Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
শ্বাসকষ্টে ঢাকায় মারা যাওয়া তরুণকে মাগুরায় তড়িঘড়ি করে দাফন

বাংলাদেশ

মাগুরা প্রতিনিধি
02 April, 2020, 06:25 pm
Last modified: 02 April, 2020, 06:27 pm

Related News

  • শীতের ৪ মাস খেজুর গাছ কাটতে তারা পাড়ি দেন ১০০ মাইল
  • নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব
  • মাগুরায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ৩, আহত ১৫
  • মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলা: একজনের মৃত্যুদণ্ড, তিনজন খালাস
  • মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

শ্বাসকষ্টে ঢাকায় মারা যাওয়া তরুণকে মাগুরায় তড়িঘড়ি করে দাফন

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ওই তরুণ টিউবারক্লোসিস (টিবি) রোগে আক্রান্ত ছিলেন। জেলা প্রশাসন বলছে, মৃত ব্যক্তির পরিবারসহ তার জানাজায় অংশ নেওয়া প্রত্যেককে কোয়ারেন্টিনে রাখা হবে।
মাগুরা প্রতিনিধি
02 April, 2020, 06:25 pm
Last modified: 02 April, 2020, 06:27 pm
ছবিটি প্রতীকী

ঢাকায় বসবাসকারী এক তরুণের মরদেহ আজ দুপুরে মাগুরার মুহম্মদপুর উপজেলায় তড়িঘড়ি করে দাফন করা হয়েছে। তিনি উপজেলার বিনোদপুর এলাকার বাসিন্দা। 

স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকেই জানিয়েছেন, ওই তরুণ টিউবারক্লোসিস (টিবি) রোগে আক্রান্ত ছিলেন। তবে জেলা প্রশাসন বলছে, মৃত ব্যক্তির পরিবারসহ তার জানাজায় অংশ নেওয়া প্রত্যেককে কোয়ারেন্টিনে রাখা হবে।

বিনোদপুর ইউপি চেয়ারম্যান মিজান শিকদার জানান, নিহত ওই তরুণ শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান। তিনি টিবি রোগে আত্রান্ত ছিলেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে মিজান শিকদার আরও জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হতে পারে। তবে বর্তমান পরিস্থিতে কোনো ঝুঁকি না নিয়ে দুপুর ১২টায় তার মরদেহ ঢাকা থেকে বিনোদপুর আসার সঙ্গে-সঙ্গে দ্রুত দাফনের ব্যবস্থা করা হয়েছে। এর আগে দূরত্ব বজায় রেখে অল্প কিছু মানুষের উপস্থিতিতে জানাজা হয়েছে। 

মুহম্মদপুর থানার ওসি তারকনাথ বিশ্বাস জানান, স্বাস্থ্য বিভাগের সঙ্গে তাদের কথা হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী বেশি মানুষের ভিড় এড়াতে জানাজা ও দাফনের সময় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছিল।

মারা যাওয়া ওই তরুণ আগে থেকেই টিউবারক্লোসিস রোগে আক্রান্ত ছিলেন কি না- বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য একাধিকবার তার ভাইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।

সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, তিনি ঘটনাটি শুনেছেন। জেলা প্রশাসকের সঙ্গে তার কথাহয়েছে। নিহতদের পরিবার, প্রতিবেশী, জানাজায় অংশ নেওয়া প্রত্যেককে হোম কোয়ারেন্টিনে রাখা হবে।  

জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, মারা যাওয়া ওই ব্যক্তি টিবি রোগী ছিলেন। শ্বাসকষ্ট ও হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তাছাড়া নিহত ব্যক্তিকে ঢাকা থেকে গোসল করিয়ে আনা হয়েছে। এখানে এনেই তাৎক্ষণিকভাবে কবর দেওয়া হয়েছে। তাই এ নিয়ে ভয়ের কিছু নেই।

Related Topics

টপ নিউজ

হোম কোয়ারেন্টিন / মাগুরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • শীতের ৪ মাস খেজুর গাছ কাটতে তারা পাড়ি দেন ১০০ মাইল
  • নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব
  • মাগুরায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ৩, আহত ১৫
  • মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলা: একজনের মৃত্যুদণ্ড, তিনজন খালাস
  • মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net