Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
গুলশান-বনানীর বড় বড় শোরুমে মিলছে নকল কসমেটিকস     

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 October, 2022, 10:15 am
Last modified: 18 October, 2022, 11:40 am

Related News

  • নকল ও ভেজাল কসমেটিকসে বাজার সয়লাব: বিদ্যমান আইন ও বাস্তবতা এবং সরকারের করণীয়
  • ভোক্তা অধিদপ্তর: দেশে তৈরি পাঞ্জাবিকে ভারতীয় বলে চালানোয় ২ লাখ টাকা জরিমানা
  • ঢাকায় অর্ধকোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১ 
  • ইলিশের দাম বৃদ্ধি ঠেকাতে বরিশালে অভিযান, লোক দেখানো বলছেন ক্রেতারা
  • শিক্ষার্থীদের ও সরকারের বাজার তদারকি সত্ত্বেও বেড়েছে চালের দাম

গুলশান-বনানীর বড় বড় শোরুমে মিলছে নকল কসমেটিকস     

এই পণ্যগুলো এত বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে যা লাগেজে আসা সম্ভব না, কাস্টমস ফাঁকি দিয়েও আসা সম্ভব না।
টিবিএস রিপোর্ট
17 October, 2022, 10:15 am
Last modified: 18 October, 2022, 11:40 am
ছবি-সংগৃহীত

গুলশান, বনানী সহ বিভিন্ন অভিজাত এলাকাগুলোর বড় বড় শোরুমে আমদানিকারকের নাম-ঠিকানা ছাড়া গুঁড়া দুধসহ বিভিন্ন কসমেটিকস পণ্য ভোক্তা অধিদপ্তরের অভিযানের সময় পাওয়া যাচ্ছে। এই পণ্যগুলো এত বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে যা লাগেজে আসা সম্ভব না, কাস্টমস ফাঁকি দিয়েও আসা সম্ভব না। এগুলোর বেশিরভাগই নকল।

রবিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি) আয়োজিত 'ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সেবা প্রদান বিষয়ক গণশুনানিতে অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এ পর্যবেক্ষণ তুলে ধরেন। 

অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, 'এই পণ্যগুলোতে আমদানিকারকের নাম, ঠিকানা ও এমআরপি কিছুই থাকে না। আমরা অভিযানে সম্প্রতি এ ধরনের নকল পণ্য তৈরির কিছু কারখানাও পেয়েছি। অনেক অভিযোগ আসছে এসব নিয়ে, ভোক্তাদেরও উচিত এ ধরনের পণ্য ব্যবহার না করা। আবার আমদানিকারকের নাম-ঠিকানা ছাড়া কোনো পণ্য বিক্রিও করা যাবে না।'

তিনি বলেন, 'বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলেই আমরা তা আমলে নেই। তিতাস গ্যাসের সরবরাহ কম থাকায় নোটিশ করা হয়েছে। কারণ ৩৩০ টাকার গ্যাস ১০৮৫ টাকা করা হয়েছে। তারপরও পাওয়া যায় না। এটা হতে পারে না।'

অনুষ্ঠানে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেছেন, 'ভোক্তা অধিকার আইনে তিন ধরনের ব্যবস্থা আছে‌। বাজার অভিযানে জরিমানার সঙ্গে ফৌজদারি ও দেওয়ানি মামলাও করার ব্যবস্থা আছে। কিন্তু মহাপরিচালকের অনুমোদন লাগবে। তাই হয়তো করা হয় না। কিন্তু বড় বড় অপরাধে ফৌজদারি মামলা করতে হবে।'

তপন কান্তি ঘোষ বলেন, 'ভোক্তা অধিদপ্তর কোন পণ্যের দাম নির্ধারণ করে না। তারা নকল ও ভেজাল দেওয়ার বিরুদ্ধে অভিযান চালায়। একদিকে বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে, আবার জড়িতদের বিরুদ্ধে শাস্তি দেওয়া হচ্ছে।'

তিনি বলেন, 'অভিযোগ নিষ্পত্তির পরিমাণ বাড়াতে হবে। কারণ শুধু অভিযান করে সব করা যাবে না। দেশে খাদ্যের মান দেখার জন্য বিএসটিআই আছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে। তারা সঠিকভাবে কাজ করলে ভোক্তা অধিদপ্তরের কাজ অনেকটা কমে যাবে।'

তপন কান্তি ঘোষ বলেন, 'নিজ নিজ জায়গায় সবাই কাজ করলে ভোক্তা আইন এক সময় লাগবে না। কিন্তু বড় বড় ব্যবসায়ীদের জন্য প্রতিযোগিতা কমিশন লাগবে। কারণ দেশের উৎপাদন ও চাহিদা বিবেচনা করে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা থাকবে না। বড় বড় প্রতিষ্ঠান থাকবে। তাই তাদের অসম প্রতিযোগিতায় দেখার জন্য প্রতিযোগিতা কমিশন থাকতে হবে। চাল, আটা ময়দা ও ডিটারজেন্টে বেশি দাম নেওয়ার কারণে অনেক প্রতিষ্ঠানকে এখন প্রতিযোগিতা কমিশনে আসতে হচ্ছে। কারণ, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।'

'মনে রাখতে হবে গুগলের মতো বড় প্রতিষ্ঠানকেও জরিমানা করা হচ্ছে। কারণ, আইন অমান্য করলে জরিমানা পেতেই হবে', যোগ করেন তিনি।

এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম বলেন, 'ব্যবসায়ীরাও ভোক্তা। তাই আমরা সবাই এক পক্ষ। তবে কেউ দুষ্কৃতকারী থাকলে আমরা তার পক্ষে নয়। এটা দেখার বিষয়।'

জসিম উদ্দিন বলেন, 'জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে ভেজালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তারপরও আমরা ভেজাল দিচ্ছি। খোলা তেলে ভেজাল দিয়ে বেশি দাম নিচ্ছি। এ থেকে মুক্তি চাই। পৃথিবীতে কোথাও খোলা তেল নেই। তাই আমাদেরও খোলা তেল বন্ধ করতে হবে। এ ব্যাপারে সোচ্চার হতে হবে। অন্যের পণ্য এনে ব্যবসা করা যাবে না। ২৫ শতাংশ প্রণোদনা দিতে গিয়ে ভোক্তা আইনের যাতে অপব্যবহার না হয়, সেদিকে নজর দিতে হবে।'

 

Related Topics

টপ নিউজ

নকল কসমেটিকস / ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • নকল ও ভেজাল কসমেটিকসে বাজার সয়লাব: বিদ্যমান আইন ও বাস্তবতা এবং সরকারের করণীয়
  • ভোক্তা অধিদপ্তর: দেশে তৈরি পাঞ্জাবিকে ভারতীয় বলে চালানোয় ২ লাখ টাকা জরিমানা
  • ঢাকায় অর্ধকোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১ 
  • ইলিশের দাম বৃদ্ধি ঠেকাতে বরিশালে অভিযান, লোক দেখানো বলছেন ক্রেতারা
  • শিক্ষার্থীদের ও সরকারের বাজার তদারকি সত্ত্বেও বেড়েছে চালের দাম

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net