Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
শীতের প্রকোপে ইউক্রেনের দুরবস্থা নিয়ে দুশ্চিন্তা

আন্তর্জাতিক

ডয়চে ভেলে বাংলা
22 November, 2022, 07:25 pm
Last modified: 22 November, 2022, 07:25 pm

Related News

  • যুদ্ধে রাশিয়ার সঙ্গে জনবল ঘাটতি কমাতে কিলার রোবট মোতায়েন করছে ইউক্রেন
  • ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করেছে রাশিয়া, দাবি কিয়েভের
  • হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে
  • বিশ্বের বৃহত্তম হ্রদ কাস্পিয়ানে আছড়ে পড়ছে ইরান ও ইউক্রেন যুদ্ধের ঢেউ, নেপথ্যে কী?
  • টাইম ট্রাভেলে ওয়াশিংটনকে রক্ষা আর ইরানের ওপর হামলা: ট্রাম্পের বিচিত্র ‘এআই’ পোস্টের জোয়ার

শীতের প্রকোপে ইউক্রেনের দুরবস্থা নিয়ে দুশ্চিন্তা

যুদ্ধের রাশ ইউক্রেন বা রাশিয়ার হাতে কতটা রয়েছে, সে বিষয়ে তর্কবিতর্ক থাকলেও ঋতু হিসেবে শীতকালের ক্ষমতা নিয়ে কোনো সংশয় নেই। যুদ্ধক্ষেত্রের উল্লেখযোগ্য অংশে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামতে শুরু করেছে। রাজধানী কিয়েভে তুষারপাত শুরু হয়েছে। রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে ইউক্রেনের বিদ্যুৎ, পানি ও ঘর গরম রাখার উত্তাপ সরবরাহের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডয়চে ভেলে বাংলা
22 November, 2022, 07:25 pm
Last modified: 22 November, 2022, 07:25 pm
নিষ্ঠুরতার জন্য ইউক্রেনের শীতের কুখ্যাতি দুনিয়াজোড়া। ছবি: রয়টার্স

রাশিয়ার হামলায় জ্বালানি অবকাঠামোর মারাত্মক ক্ষতি সামলাতে ইউক্রেনের সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে। রাশিয়াকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণার দাবির পুনরাবৃত্তি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। 

যুদ্ধের রাশ ইউক্রেন বা রাশিয়ার হাতে কতটা রয়েছে, সে বিষয়ে তর্কবিতর্ক থাকলেও ঋতু হিসেবে শীতকালের ক্ষমতা নিয়ে কোনো সংশয় নেই। যুদ্ধক্ষেত্রের উল্লেখযোগ্য অংশে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামতে শুরু করেছে। রাজধানী কিয়েভে তুষারপাত শুরু হয়েছে। সেইসঙ্গে বৃষ্টি ও কাদার কারণে সৈন্য ও সামরিক সরঞ্জাম পরিবহনও বড় সমস্যা হয়ে উঠছে। রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে ইউক্রেনের বিদ্যুৎ, পানি ও ঘর গরম রাখার উত্তাপ সরবরাহের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশের ২৭টি অঞ্চলের মধ্যে ১৫টিতে চার ঘণ্টা বা আরো বেশি সময়ের জন্য ব্ল্যাকআউটের পরিকল্পনা করা হয়েছে। সেই সময় আরো বাড়ানো হতে পারে বলে বিদ্যুৎ সংস্থা জানিয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউক্রেনের চলতি শীতকালকে 'প্রাণঘাতী' হিসেবে সতর্ক করে দিয়েছে। সংস্থার ইউরোপের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. হান্স হেনরি পি ক্লুগে বলেন, স্বাস্থ্য ও জ্বালানি অবকাঠামোর উপর হামলার অর্থ হলো অসংখ্য হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র আর পুরোপুরি চালু থাকতে পারছে না। সেখানে জ্বালানি, পানি ও বিদ্যুতের অভাব প্রকট হয়ে উঠছে। মরিয়া হয়ে শরীর গরম রাখার বিকল্প প্রচেষ্টার কারণে শ্বাসকষ্ট ও হৃদরোগের আশঙ্কাও বেড়ে যাবে বলে তিনি সতর্ক করে দেন। 

