Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
কঠিন রোগের সঙ্গে লড়তে লড়তে ভেঙে পড়ছেন সামান্থা!

বিনোদন

টিবিএস ডেস্ক
09 November, 2022, 01:00 pm
Last modified: 09 November, 2022, 01:07 pm

Related News

  • বিশ্বের প্রথম জিন থেরাপিতে সুস্থ বিরল 'হান্টার সিন্ড্রোম' রোগে আক্রান্ত শিশু, বিস্মিত চিকিৎসকরাও
  • বিশ্বের প্রথম ব্যক্তিগত জিন-সম্পাদনা চিকিৎসায় রোগমুক্তি শিশুর
  • মগজখেকো অ্যামিবায় আক্রান্তের পরেও বিরলভাবে বেঁচে গেল ভারতীয় কিশোর
  • বিরল স্নায়ুরোগে আক্রান্ত সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক; হ্রাস পেয়েছে শ্রবণশক্তি
  • বিরল মস্তিষ্কের রোগে ‘নিজ দেহে আটকা পড়া’ তিন বোন, চিকিৎসকরা দেখাচ্ছেন আশার আলো

কঠিন রোগের সঙ্গে লড়তে লড়তে ভেঙে পড়ছেন সামান্থা!

সম্প্রতি লিখেছেন, "মাঝেমাঝে মনে হয়, সামনে আর কিছু নেই।"
টিবিএস ডেস্ক
09 November, 2022, 01:00 pm
Last modified: 09 November, 2022, 01:07 pm

এক এক দিন মন ভাল রাখার রসদ খুঁজে নেন। তবে বাকি দিন ছায়াবন্দি হয়ে কেটে যাচ্ছে ভারতের দক্ষিণী সুপারস্টার সামান্থা রুথ প্রভুর। বিরল রোগ মায়োসাইটিসে ভুগছেন এ জনপ্রিয় তারকা।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ছবি মুক্তির আগে আমেরিকায় ছুটে গিয়েছিলেন চিকিৎসা করাতে। তারপর প্রচারের মাঝে একের পর এক বিষণ্ণ পোস্ট অভিনেত্রীর।

সম্প্রতি লিখেছেন, "মাঝেমাঝে মনে হয়, সামনে আর কিছু নেই।" আবার লিখলেন, "লড়াইটা কঠিন, কিন্তু আমিও তৈরি।" স্পষ্টই, জীবন তাকে দোটানায় ফেলে দিয়েছে। যন্ত্রণা থেকে মুক্তি চাইছেন নায়িকা। তার পোস্টের নীচে মনের জোর রাখতে বলছেন অনুরাগীরাও। ভালবাসা এবং শুভেচ্ছাবার্তায় সকলেই জানালেন, পাশে আছেন।

তবু কি জোর পাচ্ছেন সামান্থা? সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন, "কিছু কিছু দিন খুব খারাপ যায়। মনে হয়, আর টানতে পারব না। কিন্তু তারপরই মনে হয়, এতটা পথ এলাম। শেষে তো জিতে যেতেও পারি!"

গত ২৯ অক্টোবর ইনস্টাগ্রামে নিজের বাঁ হাতের রক্তনালিতে ওষুধের নল লাগানো একটি ছবি পোস্ট করেন সামান্থা। ছবির নীচে নাতিদীর্ঘ ক্যাপশনে জানান, তিনি মায়োসাইটিস রোগে আক্রান্ত। শরীরে এই রোগ বাসা বাঁধলে পেশির প্রদাহ শুরু হয়। দেহের সুস্থ-সবল পেশিকে আক্রমণ করে স্বাভাবিক রোগ প্রতিরোধকারী ব্যবস্থা। ফলে পেশি দুর্বল হতে থাকে। সামান্থা জানান, তিনি যে মায়োসাইটিসে আক্রান্ত, সেটা কয়েক মাস আগেই জানতে পেরেছেন। তার সুস্থ হতে অনেকটা সময় লাগবে।

খবর পেয়ে ইন্ডাস্ট্রির বহু তারকা সুস্থতা কামনা করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সৎভাই অখিল আক্কিনেনি-সহ আরও অনেকেই।

সামান্থারও আশা, তিনি সেরে উঠবেন দ্রুত। ভাল থাকার বিভিন্ন পন্থা খুঁজে নিজের ছবি পোস্ট করেন মাঝেমাঝে। সামনে তেলেগু ছবি 'যশোদা'তে দেখা যাবে সামান্থাকে। ১১ নভেম্বর মুক্তি পেতে চলেছে সেই ছবি। হাতে আরও রয়েছে 'খুশি', যেখানে বিজয় দেবারাকোন্ডার সঙ্গে পর্দা ভাগ করবেন নায়িকা। তারপর 'সিটাডেল'-এও বরুণ ধাওয়ানের সঙ্গে দেখা যাবে তাকে।   
 
Related Topics

টপ নিউজ

সামান্থা রুথ প্রভু / বিরল রোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • বিশ্বের প্রথম জিন থেরাপিতে সুস্থ বিরল 'হান্টার সিন্ড্রোম' রোগে আক্রান্ত শিশু, বিস্মিত চিকিৎসকরাও
  • বিশ্বের প্রথম ব্যক্তিগত জিন-সম্পাদনা চিকিৎসায় রোগমুক্তি শিশুর
  • মগজখেকো অ্যামিবায় আক্রান্তের পরেও বিরলভাবে বেঁচে গেল ভারতীয় কিশোর
  • বিরল স্নায়ুরোগে আক্রান্ত সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক; হ্রাস পেয়েছে শ্রবণশক্তি
  • বিরল মস্তিষ্কের রোগে ‘নিজ দেহে আটকা পড়া’ তিন বোন, চিকিৎসকরা দেখাচ্ছেন আশার আলো

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net