Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 12, 2026
রোনালদোকে কেন ঘৃণা করতেন, কারণ জানালেন দিবালা

খেলা

টিবিএস ডেস্ক
02 April, 2020, 06:50 pm
Last modified: 02 April, 2020, 07:01 pm

Related News

  • ঘৃণার চাষাবাদ   
  • আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ঘৃণা’ ছড়ালে বিদেশিদের বের করে দেবেন মিলেই, নির্বাহী আদেশে সই
  • বিশ্বকাপ না জেতার আক্ষেপ উড়িয়ে দিলেন রোনালদো; বললেন, ‘ইউরো শিরোপাও সমান গুরুত্বপূর্ণ’
  • বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, মেরিনোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন
  • নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল

রোনালদোকে কেন ঘৃণা করতেন, কারণ জানালেন দিবালা

রোনালদোকে ঘৃণা করতেন দিবালা। যেটা আবার পরে রোনালদোকেও জানিয়েছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
টিবিএস ডেস্ক
02 April, 2020, 06:50 pm
Last modified: 02 April, 2020, 07:01 pm

এক পাশে ক্রিশ্চিয়ানো রোনালদো, আরেক পাশে পাওলো দিবালা। ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের আক্রমণভাগের প্রধান অস্ত্র এই দুই ফুটবলার। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে এই দুই ফুটবলারের দিকেই তাকিয়ে থাকে জুভেন্টাস। অথচ একটা সময় রোনালদোকে ঘৃণা করতেন দিবালা। যেটা আবার পরে রোনালদোকেও জানিয়েছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

রোনালদোকে দিবালার ঘৃণা করার কারণ সহজেই বুঝতে পারার কথা সবার। দিবালা আর্জেন্টিনার ফুটবলার। যেখানে জন্ম রোনালদোর প্রধান প্রতিপক্ষ লিওনেল মেসির। দীর্ঘ সময় ধরে মেসির একমাত্র প্রতিদ্বন্দ্বী কেবল রোনালদোই। আর্জেন্টিনাতে তাই রোনালদোকে ঘৃণা করাটা অতি স্বাভাবিক একটা ব্যাপার। 

দিবালাও এর ব্যতিক্রম ছিলেন না। আর সবার মতো করে রোনালদোকে ঘৃণা করতেন তিনিও। যেটা আবার ২০১৮ সালে রোনালদোকে জানিয়েও দেন আর্জেন্টাইন ফুরোয়ার্ড। রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার পর রোনালদোকে দিবালা বলেছিলেন, 'আমি ক্রিশ্চিয়ানোকে বলেছিলাম, আর্জেন্টিনায় আমরা তোমাকে কিছুটা ঘৃণা করি। কারণ তুমি যেমন, তোমার হাঁটা-চলাও তেমন।'

আর্জেন্টাইন হিসেবে রোনালদোকে ঘৃণা করলেও সতীর্থ হিসেবে সেটা করার সুযোগ ছিল না। জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টারের সঙ্গে মিশে, এক সঙ্গে খেলে ধারণা পাল্টেছে দিবালার। এক সাক্ষাৎকারে রোনালদোকে নিয়ে দিবালা বলেছেন, 'সত্যি কথা হচ্ছে, তুমি (রোনালদো) আমাকে অবাক করেছো। কারণ তোমাকে আমি ভিন্নভাবে পেয়েছি।'

জুভেন্টাসের তৃতীয় ফুটবলার হিসেবে করোনায় আক্রান্ত হন দিবালা। তবে খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠছেন। করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকেই তুরিনে হোম কোয়ারেন্টিনে আছেন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার। জুভেন্টাসের প্রথম ফুটবলার হিসেবে গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হন ডিফেন্ডার দানিয়েলে রুগানি। এরপর আক্রান্ত হন মিডফিল্ডার ব্লেইজ মাতুইদিও। 

Related Topics

টপ নিউজ

পাওলো দিবালা / ক্রিশ্চিয়ানো রোনালদো / ফুটবলার / ঘৃণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ নেয়ার সুযোগ নেই: হুমায়ুন কবির
  • কোলাজ: টিবিএস
    ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
  • ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
    ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। ছবি: টিবিএস
    আবু সাঈদের হত্যার প্রতিবাদ করেছি; আমি একজন শিক্ষক, এর বাইরে কিছু না: সাবেক ভিসি কলিমউল্লাহ
  • ছবি: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি/রয়টার্স
    নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে যেভাবে বিলিয়ন ডলারের চীনা পণ্য ঢুকছে
  • সংসদে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : ভিডিও থেকে নেওয়া
    চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যকে পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Related News

  • ঘৃণার চাষাবাদ   
  • আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ঘৃণা’ ছড়ালে বিদেশিদের বের করে দেবেন মিলেই, নির্বাহী আদেশে সই
  • বিশ্বকাপ না জেতার আক্ষেপ উড়িয়ে দিলেন রোনালদো; বললেন, ‘ইউরো শিরোপাও সমান গুরুত্বপূর্ণ’
  • বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, মেরিনোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন
  • নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল

Most Read

1
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ নেয়ার সুযোগ নেই: হুমায়ুন কবির

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

3
৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
অর্থনীতি

৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে

4
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। ছবি: টিবিএস
বাংলাদেশ

আবু সাঈদের হত্যার প্রতিবাদ করেছি; আমি একজন শিক্ষক, এর বাইরে কিছু না: সাবেক ভিসি কলিমউল্লাহ

5
ছবি: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে যেভাবে বিলিয়ন ডলারের চীনা পণ্য ঢুকছে

6
সংসদে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যকে পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net