Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
গঙ্গার পানি বণ্টন চুক্তির গুরুত্ব বিবেচনায় ভারত এগিয়ে আসবে বলে আশা ঢাকার

বাংলাদেশ

ইউএনবি
09 July, 2026, 05:55 pm
Last modified: 09 July, 2026, 06:18 pm

Related News

  • বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি
  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • পাসপোর্ট সূচকে ভারতের অবনতি, নামিবিয়া-উজবেকিস্তানের চেয়েও পিছিয়ে
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • অর্থঋণ আদালত: যখন ‘ফাস্ট ট্র্যাক’ চলে কচ্ছপগতিতে

গঙ্গার পানি বণ্টন চুক্তির গুরুত্ব বিবেচনায় ভারত এগিয়ে আসবে বলে আশা ঢাকার

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ৩০ বছরের জন্য গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। সে হিসাবে চলতি বছরই এ চুক্তির শেষ বছর।
ইউএনবি
09 July, 2026, 05:55 pm
Last modified: 09 July, 2026, 06:18 pm
ফারাক্কা বাঁধের গেট। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বৃহস্পতিবার (৯ জুলাই) বলেছেন, বাংলাদেশ-ভারত গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়টি ইতিবাচক দিকেই এগোচ্ছে।

চুক্তি নবায়নের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, 'আমার মনে হয় বিষয়টি ইতিবাচক দিকেই এগোচ্ছে। আমি আশা করি, ভারত এর গুরুত্ব বুঝবে এবং সে অনুযায়ী এগিয়ে আসবে।'

চলতি বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া বাংলাদেশ-ভারত গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের আগে এটি অর্থনীতিবিদ, নগর পরিকল্পনাবিদ, সমাজবিজ্ঞানী ও পরিবেশবিদদের সম্পৃক্ত করে সামগ্রিকভাবে পর্যালোচনা ও সংস্কার করা প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

তাদের মতে, যথাযথভাবে পানি ভাগাভাগি না হলে বাংলাদেশ ঝুঁকির মুখে পড়বে।

কর্মকর্তারা বলেছেন, নতুন কোনো পানি বণ্টন চুক্তি ছাড়া বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে বাংলাদেশের কৃষি ও খাদ্যপ্রাপ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে জলবায়ুজনিত ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ৩০ বছরের জন্য গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। সে হিসাবে চলতি বছরই এ চুক্তির শেষ বছর।

বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গাসহ মোট ৫৪টি অভিন্ন নদী রয়েছে।

এ-সংক্রান্ত সব বিষয় নিয়ে আলোচনা করার জন্য দুই দেশের যৌথ নদী কমিশন (জেআরসি) নামে একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা রয়েছে।

দুই দেশের সম্পর্ক নতুনভাবে এগিয়ে নেওয়ার আগ্রহ থাকায়, ন্যায্য ও জলবায়ু-সহনশীল উপায়ে গঙ্গার পানি বণ্টনের ব্যবস্থা করা এই নতুন সম্পর্কের অন্যতম পরীক্ষা হবে।

ভারতে বাংলাদেশের সাবেক হাইকমিশনার তারিক এ. করিম বলেছেন, ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রমাণ করেছে যে স্পর্শকাতর বিষয়েও দুই দেশের মধ্যে সহযোগিতা সম্ভব।

তিনি বলেন, তবে ২০২৬ সালের ডিসেম্বরে চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তিটির নবায়নের মাধ্যমে বোঝা যাবে, এই অঞ্চল পরিবর্তিত নদীপ্রবাহ ও জলবায়ু বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পুরোনো চুক্তিগুলোকে নবায়ন করতে পারবে কি না।

সম্প্রতি এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, 'বৃহত্তর এ অঞ্চলে পানি, খাদ্য, জ্বালানি, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা—এসবই আঞ্চলিক জনস্বার্থের বিষয়। কোনো দেশ একা এগুলো নিশ্চিত করতে পারে না।'

তিনি আরও বলেন, পরিবেশগত ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তাই দক্ষিণ এশিয়ায় নতুন করে সহযোগিতা জোরদারের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হতে পারে।

তার মতে, এ অঞ্চলে যৌথ নদী অববাহিকা ব্যবস্থাপনা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, জলবায়ু অভিযোজন অর্থায়ন, যৌথ গবেষণা এবং আঞ্চলিক পরিবেশগত নিরাপত্তা নিয়ে সংলাপের বিষয়টি বিবেচনা করা উচিত।

তিনি বলেন, 'এ ধরনের সহযোগিতার জন্য কোনো রাষ্ট্রকে তার সার্বভৌমত্ব ছেড়ে দিতে হবে না। বরং জলবায়ু সংকটের সময়ে সহযোগিতার মাধ্যমে সার্বভৌমত্ব আরও শক্তিশালী হয়—এ বিষয়টি স্বীকার করতে হবে।'

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহাব এনাম খান সম্প্রতি ইউএনবিকে বলেন, 'পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে অনেক প্রস্তুতি নিতে হবে এবং তথ্য বিনিময় হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ১৯৯৬ সালের পরিস্থিতি আর ২০২৬ সালের পরিস্থিতি এক নয়। বিষয়টিকে শুধু প্রকৌশল বা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা যাবে না। পরিকল্পনায় অর্থনীতিবিদ, নগর পরিকল্পনাবিদ ও সমাজবিজ্ঞানীদেরও অন্তর্ভুক্ত করতে হবে।'

Related Topics

টপ নিউজ

গঙ্গার পানি বণ্টন চুক্তি / ভারত / বাংলাদেশ / চুক্তি নবায়ন / শামা ওবায়েদ ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
    মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

Related News

  • বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি
  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • পাসপোর্ট সূচকে ভারতের অবনতি, নামিবিয়া-উজবেকিস্তানের চেয়েও পিছিয়ে
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • অর্থঋণ আদালত: যখন ‘ফাস্ট ট্র্যাক’ চলে কচ্ছপগতিতে

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
খেলা

মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net