Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
বিরল স্নায়ুরোগে আক্রান্ত সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক; হ্রাস পেয়েছে শ্রবণশক্তি

বিনোদন

হিন্দুস্তান টাইমস
18 June, 2024, 10:05 pm
Last modified: 19 June, 2024, 02:07 pm

Related News

  • ‘মৃত্যুর জন্য আমি প্রস্তুত’, সব সময় নিজের ‘কাফনের কাপড়’ সঙ্গেই থাকে: লাকি আলী
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা
  • বিশ্বের প্রথম জিন থেরাপিতে সুস্থ বিরল 'হান্টার সিন্ড্রোম' রোগে আক্রান্ত শিশু, বিস্মিত চিকিৎসকরাও
  • লতা মঙ্গেশকর: ৩৬ ভাষায় গান গেয়েছেন, পারিশ্রমিক পেতেন সুপারস্টারদের চেয়েও বেশি

বিরল স্নায়ুরোগে আক্রান্ত সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক; হ্রাস পেয়েছে শ্রবণশক্তি

নিজের পোস্টে অলকা লিখেছেন, “আকস্মিক, বড় ধাক্কা আমার অজান্তেই শরীরে গ্রাস করেছে। আমি এটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করবেন।”
হিন্দুস্তান টাইমস
18 June, 2024, 10:05 pm
Last modified: 19 June, 2024, 02:07 pm
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক বিরল স্নায়ুরোগে আক্রান্ত হয়েছেন। যা থেকে তার শ্রবণশক্তি হ্রাস পেয়েছে।

ইনস্টাগ্রাম পোস্টে নিজেই এই কথা জানিয়েছেন অলকা। এই খবরে দ্রুত আরোগ্য কামনা করেছেন সোনু নিগম, ইলা অরুণ ও শঙ্কর মহাদেবনের মতো দীর্ঘ সময়ের সহযোগীরা।

নিজের পোস্টে অলকা লিখেছেন, "আকস্মিক, বড় ধাক্কা আমার অজান্তেই শরীরে গ্রাস করেছে। আমি এটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করবেন।"

সোনু নিগম ৯০ ও ২০০০ এর দশকের বলিউড সিনেমায় অলকার সঙ্গে অগণিত ডুয়েট গান গেয়েছেন। তিনি অলকার ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেছেন, "আমার মনেই হয়েছিল সব ঠিক নেই। ফিরেই তোমার সঙ্গে দেখা করব। দ্রুত সেরে ওঠো।"

সোনু ও অলকা হোয়াট ইজ মোবাইল নম্বর (হাসিনা মান যায়েগি, ১৯৯৯), দিল মে জো বাত (রান, ২০০৪), বাঁকে তেরা যোগী (ফির ভি দিল হ্যায় হিন্দুস্থানি, ২০০০) ও সুরজ হুয়া মাধাম (কভি খুশি কাভি) এর মতো স্মরণীয় গান গেয়েছেন।

অপরদিক শিল্পী ইলা অরুণ মন্তব্য করেছেন, "এটা শুনে খুব কষ্ট পেলাম। প্রিয়তম অলকা আমি তোমার ছবি দেখেছি এবং সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছি। তারপর আমি যা পড়লাম, এটি হৃদয়বিদারক। তবে আজকের সেরা ডাক্তারদের উপর ভরসা রাখো। তুমি ভালো থাকবে এবং শীঘ্রই আমরা তোমার মিষ্টি কন্ঠ শুনতে পাব। ভালোবাসা। সবসময় নিজের যত্ন নিও।"

গ্র্যামি পুরস্কার বিজয়ী গায়ক-সুরকার শঙ্কর মহাদেবন মন্তব্য করেছেন, "আপনার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি অলকাজি!! আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। অনেক ভালোবাসা এবং শুভকামনা।"

শঙ্কর অলকার সঙ্গে ফারহান 'আখতারের দিল চাহতা হ্যায়' (২০০১) ও করণ জোহরের ২০০৬ সালের রোমান্টিক সিনেমা 'কাভি আলবিদা না কেহনা'র মতো সিনেমায় কাজ করেছেন।

Related Topics

টপ নিউজ

বিরল রোগ / সংগীতশিল্পী / শ্রবণশক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • ‘মৃত্যুর জন্য আমি প্রস্তুত’, সব সময় নিজের ‘কাফনের কাপড়’ সঙ্গেই থাকে: লাকি আলী
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা
  • বিশ্বের প্রথম জিন থেরাপিতে সুস্থ বিরল 'হান্টার সিন্ড্রোম' রোগে আক্রান্ত শিশু, বিস্মিত চিকিৎসকরাও
  • লতা মঙ্গেশকর: ৩৬ ভাষায় গান গেয়েছেন, পারিশ্রমিক পেতেন সুপারস্টারদের চেয়েও বেশি

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net