Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
লকডাউন কার্যকরে তিউনিসিয়ার রাজপথে রোবট পুলিশ

ফিচার

টিবিএস ডেস্ক
04 April, 2020, 02:10 pm
Last modified: 05 April, 2020, 10:07 pm

Related News

  • মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে ৬ দেশে হামলা চালিয়েছে ইসরায়েল
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

লকডাউন কার্যকরে তিউনিসিয়ার রাজপথে রোবট পুলিশ

নিষেধাজ্ঞা অমান্য করে যেন কেউ ঘরের বাইরে না বের হন, সেটাই নিশ্চিত করছে ‘পিগার্ড’ নামের চার চাকার রোবোকপ।
টিবিএস ডেস্ক
04 April, 2020, 02:10 pm
Last modified: 05 April, 2020, 10:07 pm
পথচারীর পরিচয়পত্র পরীক্ষা করছে পিগার্ড নামের পুলিশ রোবট। ছবি: দ্য গার্ডিয়ান

মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত টিভি সিরিজ 'রোবোকপ' একসময় বাংলাদেশেও বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। অনেকের মনে হয়তো এখনো রোবোকপ নামটি শুনলেই অফিসার অ্যালেক্স মার্ফির চেহারা ভেসে ওঠে।

বাস্তবজীবনেও পুলিশি দায়িত্ব পালন করছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন আধুনিক পুলিশ রোবট। দূর থেকে এসব রোবট নিয়ন্ত্রণ করতে পারেন পুলিশ কর্মকর্তারা। বোমা নিস্ক্রিয়করণ, সন্ত্রাসী হামলা প্রতিরোধ কিংবা নিরাপত্তা টহল- নানা ধরনের বিপজ্জনক কাজে এসব পুলিশ রোবট বা 'রোবটকপ' এখন সক্রিয়।

করোনাভাইরাস মোকাবিলাতেও এবার সক্ষমতা প্রমাণ দিচ্ছে তারা।

বৈশ্বিক এই মহামারির বিস্তার প্রতিরোধে তিউনিসিয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে। এরপর রাজধানী তিউনিসের রাস্তায় বেশ কিছু 'রোবোকপ' নামিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। লকডাউন অমান্য করে যেন কেউ ঘরের বাইরে না বের হন, সেটাই নিশ্চিত করবে 'পিগার্ড' নামের এসব চার চাকার রোবোকপ।

পিগার্ড অতিবেগুনি রশ্মি এবং তাপ শনাক্তকরণ ক্যামেরা দিয়ে সজ্জিত। পুলিশের গাড়ির মতো এতে শব্দ এবং আলোর মাধ্যমে অ্যালার্মের ব্যবস্থা  রয়েছে।

তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রোবটটি লকডাউন অমান্যকারীদের প্রতি- তারা রাস্তায় কি করছে তা জানতে চাইছে, এবং তাদের পরিচয়পত্র দেখাতে বলছে।

কড়া পুলিশি ভাষায় ওই রোবট যা বলছে, তা অনেকটা এরকম, 'দেশজুড়ে লকডাউন চলছে। এই অবস্থায় ঘরের বাইরে কেন বেড়িয়েছেন? জলদি আপনার পরিচয়পত্র দেখান।'

১৭ মার্চ উত্তর আফ্রিকান দেশ তিউনিসিয়া প্রথম লকডাউন ঘোষণা করে। ২২ মার্চ পর্যন্ত এটি চলবে। একইসঙ্গে কঠোর সান্ধ্যকালীন নিষেধাজ্ঞা চলছে সেখানে।

গত ২ মার্চ থেকে দেশটিতে ১৪ জন ব্যক্তি কোভিড-১৯ ভাইরাসে মারা যাওয়ার পর সরকার ভাইরাস প্রতিরোধে তৎপর হয়ে উঠেছে। সেখানে এখন পর্যন্ত ৪৫৫ জন ব্যক্তির দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

এই অবস্থায় পুলিশ রোবট মোতায়েন করে ভালোই সুফল পাওয়া যাচ্ছে। রোবটটির উদ্ভাবক তিউনিসিয়ান নাগরিক আনিস শাহবাই বলেন, ২০১৫ সালে প্রথম নিরাপত্তা টহলের জন্য রোবটটি আমি তৈরি করি। এটা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিজে নিজেই সিদ্ধান্ত নিতে সক্ষম।

শাহবানির প্রযুক্তি কোম্পানি এনোভা রোবটিক্স ফার্ম নির্মিত এই রোবটের দাম এক লাখ থেকে এক লাখ ৪০ হাজার ডলার। এতদিন বিদেশি নিরাপত্তা কোম্পানিগুলোই ছিল এর প্রধান ক্রেতা। 

তিউনিসিয়ার পূর্বাঞ্চলীয় শহর সোউসে ভিত্তিক কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, তিউনিসের একটি হাসপাতালেও তারা এই রোবট মোতায়েন করবে। এর সাহায্যে করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা তাদের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

এদিকে তিউনিসের বাসিন্দাদের কাছে রাজপথের নতুন যান্ত্রিক অফিসার বেশ জনপ্রিয়তা পেয়েছে। সামাজিক গণমাধ্যমে 'পিগার্ডের' দায়িত্ব পালনের নানা ভিডিও ও স্থিরচিত্র নিয়ে পোস্ট দিয়েছেন অনেকেই।

এক ভিডিওতে দেখা গেছে, সড়কে টহল দেওয়ার সময় 'পিগার্ড' একটি রেকর্ডকৃত সতর্কবার্তা প্রচার করছে। সেখানে বলা হচ্ছে, আইনকে শ্রদ্ধা করুন। ঘরে থেকেই এই মহাবিপদের কালে ভাইরাসের বিস্তাররোধে মানবজীবন রক্ষায় নিজ ভূমিকা পালন করুন।

Related Topics

টপ নিউজ

রোবট পুলিশ / তিউনিশিয়া / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে ৬ দেশে হামলা চালিয়েছে ইসরায়েল
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net