Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
অসমাপ্ত বিআরটি লেনে এক যুগ পর বাস সার্ভিসের উদ্বোধন

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি:
15 December, 2024, 10:45 am
Last modified: 15 December, 2024, 10:46 am

Related News

  • বিআরটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব একনেকে নাকচ, ত্রুটিপূর্ণ নকশা তদন্তের নির্দেশ
  • সুফল নিয়ে সংশয়, তবুও বিআরটি প্রকল্পের ব্যয় বাড়ছে আরও ৫৫ শতাংশ 
  • শুরুতেই আভাস ছিল বিআরটিতে যানজট বাড়বে; এবার তা-ই নিশ্চিত করল সরকারি সংস্থা
  • রোববার বিআরটি করিডোরে এসি বাস পরিষেবা চালু করবে বিআরটিসি
  • গাজীপুর-বিমানবন্দর বিআরটি প্রকল্পের বাস চালু ১৬ ডিসেম্বর

অসমাপ্ত বিআরটি লেনে এক যুগ পর বাস সার্ভিসের উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি:
15 December, 2024, 10:45 am
Last modified: 15 December, 2024, 10:46 am
ছবি: টিবিএস

প্রকল্পের কাজ অসমাপ্ত রেখে এবং বিভিন্ন সীমাবদ্ধতার কথা জেনে, গণশুনানিতে উঠে আসা নানা সমস্যা সমাধান না করেই এক যুগ পর অবশেষে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) লেন দিয়ে বাস চালু হলো। 

বিজয় দিবস সামনে রেখে আজ রোববার (১৫ ডিসেম্বর) সকালে বিআরটিসির ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস দিয়ে বিআরটির বিশেষ লেনে এই সেবার উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

পূর্বনির্ধারিত সময়ের আগেই রোববার সকাল ৮টায় গাজীপুর মহানগরীর শিববাড়ী বিআরটি প্রকল্পের বাস ডিপো থেকে সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ১০টি বাস চলাচলের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিবহন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো: এহছানুল হক। আরও বক্তব্য রাখেন, বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম, বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ড. মো: মনিরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রকল্পের বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে বলেন, 'কাজ শুরুর পরে নির্ধারিত সময়ে প্রকল্পটির কাজ শেষ হচ্ছে না। এটি একটি রুগ্ন প্রকল্প, সেটা আমরা আগে থেকেই জানি। অনেকবার সময় বাড়ানো হয়েছে, তারপরও কাজ শেষ করতে পারেনি। এই প্রকল্প মানুষের কোনো উপকারে আসছিল না। তাই প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে বিআরটি লেনে ১০টি বিআরটিসি বাস দিয়ে বাস সার্ভিস চালু করা হয়েছে। এ সার্ভিস চলার সময়ে যেসব সমস্যা দেখা যাবে, সেগুলো ধারাবাহিকভাবে সমাধান করা হবে।'

এর আগে বিআরটি প্রকল্প নিয়ে গাজীপুরের জেলা প্রশাসক কাযালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে যেসব সমস্যা চিহ্নিত করা হয়, সেসব কবে নাগাদ সমাধান করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি গণশুনানির বিষয়টি নিয়ে কিছুই জানি না।' এ সময় অনুষ্ঠানে উপস্থিত বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ও গাজীপুরের জেলা প্রশাসক গণশুনানির বিষয়ে উপদেষ্টাকে জানালে তিনি বলেন, 'আমি বিষয়গুলো দেখব। গনশুনানিতে যেসব সমস্যা উঠে এসেছিল, সেগুলো দেখে যেসব বিষয় বাস্তবায়নযোগ্য সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।'

আগামী জুনে এ প্রকল্পের সব কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ব্যস্ততম মহাসড়কের দুইপাশে বিভিন্ন পোশাক কারখানার লাখ লাখ শ্রমিক কিভাবে মহাসড়ক পারাপার হবে—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে অনীহা প্রকাশ করায় আমরা মন্ত্রণালয়ের নিজস্ব তত্ত্বাবধানে বিমানবন্দর থেকে চান্দনা চৌরাস্তা অংশে ১০টি নতুন ফুটওভার ব্রিজ নির্মাণ করব। এছাড়াও অন্যান্য কাজগুলো সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করেছি। বিআরটি লেনে বিশেষ বাস আমদানীর জন্য ইতিমধ্যে দরপত্র আহবান করা হয়েছে। সেগুলো এলে আরও বেশি যাত্রী চলাচল করতে পারবে।'

এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, 'আমরা ভবিষ্যতে বিআরটি লেনের বাসগুলো এবং জয়দেবপুর থেকে ঢাকা রুটের ট্রেনগুলোকে চট্রগ্রামের মতো ইলেকট্রিক লাইনে চলাচলের ব্যবস্থা করব।'

উপদেষ্টা জানান, বর্তমানে বাসগুলো শিববাড়ী থেকে বিআরটি লেন দিয়ে বিমানবন্দর পর্যন্ত যাবে। তারপর বাসগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ফার্মগেট নেমে সেখান থেকে অন্যান্য বাসের মতো গুলিস্তান পর্যন্ত যাতায়াত করবে। 

ফাওজুল কবির আরও বলেন, বিআরটি লেন দিয়ে বিআরটিসি বাসের পাশাপাশি এখন বিভিন্ন ব্যক্তিগত যান, কার ও মাইক্রোবাসও চলতে পারবে। এর মাধ্যমে গাজীপুরের মানুষ গাজীপুরের নিজ বাসায় থেকে ঢাকায় গিয়ে অফিস করতে পারবে।

বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, 'আমরা প্রাথমিকভাবে ১০ এসি বাস দিচ্ছি। প্রয়োজনে বা চাহিদা বাড়লে আরও বাড়ানো হবে। বিআরটিসির এসি বাসগুলো শিববাড়ী টার্মিনাল থেকে বিআরটি লেনে বিমানবন্দর পর্যন্ত ২০.৫ কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার পথে চলাচল করবে। শিববাড়ী থেকে গুলিস্তানের ভাড়া ১৪০ টাকা। তারমধ্যে শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া ৭০ টাকা। বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়াও ৭০ টাকা। ঢাকার ওপর চাপ কমাতে চার জোড়া কমিউটার ট্রেনও চালু হচ্ছে।'

কর্মকর্তারা বলেন, বিআরটি লেন দিয়ে শুধু বাসই চলাচল করার কথা। কিন্তু শুরুতে বিআরটিসির ১০টি বাস দিয়ে পুরো বিআরটি লেন আটকে রাখা ঠিক হবে না। এজন্য কার ও মাইক্রোবাসও বিআরটি লেন দিয়ে চলাচল করতে দেওয়া হবে। এর ফলে সাধারণ লেনগুলোতে চাপ কমে যাবে। 

Related Topics

টপ নিউজ

বিআরটি / বিআরটি প্রকল্প / বিআরটি বাস / বিআরটি করিডোর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • বিআরটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব একনেকে নাকচ, ত্রুটিপূর্ণ নকশা তদন্তের নির্দেশ
  • সুফল নিয়ে সংশয়, তবুও বিআরটি প্রকল্পের ব্যয় বাড়ছে আরও ৫৫ শতাংশ 
  • শুরুতেই আভাস ছিল বিআরটিতে যানজট বাড়বে; এবার তা-ই নিশ্চিত করল সরকারি সংস্থা
  • রোববার বিআরটি করিডোরে এসি বাস পরিষেবা চালু করবে বিআরটিসি
  • গাজীপুর-বিমানবন্দর বিআরটি প্রকল্পের বাস চালু ১৬ ডিসেম্বর

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net