Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
চীন থেকে চিকিৎসক দল ও ভেন্টিলেটর আনার কথা ভাবছে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 April, 2020, 06:10 pm
Last modified: 08 April, 2020, 06:31 pm

Related News

  • ইরান-ইসরায়েল সংঘাত: রাশিয়ার ‘ওয়ার মেশিনের’ জন্য বড় আশীর্বাদ, নেপথ্যে শুধু তেল নয়
  • মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানকে চিপ তৈরি প্রযুক্তি দিচ্ছে চীন: অভিযোগ ওয়াশিংটনের
  • হারিয়ে যাওয়া কুকুর দলের ঘরে ফেরার ভাইরাল হওয়া গল্পটি ফেইক
  • চীনে ১৭ কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরল নিখোঁজ ৭ কুকুর, ভিডিও ভাইরাল
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি: সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করছে চীন

চীন থেকে চিকিৎসক দল ও ভেন্টিলেটর আনার কথা ভাবছে সরকার

করোনাভাইরাস মোকাবিলা, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া এবং বাংলাদেশের পেশাদার চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে চীন থেকে চিকিৎসক ও নার্সসহ বিশেষজ্ঞ দল আনার বিষয়েও আলোচনা করেছে ঢাকা ও বেইজিং।
টিবিএস রিপোর্ট
08 April, 2020, 06:10 pm
Last modified: 08 April, 2020, 06:31 pm

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাথমিক ধকল সামলে উঠেছে চীন। অন্যদিকে বাংলাদেশে ভাইরাসটি মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে।

এমন পরিস্থিতিতে চীন থেকে ভেন্টিলেশন মেশিন আমদানি করার বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। খবর ইউএনবির।

এছাড়া করোনাভাইরাস মোকাবিলা, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া এবং বাংলাদেশের পেশাদার চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে চীন থেকে চিকিৎসক ও নার্সসহ বিশেষজ্ঞ দল আনার বিষয়েও আলোচনা করেছে ঢাকা ও বেইজিং।

মঙ্গলবার সন্ধ্যায় চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তাদের দুজনের মধ্যে তখন এ বিষয়ে আলোচনা হয়।

টেলিফোনে আলাপকালে, 'শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে' চিকিৎসা সেবা দেওয়ার জন্য চীনের বিশেষজ্ঞ দলকে ঢাকায় নিয়ে আসার সম্ভাবনা কতটুকু- এ নিয়েও চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ড. মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চীনা পররাষ্ট্রমন্ত্রী এসব বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। একইসঙ্গে বাংলাদেশের প্রতি তাদের পূর্ণ সমর্থন দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ জনে। এছাড়া একদিনেই নতুন ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট করোনা শনাক্ত হলো ২১৮ জনের। বুধবার এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে করোনাভাইরাস / চীন / পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • ইরান-ইসরায়েল সংঘাত: রাশিয়ার ‘ওয়ার মেশিনের’ জন্য বড় আশীর্বাদ, নেপথ্যে শুধু তেল নয়
  • মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানকে চিপ তৈরি প্রযুক্তি দিচ্ছে চীন: অভিযোগ ওয়াশিংটনের
  • হারিয়ে যাওয়া কুকুর দলের ঘরে ফেরার ভাইরাল হওয়া গল্পটি ফেইক
  • চীনে ১৭ কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরল নিখোঁজ ৭ কুকুর, ভিডিও ভাইরাল
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি: সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করছে চীন

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net