Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের ভিসা আবেদনের পেমেন্ট পদ্ধতির পরিবর্তন

বাংলাদেশ

ইউএনবি
20 November, 2022, 09:35 pm
Last modified: 20 November, 2022, 09:38 pm

Related News

  • ‘গ্রিন প্রাইম মিনিস্টার’-এর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে: সাইমুম পারভেজ
  • কৃষির আধুনিকায়ন ও সার নিরাপত্তা জোরদারে চীনের সাথে ‘জিটুজি’ চুক্তি বাংলাদেশের
  • বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি
  • গঙ্গার পানি বণ্টন চুক্তির গুরুত্ব বিবেচনায় ভারত এগিয়ে আসবে বলে আশা ঢাকার
  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের ভিসা আবেদনের পেমেন্ট পদ্ধতির পরিবর্তন

২৮ নভেম্বর থেকে যুক্তরাজ্য ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদনকারী সকলকে যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফি জমা দিতে হবে।
ইউএনবি
20 November, 2022, 09:35 pm
Last modified: 20 November, 2022, 09:38 pm

যুক্তরাজ্য ভিসা ও অভিবাসন (ইউকেভিআই) বাংলাদেশে শিগগিরই তাদের সমস্ত ভিসা আবেদনের অর্থ পরিশোধ পদ্ধতি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করতে যাচ্ছে। বর্তমানে, গ্রাহকদের জন্য অনলাইনে অথবা ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে নগদ অর্থের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করার ব্যবস্থা রয়েছে।

২৮ নভেম্বর থেকে যুক্তরাজ্য ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদনকারী সকলকে যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদন ফি জমা দেয়ার পর আবেদনকারীরা তাদের মনোনীত ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে পাসপোর্ট ও বায়োমেট্রিক তথ্য জমা করতে পারবেন।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, 'কাজ, পড়াশোনা ও ভ্রমণের জন্য যুক্তরাজ্য অনেকের কাছেই পছন্দের শীর্ষে। জুলাই ২০২১ থেকে জুন ২০২২, এই এক বছরে বাংলাদেশি নাগরিকদের জন্য ২৪ হাজার ৪০০ এর বেশি যুক্তরাজ্য ভিসা ইস্যু করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৮৪ শতাংশ বেশি। বাংলাদেশের চলমান ডিজিটাইজেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি অবলম্বন করা এবং সকল আবেদনকারীর জন্য ভিসা আবেদনের অর্থ পরিশোধ প্রক্রিয়া সহজতর করার এখনই সময়।'

তিনি আরও বলেন, এই পরিবর্তনের ফলে কোন ভিসা আবেদনকারী কোন প্রকার অসুবিধার সম্মুখীন হলে তার জন্য যুক্তরাজ্য ভিসা ও অভিবাসন (ইউকেভিআই) দুঃখ প্রকাশ করছে।

সকল ভিসা আবেদনকারীকে ভিসার আবেদন শুরু করার আগেই সঠিক পেমেন্ট পদ্ধতি নিশ্চিত করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

ভিসা আবেদন / যুক্তরাজ্য / বাংলাদেশ / যুক্তরাজ্যের ভিসা / ভিসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • ‘গ্রিন প্রাইম মিনিস্টার’-এর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে: সাইমুম পারভেজ
  • কৃষির আধুনিকায়ন ও সার নিরাপত্তা জোরদারে চীনের সাথে ‘জিটুজি’ চুক্তি বাংলাদেশের
  • বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি
  • গঙ্গার পানি বণ্টন চুক্তির গুরুত্ব বিবেচনায় ভারত এগিয়ে আসবে বলে আশা ঢাকার
  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net