Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
বিশ্বকাপের কত গোল? কোন আসর এগিয়ে!

মাহমুদুল হাসান সাফি
23 November, 2022, 01:30 pm
Last modified: 23 November, 2022, 01:45 pm

Related News

  • এবার ইনফান্তিনো ও ট্রাম্পের জামাতার ভাইয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি উয়েফার
  • ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম
  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা ইনফান্তিনোর, ফুটবলে 'পারমাণবিক বোমা'র মতো প্রভাবের শঙ্কা
  • আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

বিশ্বকাপের কত গোল? কোন আসর এগিয়ে!

রাশিয়ার ওলেগ সালেঙ্কো বিশ্বকাপের এক ম্যাচে একক খেলোয়াড় হিসেবে সর্বাধিক গোল করার রেকর্ড গড়েছেন। ১৯৯৪ সালে গ্রুপ পর্বের একটি ম্যাচে ক্যামেরুনকে ৬-১ গোলে হারায় রাশিয়া, যার পাঁচটি গোলই করেছেন ওলেগ সালেঙ্কো।
মাহমুদুল হাসান সাফি
23 November, 2022, 01:30 pm
Last modified: 23 November, 2022, 01:45 pm
ছবি: সংগৃহীত

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে কাতার বিশ্বকাপ ২০২২। হাজার হাজার দর্শক খেলা উপভোগ করতে প্রতিদিন মাঠে উপস্থিত হচ্ছেন, গলা ফাটাচ্ছেন পছন্দের দলের জন্য। মাঠের বাইরেও টিভি সেটের সামনে, বড় পর্দায়, সারা দুনিয়ায় চলে বিশ্বকাপের আনন্দ, উল্লাস এবং উদযাপন। এই আনন্দ বহুগুণ বেড়ে যায় যখন মাঠের খেলা হয়ে উঠে জমজমাট। দুর্দান্ত পারফর্মেন্স দেখে চোখ আটকে থাকে খেলোয়াড়ের পায়ে, গোল হলেই সবার উল্লাস!

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ৩২ দল মিলে মোট ১৬৯ টি গোল করেছিল যা টুর্নামেন্টের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। এখন পর্যন্ত বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলের হিসেবে যৌথভাবে প্রথমেই আছে ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপ ও ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ। এই দুই টুর্নামেন্টে সব দল মিলে ১৭১ গোল উপহার দিয়েছে দর্শকদের।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ স্কোরিং ম্যাচ

১৯৩০ সালে ফিফা বিশ্বকাপের প্রথম আসর শুরু। এখন ২০২২ সাল, বিশ্বকাপের ২২ তম আসর চলছে। এরই মধ্যে শত শত বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হয়ে গিয়েছে। এর মধ্যে ১৯৫৪ সালের ২৬ জুন ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে অস্ট্রিয়া সুইজারল্যান্ডের লুসানে সুইজারল্যান্ডকে ৭-৫ গোলে পরাজিত করে । ম্যাচে করা দুই দলের মোট ১২ টি গোল বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে এবং সর্বোচ্চ স্কোরিং ম্যাচ হিসেবে যা আজ পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বী।

বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ গোলদাতা ফুটবলার

রাশিয়ার ওলেগ সালেঙ্কো বিশ্বকাপের এক ম্যাচে একক খেলোয়াড় হিসেবে সর্বাধিক গোল করার রেকর্ড গড়েছেন। ১৯৯৪ সালে গ্রুপ পর্বের একটি ম্যাচে ক্যামেরুনকে ৬-১ গোলে হারায় রাশিয়া। যার পাঁচটি গোল করেছেন ওলেগ সালেঙ্কো।  ২৫  বছর বয়সী সালেঙ্কো ১৫ মিনিটের মাথায় গোল করা শুরু করেছিলেন, খেলার ৪১ মিনিটে আরেকটি গোল এবং ৪৪ তম মিনিটেই হাফ টাইমের আগে হ্যাটট্রিক করেছিলেন।সালেঙ্কো ৭২ তম মিনিটে করেন চতুর্থ গোল এবং ৭৫ মিনিটে গোল দিয়ে বিশ্বকাপ আসরের এক ম্যাচে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের নামের পাশে লেখান।

বিশ্বকাপ টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ফুটবলার

বিশ্বকাপের একটি টুর্নামেন্টে একজন খেলোয়াড়ের সর্বাধিক গোল করার রেকর্ডটি এখনও কিংবদন্তি ফরাসি ফরোয়ার্ড জাস্ট ফন্টেইনের দখলে রয়েছে। তিনি ১৯৫৮ সালে সুইডেনে মাত্র ছয়টি ম্যাচে অসাধারণভাবে ১৩ টি গোল করতে সক্ষম হন। অন্যদিকে, চার বিশ্বকাপ মিলিয়ে মোট ১৬ গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোল দাতার রেকর্ড করেছেন মিরোস্লাভ ক্লোসা।

বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বেশি গোল

১৯৫৮ সালে, বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরিং ফাইনালে ব্রাজিল সুইডেনের বিপক্ষে ৫-২ গোলে জয়ী হয়। ভাভা, পেলে এবং মারিও জাগালোর দ্বিতীয়ার্ধের স্ট্রাইকসহ দক্ষিণ আমেরিকান দেশটি তাদের প্রথম বিশ্বকাপ শিরোপা জয় করে । মজার বিষয় হল, এই ম্যাচটি বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে কম বয়সী এবং সবচেয়ে বয়স্ক গোলদাতার রেকর্ডও ভেঙেছে, যেখানে ব্রাজিলের পেলে ১৭ বছর ২৪৯ দিনে সবচেয়ে কম বয়সী গোল দাতা হয়েছেন এবং সুইডেনের নিলস লিডহোম ৩৫ বছর ২৬৩ দিনে সবচেয়ে বয়স্ক গোলদাতার রেকর্ড করেছেন।

Related Topics

টপ নিউজ

ফিফা বিশ্বকাপ / ফুটবল / কাতার বিশ্বকাপ ২০২২ / রেকর্ড / গোল / আসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    ১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • প্রতীকী ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • ছবি: সৌজন্যে
    অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

Related News

  • এবার ইনফান্তিনো ও ট্রাম্পের জামাতার ভাইয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি উয়েফার
  • ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম
  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা ইনফান্তিনোর, ফুটবলে 'পারমাণবিক বোমা'র মতো প্রভাবের শঙ্কা
  • আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

Most Read

1
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

3
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

5
প্রতীকী ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

6
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net