Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
ঋষি সুনাকের সাথে সোনম কাপুর, ইনস্টাগ্রামে নজর কাড়ল পুরনো ছবি 

বিনোদন

টিবিএস ডেস্ক
26 October, 2022, 07:30 pm
Last modified: 26 October, 2022, 10:20 pm

Related News

  • মাইক্রোসফট ও এআই প্রতিষ্ঠানে যোগ দিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক
  • সুনাকের মহা বাজি কনজারভেটিভ দলের ইতিহাসের সবচেয়ে খারাপ পরাজয় দিয়ে শেষ হলো
  • যুক্তরাজ্যে চলমান সাধারণ নির্বাচন সম্পর্কে যা জানা প্রয়োজন
  • যুক্তরাজ্যের নির্বাচন: ১৯৯৭'র নির্বাচনের ভূমিধস জয়ের চেয়েও বড় জয় পাবে লেবার পার্টি— জরিপ
  • রাজা চার্লসের চেয়েও ধনী ঋষি সুনাক-অক্ষতা মূর্তি দম্পতি

ঋষি সুনাকের সাথে সোনম কাপুর, ইনস্টাগ্রামে নজর কাড়ল পুরনো ছবি 

গ্রুপ ছবিটি কোথায়, কবে তোলা তার বিবরণ নেই ছবিতে। ছবিতে ঋষি ছাড়াও রয়েছেন তার স্ত্রী অক্ষতা নারায়ণ মূর্তি, ইনফোসিস প্রতিষ্ঠাতা তথা ঋষির শ্বশুর এন আর নারায়ণ মূর্তি এবং শাশুড়ি সুধা মূর্তিও।
টিবিএস ডেস্ক
26 October, 2022, 07:30 pm
Last modified: 26 October, 2022, 10:20 pm
ছবি-আনন্দবাজার পত্রিকা

কাছাকাছিই দাঁড়িয়ে আছেন দু'জনে- বলিউড অভিনেত্রী সোনম কাপুর এবং ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ওই একই ফ্রেমে দৃশ্যমান সোনমের স্বামী আনন্দ আহুজাও। তবে তিনি সোনমের থেকে কিছুটা দূরে। আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সরোদিয়া ওস্তাদ আমজাদ আলি খান ও তার পুত্র আয়ান আলি বাঙ্গাসও। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে ঋষি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঘোষিত হওয়ার ২৪ ঘণ্টা পর।

ব্রিটেনের মসনদে প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হিসাবে ঋষির নাম ঘোষণা হতেই হইচই পড়ে গিয়েছে ভারতে। দেশটির বিভিন্ন মহল থেকে ঋষিকে জানানো শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে সামাজিক মাধ্যম। এর মধ্যেই নজর কেড়েছে এই ছবি। কারণ ছবিতে একঝাঁক ভারতীয় শিল্পীর সঙ্গে দেখা যাচ্ছে ঋষিকে। আর ছবিটি ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছেন আমজাদপুত্র আয়ান নিজেই। লিখেছেন, ''প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অসংখ্য শুভেচ্ছা।''

View this post on Instagram

A post shared by Ayaan Ali Bangash (@ayaanalibangash)

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন মতে, গ্রুপ ছবিটি কোথায়, কবে তোলা তার বিবরণ নেই ছবিতে। তবে ছবিটি যে পুরনো তা বোঝা যায়। ছবিতে ঋষি ছাড়াও রয়েছেন তার স্ত্রী অক্ষতা নারায়ণ মূর্তি, ইনফোসিস প্রতিষ্ঠাতা তথা ঋষির শ্বশুর এন আর নারায়ণ মূর্তি এবং শাশুড়ি সুধা মূর্তিও। ঋষি এদের সঙ্গেই হাসিমুখে গ্রুপ ছবি তোলার জন্য দাঁড়িয়েছেন। 

প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নিয়েছেন ঋষি। গত ছ'বছরে তিনি পঞ্চম ব্যক্তি যাকে কনজারভেটিভ পার্টি থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বেছে নেওয়া হল।
 
Related Topics

টপ নিউজ

ঋষি সুনাক / সোনম কাপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • মাইক্রোসফট ও এআই প্রতিষ্ঠানে যোগ দিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক
  • সুনাকের মহা বাজি কনজারভেটিভ দলের ইতিহাসের সবচেয়ে খারাপ পরাজয় দিয়ে শেষ হলো
  • যুক্তরাজ্যে চলমান সাধারণ নির্বাচন সম্পর্কে যা জানা প্রয়োজন
  • যুক্তরাজ্যের নির্বাচন: ১৯৯৭'র নির্বাচনের ভূমিধস জয়ের চেয়েও বড় জয় পাবে লেবার পার্টি— জরিপ
  • রাজা চার্লসের চেয়েও ধনী ঋষি সুনাক-অক্ষতা মূর্তি দম্পতি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net