Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
ঘুষ দিয়ে বিশ্বকাপের আয়োজক হয়েছে রাশিয়া ও কাতার!

খেলা

টিবিএস ডেস্ক
07 April, 2020, 09:55 pm
Last modified: 07 April, 2020, 10:00 pm

Related News

  • চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • ট্রাম্পের ইরান-ভুলে সবচেয়ে বেশি লাভবান কি রাশিয়া?
  • ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করতে প্রস্তুত মস্কো : পুতিন
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার; বিদেশি কূটনীতিক ও নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

ঘুষ দিয়ে বিশ্বকাপের আয়োজক হয়েছে রাশিয়া ও কাতার!

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরটি ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হবে। আয়োজনের দুই বছর আগে দেশটির বিরুদ্ধে অভিযোগ উঠে গেল ঘুষ দিয়ে ভোট কেনার।
টিবিএস ডেস্ক
07 April, 2020, 09:55 pm
Last modified: 07 April, 2020, 10:00 pm

বিশ্ব ফুটবলে অনিয়ম-দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেসটিকেশন (এফবিআই)। তাদের তদন্তে চমকপ্রদ এক তথ্য বেরিয়ে এসেছে। যদিও এটা প্রমাণিত কিছু নয়, অভিযোগের পর্যায়ে আছে। সোমবার নতুন তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে এফবিআই। যেখানে অভিযোগ করা হয়েছে, ঘুষ দিয়ে বিশ্বকাপের আয়োজক সত্ত্ব পেয়েছে রাশিয়া ও কাতার। 

২০১৮ ফুটবল বিশ্বকাপের আয়োজক ছিল রাশিয়া। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরটি ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হবে। কিন্তু আয়োজনের দুই বছর আগে কাতারের বিরুদ্ধে অভিযোগ উঠে গেল ঘুষ দিয়ে ভোট কেনার। 

যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট আদালতে এই অভিযোগ তুলেছেন কৌঁসুলিরা। অভিযোগপত্রে বলা হয়েছে, আয়োজক নির্ধারণে ফিফার নির্বাহী কমিটির কয়েকজন সাবেক সদস্য ঘুষের প্রস্তাব পান। সেই প্রস্তাব তারা গ্রহণও করেন। 

ল্যাটিন আমেরিকা ফুটবলের (কনমেবল) সাবেক সভাপতি নিকোলাস লিওজ এবং ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সাবেক সভাপতি রিকার্ডো টিসেইরার বিপক্ষে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। অভিযোগে বলা হয়েছে, টাকার বিনিময়ে কাতারের পক্ষে ভোট দিয়েছিলেন এ দুজন।

অভিযোগে নাম এসেছে ফিফার সাবেক সহ-সভাপতি জ্যাক ওয়ার্নারেরও। অভিযোগে বলা হয়েছে, ২০১৮ বিশ্বকাপের আয়োজক সত্ত্ব রাশিয়াকে পাইয়ে দিতে ওয়ার্নারকে ৪ মিলিয়ন পাউন্ড দেওয়া হয়েছিল। ২০১৮ বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে ইংল্যান্ডকে পেছনে ফেলে সত্ত্ব পায় রাশিয়া।

ফিফার আরেক সাবেক নির্বাহী সদস্য ও গুয়াতেমালার ফুটবল প্রধান রাফায়েল সালগুয়েরো ঘুষ নেওয়ার বিনিময়ে রাশিয়াকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দুর্নীতির দায় শিকার করা সালগুয়েরোকে গত বছর নিষিদ্ধ করে ফিফা। 

গত বছর প্যারাগুয়েতে নিজ বাড়িতে নজরবন্দী অবস্থায় মারা যান কনমেবলের সাবেক সভাপতি নিকোলাস লিওজ। সে সময় চেষ্টা করেও যুক্তরাষ্ট্রে ফিরতে পারেননি তিনি। ২০০৬ থেকে ২০১২ সালের মধ্যে মিডিয়া সত্ত্ব ও বিভিন্ন ধরনের ফুটবল টুর্নামেন্ট থেকে ঘুষ নেওয়ায় টিসেইরাকে আজীবন নিষিদ্ধ করে রেখেছে ফিফা। ওয়ার্নারও আজীবন নিষিদ্ধ আছেন।  

Related Topics

টপ নিউজ

বিশ্বকাপ ফুটবল / কাতার / রাশিয়া / ঘুষ / ফিফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • ট্রাম্পের ইরান-ভুলে সবচেয়ে বেশি লাভবান কি রাশিয়া?
  • ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করতে প্রস্তুত মস্কো : পুতিন
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার; বিদেশি কূটনীতিক ও নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net