এমন পরিস্থিতিতে রাশিয়ার হাত থেকে সদ্য পুনরুদ্ধার করা খেরসন ও মিকোলাইভের মতো অঞ্চলের বাসিন্দাদের উদ্ধার করে দেশের অন্য জায়গায় নিয়ে যাবার কাজ শুরু করেছে ইউক্রেনের কর্তৃপক্ষ। উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেন, সরকার সেখানকার মানুষের জন্য পরিবহণ, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করবে। বিশেষ করে নারী ও শিশু এবং অসুস্থ ও বয়স্ক মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে। ইউক্রেনে জ্বালানি সংরক্ষণের খাতিরে তিনি গত মাসে বিদেশে বাসরত ইউক্রেনীয়দের উদ্দেশে শীতকালে দেশে না ফেরার আবেদন জানিয়েছিলেন। কিয়েভসহ অন্যান্য জায়গার যে সব মানুষের কয়েক মাসের জন্য দেশের বাইরে থাকার সামর্থ্য রয়েছে, তাদের উদ্দেশ্যেও সেই আবেদন জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। 

শীত আরো জাঁকিয়ে বসার আগে রাশিয়ার সেনাবাহিনী অবশিষ্ট অধিকৃত এলাকার উপর নিয়ন্ত্রণ জোরদার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের বাহিনীর হামলার আশঙ্কায় দ্নিপার নদীর পূর্ব প্রান্তে সামরিক অবস্থান আরো মজবুত করছে মস্কো। রাশিয়া নিয়ন্ত্রিত এলাকার মানুষকেও অন্যত্র সরিয়ে নিয়ে যাবার চেষ্টা চলছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি সোমবার আবার ন্যাটোসহ অন্যান্য সহযোগী দেশগুলির উদ্দেশ্যে রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার ডাক দিয়েছেন।  তিনি বলেন, রাশিয়ার হামলার ফলে দেশের ৫০ শতাংশেরও বেশি জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। গণবিধ্বংসী অস্ত্র প্রয়োগের দায়ে রাশিয়ার উপর আরো কড়া নিষেধাজ্ঞা চাপানোরও ডাক দেন তিনি। ভিডিও লিংকের মাধ্যমে মাদ্রিদে

ন্যাটোর ৬৮তম সংসদীয় সভায় ভাষণ দিতে গিয়ে জেলেনস্কি বলেন, সন্ত্রাসী রাষ্ট্রটিকে দেখাতে হবে, যে সে দেশের জয়ের কোনো সুযোগ নেই। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও সোমবার রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেছে। রাশিয়া সুপরিকল্পিতভাবে ইউক্রেনের মানুষের হত্যা, নিপীড়ন ও অপহরণ চালিয়েছে বলে রাষ্ট্রদূত বেথ ভান স্কাক দাবি করেন। তিনি মার্কিন কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংগঠনগুলির উদ্দেশ্যে যুদ্ধাপরাধের পূর্ণাঙ্গ তদন্তের ডাক দিয়েছেন। 
 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / যুদ্ধ / শীত / ইউক্রেন সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • যুদ্ধে রাশিয়ার সঙ্গে জনবল ঘাটতি কমাতে কিলার রোবট মোতায়েন করছে ইউক্রেন
  • ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করেছে রাশিয়া, দাবি কিয়েভের
  • হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে
  • বিশ্বের বৃহত্তম হ্রদ কাস্পিয়ানে আছড়ে পড়ছে ইরান ও ইউক্রেন যুদ্ধের ঢেউ, নেপথ্যে কী?
  • টাইম ট্রাভেলে ওয়াশিংটনকে রক্ষা আর ইরানের ওপর হামলা: ট্রাম্পের বিচিত্র ‘এআই’ পোস্টের জোয়ার

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net