Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
ইউএনওকে স্টুপিড বললেন বরিশাল সিটি মেয়র সাদিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 October, 2022, 06:40 pm
Last modified: 17 October, 2022, 06:54 pm

Related News

  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত, বেরিয়ে প্রশ্নের মুখে
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ

ইউএনওকে স্টুপিড বললেন বরিশাল সিটি মেয়র সাদিক

ভিডিওতে দেখা যায়, ভোটকক্ষে একে একে প্রবেশের অনুরোধের জবাবে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, ‘এখানে যারা এসেছেন সবাই ভোটার, এখানে ভোটার ছাড়া কোনো লোক নাই।’ এ সময় ইউএনও বলেন, , ‘প্লিজ, একজন একজন করে ভেতরে ঢুকুন।’ 
টিবিএস রিপোর্ট
17 October, 2022, 06:40 pm
Last modified: 17 October, 2022, 06:54 pm

বরিশাল জেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে গিয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সঙ্গে তর্কে জড়ান। ইউএনও মনিরুজ্জামানকে স্টুপিড বলে সম্বোধন করেন তিনি। 

সাদিক আবদুল্লাহর নিজের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

সোমবার সকাল নয়টার কিছু পরে মেয়র ভোট দেওয়ার জন্য বরিশাল জিলা স্কুল কেন্দ্রে যান। এ সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সভাপতি কে এম জাহাঙ্গীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তার সঙ্গে ছিলেন।

ভোটকক্ষের দরজায় একজন কর্মকর্তা তাদের একে একে ভোটকক্ষে প্রবেশের অনুরোধ করেন। তখন ইউএনও মো. মনিরুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন।

ভিডিওতে দেখা যায়, ভোটকক্ষে একে একে প্রবেশের অনুরোধের জবাবে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, 'এখানে যারা এসেছেন সবাই ভোটার, এখানে ভোটার ছাড়া কোনো লোক নাই।' এ সময় ইউএনও বলেন, , 'প্লিজ, একজন একজন করে ভেতরে ঢুকুন।' 

তখন মেয়র সাদিক আবদুল্লাহকে বলেন, 'সমস্যা কোথায় আপনার? আমি কি ঢুকছি, আমি কি ভেতরে ঢুকছি? শুরু থেকে কেন সিনক্রিয়েট করছেন আপনারা? আপনি কে?' 

এরপর ইউএনও মনিরুজ্জামান নিজের পরিচয় দিলে মেয়র তাকে উদ্দেশ্যে বলেন, 'আপনি কী বলতে চান? আমি কি ভেতরে ঢুকছি? আপনি প্লিজ প্লিজ করতেছেন, আপনি কী বলতেছেন, আমি কি বুঝি না, আমি কি বাচ্চা শিশু নাকি?' 

বিব্রত হয়ে ইউএনও মেয়রকে বলেন, 'স্যার, আমি এটা বলিনি।'মেয়র সাদিক আবার বলেন,  'স্টুপিডের মতো কথা বলেন।' 

মেয়রের সঙ্গে থাকা নগর আওয়ামী লীগের সভাপতি কে এম জাহাঙ্গীর ইউএনওকে বলেন, 'এই হচ্ছে মেয়র, আমি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, এই হলো সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। এখানে যারা এসেছেন, সবাই সিটি করপোরেশনের কাউন্সিলর।'
 
ইউএনও বলেন, 'আমি আপনাদের কিছু বলিনি।' তখন মেয়র সাদিক আবদুল্লাহ ইউএনওর উদ্দেশ্যে বলেন, 'আপনি কী বলতেছেন, আপনি কী বোঝাতে চান?'

এরপর ইউএনও বলেন, 'স্যার, আমি আপনাদের কিছু বলিনি।' সাদিক আবদুল্লাহ বলেন, 'তাহলে আপনি কী বলতেছেন? আমি কি ভেতরে গেছি নাকি। আসার পর থেকে ওখান থেকে একেকজন বলতেছেন আপনারা। ফাজলামি করেন নাকি? আপনি কানে কথা শোনেননি। যেভাবে ভাবটা করেন, তাতে বোঝায় দল বাঁইধা ঢুকতেছি। ভোটার হইছে ১৭৪ জন। তাহলে সমস্যা কোথায় আপনাদের?'

ইউএনও আবার বলেন, 'স্যার আপনাকে বলিনি।'এরপর মেয়র সাদিক আবদুল্লাহ ভোট দিতে কক্ষে ঢোকেন এবং ভোট দেন।

এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ইউএনও মো. মনিরুজ্জামান। 

Related Topics

টপ নিউজ

বরিশাল / জেলা পরিষদ নির্বাচন / ইউএনও / মেয়র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত, বেরিয়ে প্রশ্নের মুখে
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net