Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
প্রথম বাংলাদেশি হিসেবে গ্র্যামি মনোনয়ন পেলেন মা-মেয়ে জুটি

বিনোদন

ইউএনবি
16 November, 2022, 03:00 pm
Last modified: 16 November, 2022, 03:01 pm

Related News

  • প্রথম আফ্রিকান হিসেবে গ্র্যামির আজীবন সম্মাননা পাচ্ছেন ‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি
  • তোমাদের ভালোবাসি, তোমাদের জন্য আমি লড়ে যাবো: অভিবাসীদের গ্র্যামি উৎসর্গ করলেন শাকিরা
  • গ্র্যামি অ্যাওয়ার্ডে রেকর্ড গড়লেন টেইলর সুইফট
  • ২০২৪ গ্র্যামি পুরস্কারের তারাই সেরা: টেইলর সুইফট, মাইলি সাইরাস, বিলি আইলিশ…
  • গ্র্যামির আসরে টেইলর সুইফটের নতুন অ্যালবাম 'দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট'-এর ঘোষণা

প্রথম বাংলাদেশি হিসেবে গ্র্যামি মনোনয়ন পেলেন মা-মেয়ে জুটি

বার্কলি ইন্ডিয়ান অ্যাসেম্বলের ‘শুরুআত’ অ্যালবামের ‘জাগো পিয়া’ গানটির জন্য বিশ্বের সবচেয়ে বিখ্যাত সঙ্গীত পুরস্কারে প্রথম বাংলাদেশি হিসেবে মা-মেয়ের এই জুটি মনোনীত হন।
ইউএনবি
16 November, 2022, 03:00 pm
Last modified: 16 November, 2022, 03:01 pm
ছবি- সংগৃহীত

বাংলাদেশি গায়ক-গীতিকার আরমিন মুসা এবং তার মা বিশিষ্ট নজরুল শিল্পী ড. নাশিদ কামাল 'বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম' ক্যাটাগরিতে ৬৫তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন।

বার্কলি ইন্ডিয়ান অ্যাসেম্বলের 'শুরুআত' অ্যালবামের 'জাগো পিয়া' গানটির জন্য বিশ্বের সবচেয়ে বিখ্যাত সঙ্গীত পুরস্কারে প্রথম বাংলাদেশি হিসেবে মা-মেয়ের এই জুটি মনোনীত হন।

মঙ্গলবার রাতে ইউএনবিকে এ খবর নিশ্চিত করে আরমিন মুসা বলেন, তিনি এই অর্জনে অভিভূত।

গ্র্যামির অফিসিয়াল ওয়েবসাইটে মনোনয়নের বিষয়টি বুধবার নিশ্চিত করা হয়।

'জাগো পিয়া' গানটি রচনা করেছেন আরমিন মুসা। গানে কণ্ঠও দিয়েছেন তিনি। অন্যদিকে এর বাংলা রূপান্তর করেছেন ড. নাশিদ কামাল।

বার্কলি ইন্ডিয়ান অ্যাসেম্বলের (বিআইই) প্রথম অ্যালবাম 'শুরুআত'-এ আরমিন মুসার সঙ্গে ওস্তাদ জাকির হোসেন, শঙ্কর মহাদেবন, শ্রেয়া ঘোষালসহ কিংবদন্তি এশীয় সঙ্গীতজ্ঞদের দেখা গেছে।

বর্তমান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও বার্কলি ইন্ডিয়ান অ্যাসেম্বলের প্রথম বাংলাদেশি শিক্ষার্থী এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে বিশ্বভারতীর প্রশিক্ষণার্থী আরমিন মুসা 'ভ্রমর কোইয়ো গিয়া', 'লোনা দেয়াল' সহ কয়েকটি গানের জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করেন। তিনি গানের দল 'ঘাসফড়িং কয়্যার'-এর প্রতিষ্ঠাতা।

বাংলা লোকগীতির বিখ্যাত শিল্পী আব্বাসউদ্দীন আহমদের বড় নাতনি নাশিদ কামাল দক্ষতার সঙ্গে চার দশকেরও বেশি সময় ধরে সংগীত দুনিয়ায় পদচারণ করছেন। তিনি বাংলা লোকগান ও নজরুল সংগীতের সমাদৃত একজন গবেষক ও পরিবেশক।

ক্লাসিকাল ও সেমি-ক্লাসিকাল বাংলা সঙ্গীত শিল্পী নাশিদ কামাল উর্দু, জাপানি, চীনা, রুমানিয়ান ও তুর্কিসহ আরও অনেক বিদেশি ভাষায় গান পরিবেশন করেছেন। এছাড়াও তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, জনসংখ্যা বিষয়ক গবেষক এবং বিশিষ্ট লেখক।

গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে।

Related Topics

টপ নিউজ

গ্র্যামি অ্যাওয়ার্ড / নজরুল গীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • ফাইল ছবি: সংগৃহীত
    তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

Related News

  • প্রথম আফ্রিকান হিসেবে গ্র্যামির আজীবন সম্মাননা পাচ্ছেন ‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি
  • তোমাদের ভালোবাসি, তোমাদের জন্য আমি লড়ে যাবো: অভিবাসীদের গ্র্যামি উৎসর্গ করলেন শাকিরা
  • গ্র্যামি অ্যাওয়ার্ডে রেকর্ড গড়লেন টেইলর সুইফট
  • ২০২৪ গ্র্যামি পুরস্কারের তারাই সেরা: টেইলর সুইফট, মাইলি সাইরাস, বিলি আইলিশ…
  • গ্র্যামির আসরে টেইলর সুইফটের নতুন অ্যালবাম 'দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট'-এর ঘোষণা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net