করল সরকারি সংস্থা
  • অসমাপ্ত বিআরটি লেনে এক যুগ পর বাস সার্ভিসের উদ্বোধন
  • গাজীপুর-বিমানবন্দর বিআরটি প্রকল্পের বাস চালু ১৬ ডিসেম্বর
  • আরও সময় চায় ঠিকাদার, সেপ্টেম্বরে বিআরটি চালু অনিশ্চয়তায়
  • আসছে সেপ্টেম্বর-অক্টোবরে বদলে যাবে ঢাকার যাতায়াত ব্যবস্থার চেহারা

Most Read

1
জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
অর্থনীতি

জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল

2
উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
আন্তর্জাতিক

গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট

3
ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু

5
‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net