Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
সাভার থেকে মহাবিপন্ন প্রজাতির উল্লুক ও বানর উদ্ধার 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
21 November, 2022, 08:35 pm
Last modified: 21 November, 2022, 08:42 pm

Related News

  • খাগড়াছড়ির লোকালয় থেকে উদ্ধার আহত লজ্জাবতী বানর
  • খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • সাভারে জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও কমেনি গ্রাহকদের দীর্ঘ লাইন
  • সাভারে ৪৫ শতাংশ পর্যন্ত লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক ও শিল্প খাত  
  • পুতুল বুকে জড়িয়ে ছোট্ট পাঞ্চের লড়াই; মা হয়েও কিছু প্রাণী কেন নিজ সন্তানকে দূরে ঠেলে দেয়?

সাভার থেকে মহাবিপন্ন প্রজাতির উল্লুক ও বানর উদ্ধার 

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড থেকে খাঁচায় বন্দি অবস্থায় প্রাণী দুটি উদ্ধার করে ডিবি পুলিশ। এসময় আটক করা হয় হাদিসুর রহমানকে।
টিবিএস রিপোর্ট 
21 November, 2022, 08:35 pm
Last modified: 21 November, 2022, 08:42 pm
ছবি: টিবিএস

চট্টগ্রাম থেকে সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ঢাকার সাভারের নবীনগর বাসস্ট্যান্ড হতে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি বানর ও একটি উল্লুক উদ্ধার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এঘটনায় হাদিসুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে। 

হাদিসুর রহমান (৪২), কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন কাতিয়ারচর গ্রামের সুলতান মিয়ার ছেলে।

বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে নিশ্চিত করেছেন ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ। 

টিবিএস'কে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড থেকে খাঁচায় বন্দি অবস্থায় প্রাণী দুটি উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় হাদিসুর রহমানকে।

'প্রাথমিকভাবে আটক ব্যক্তি আমাদের জানিয়েছে যে, প্রাণী দুটিকে সে চট্টগ্রাম থেকে সংগ্রহ করেছিল এবং ভারতে পাচারের জন্য সাতক্ষীরা নিয়ে যাচ্ছিল। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও প্রাণী দুটিকে বন বিভাগের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে'- তিনি যোগ করেন।

উদ্ধারকৃত বন্য প্রাণী দুটি সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবদুল আজিজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, এর একটি হলো- ওয়েস্টার্ন হুলক গিবন (Western Hoolock Gibbon), যেটিকে বাংলায় উল্লুক বলা হয়। এটি বর্তমানে মহাবিপন্ন অবস্থায় রয়েছে, প্রাকৃতিক পরিবেশে এর সংখ্যা খুবই কম। অপর বানরটি রেসাস ম্যাকক (Rhesus Macaque), যা এখনো বিলুপ্তপ্রায় নয়।

উল্লুকটি সম্পর্কে এই অধ্যাপক বলেন, 'বাংলাদেশে নর বানরের ১০টি প্রজাতির মধ্যে এটি একটি। এটি লেজবিহীন- বেশ বিচিত্র চরিত্রের একটি প্রাণী। জীবনের বেশিরভাগ সময়ই তারা গাছের মগডালে কাটায়। মূলত বনের ফলমূল এদের খাবার। বিশ্বের মাত্র অল্প কিছু এলাকায় এখনো এটি দেখা যায়, এর মধ্যে ভারতের আসামসহ কিছু এলাকায়, এবং আমাদের দেশের সিলেট ও চট্টগ্রামের কিছু অংশে। মানুষের সান্নিধ্যে এরা বেশিদিন বেঁচে থাকতে পারে না, তাই এটি সাফারি পার্ক বা চিড়িয়াখানায় লালনপালন করা যায় না'।

ডিবি'র ওসি রিয়াজ উদ্দিন আহমেদ জানান, প্রাণীদুটি পাচারের সাথে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

বন্য প্রাণী উদ্ধার / উল্লুক / বানর / সাভার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • খাগড়াছড়ির লোকালয় থেকে উদ্ধার আহত লজ্জাবতী বানর
  • খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • সাভারে জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও কমেনি গ্রাহকদের দীর্ঘ লাইন
  • সাভারে ৪৫ শতাংশ পর্যন্ত লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক ও শিল্প খাত  
  • পুতুল বুকে জড়িয়ে ছোট্ট পাঞ্চের লড়াই; মা হয়েও কিছু প্রাণী কেন নিজ সন্তানকে দূরে ঠেলে দেয়?

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net