Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
আইএমএফের হিসাবে আরও কমে যাবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ!

অর্থনীতি

ইউএনবি
30 October, 2022, 10:10 pm
Last modified: 30 October, 2022, 10:17 pm

Related News

  • সরকারের টাকার চাহিদা বাড়ায় ৫ হাজার কোটি টাকার বিশেষ রেপো নিলাম করবে বাংলাদেশ ব্যাংক 
  • আর্থিক খাতে সাইবার ঝুঁকি মোকাবিলায় নতুন নীতিমালা জারি কেন্দ্রীয় ব্যাংকের
  • ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নেই: গভর্নর
  • মার্চের ২৮ দিনেই এল রেকর্ড ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স
  • দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

আইএমএফের হিসাবে আরও কমে যাবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ!

আইএমএফের মানদণ্ড অনুসারে, কেন্দ্রীয় ব্যাংককে অবশ্যই রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে শ্রীলঙ্কাকে দেয়া ঋণ এবং রিজার্ভ থেকে দেশীয় প্রকল্পে অর্থায়নের ব্যয় বাদ দিতে হবে।
ইউএনবি
30 October, 2022, 10:10 pm
Last modified: 30 October, 2022, 10:17 pm
ফাইল ছবি: সালাহউদ্দিন আহমেদ/ টিবিএস

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর মানদণ্ড অনুযায়ী রিজার্ভ গণনা করতে সম্মত হয়েছে।  তবে বর্তমান প্রেক্ষাপটে বিষয়টি খুবই স্পর্শকাতর হওয়ায় আইএমএফের পদ্ধতিতে রিজার্ভ গণনা শুরু হতে একটু সময় লাগবে।

রোববার (৩০ অক্টোবর) একজন কর্মকর্তা এই তথ্য জানান।

আইএমএফের মানদণ্ড অনুসারে, কেন্দ্রীয় ব্যাংককে অবশ্যই রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে শ্রীলঙ্কাকে দেয়া ঋণ এবং রিজার্ভ থেকে দেশীয় প্রকল্পে অর্থায়নের ব্যয় বাদ দিতে হবে।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক এদিন বার্তাসংস্থা ইউএনবিকে বলেন, নীতিগতভাবে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক রিজার্ভের পরিমাণ গণনা করতে বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন,'এই প্রক্রিয়া অনুসরণ করা হলে রিজার্ভ ৩৫ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার থেকে কমে ২৭ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার হবে।'

তিনি জানান, আইএমএফের ওই প্রতিনিধি দলকে জানানো হয়েছে, যে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রিজার্ভ হিসাবের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায়- এটি কবে থেকে শুরু হবে সে বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের অনুমোদন প্রয়োজন বলেও জানান তিনি।

আইএমএফের মানদণ্ড অনুসরণ করার পাশাপাশি দেশের বিদ্যমান মানদণ্ডের ভিত্তিতে করা হিসাবও প্রকাশ করা হবে।

এইখাতের পর্যবেক্ষকরা বলছেন, বিশ্বের বেশিরভাগ দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আইএমএফের ব্যালেন্স অব পেমেন্টস এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল অনুযায়ী হিসাব করা হয়।

কিন্তু, বাংলাদেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ প্রকাশ করে নিট রিজার্ভ ও মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ গণনা করে।

রিজার্ভের হিসাব বাংলাদেশ দুভাবে করছে। প্রথমত কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে থাকা সব বৈদেশিক মুদ্রা রিজার্ভে দেখানো হচ্ছে। আরেকভাবে ইডিএফসহ বিভিন্ন তহবিলের অর্থ বাদ দেয়া হচ্ছে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আবুল কালাম আজাদ বলেন, কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ বিভিন্ন বিষয়ে আইএমএফের মানদণ্ড মেনে চলতে সম্মত হয়েছে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / বৈদেশিক মুদ্রা রিজার্ভ / আন্তর্জাতিক মুদ্রা তহবিল / আইএমএফ / রিজার্ভ গণনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • সরকারের টাকার চাহিদা বাড়ায় ৫ হাজার কোটি টাকার বিশেষ রেপো নিলাম করবে বাংলাদেশ ব্যাংক 
  • আর্থিক খাতে সাইবার ঝুঁকি মোকাবিলায় নতুন নীতিমালা জারি কেন্দ্রীয় ব্যাংকের
  • ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নেই: গভর্নর
  • মার্চের ২৮ দিনেই এল রেকর্ড ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স
  • দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net