Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ডিসি-এসপিদের সাথে ‘সামান্য ভুল বোঝাবুঝি’ হয়েছে: সিইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 October, 2022, 09:05 pm
Last modified: 11 October, 2022, 09:08 pm

Related News

  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • প্রধানমন্ত্রীর ২৪ নির্দেশনা বাস্তবায়নে ডিসিদের মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি

ডিসি-এসপিদের সাথে ‘সামান্য ভুল বোঝাবুঝি’ হয়েছে: সিইসি

টিবিএস রিপোর্ট
11 October, 2022, 09:05 pm
Last modified: 11 October, 2022, 09:08 pm
ছবি: সংগৃহীত

শনিবার নির্বাচন ভবনের মত বিনিময় সভায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সাথে নির্বাচন কমিশনারদের সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, 'হয়তো সামান্য একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এটা নিয়ে এত চিন্তা ভাবনার কোনো কারণ নাই। এটা নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না।'

জেলা পরিষদ ও গাইবান্ধা উপ-নির্বাচনসহ দ্বাদশ জাতীয় নির্বাচনের ব্যপারে মাঠের পরিস্থিতি জানতে দেশের ৬১ ডিসি ও এসপিদের সাথে ঢাকায় গত শনিবার বৈঠক করে নির্বাচন কমিশন। 

সেখানে ভোটে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণের বিষয়টি বক্তব্যে তুলে ধরেন ইসি আনিছুর রহমান। এসময় মাঠ প্রশাসনের কর্তাদের 'নপুংসক ও নখদন্তহীন' এবং তারা 'মন্ত্রী-এমপিদের ছাড়া চলতে পারেন না' বলে মন্তব্য করেন তিনি। 

তখনই সভাকক্ষে হই-চই সৃষ্টি হয়। ডিসি-এসপিদের আপত্তির মুখে বক্তব্য থামিয়ে ডায়াসে চলে যান তিনি।

এ ঘটনা ঘটার দুইদিন পর কাজী হাবিবুল আউয়াল বলেন, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক কিছু হয়েছে। এগুলো নিয়ে খামোখা এত কথা বলবার প্রয়োজন নাই। 

'আপনারা (সাংবাদিক) আগামীর দিকে তাকান। এটা নিয়ে এত চিন্তা ভাবনার কোনো কারণ নাই। এটা নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না। এটা নিয়ে আপনারাও মাথা ঘামাবেন না। আমরাও মাথা ঘামাচ্ছি না।'

এদিকে শনিবারের সে ঘটনা ঘটার পর সাংবাদিক সম্মেলনে সিইসিসহ বাকি কমিশনাররা উপস্থিত থাকলেও ইসি আনিছুর ছিলেন না। এরপর সোমবার অন্যান্য কমিশনাররা অফিস করলেও ইসি আনিসুর ছিলেন না। মঙ্গলবারে সংবাদ সম্মেলনে ইসি আনিছুর রহমান উপস্থিত ছিলেন না। 

এর আগে গত সোমবার এই ঘটনায় প্রতিক্রিয়া জানান ইসি আলমগীর ও ইসি রাশেদা। ইসি আলমগীর বলেছিলেন, এ নিয়ে ডিসি এসপিদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সুযোগ নাই, অন্যদিকে সহকর্মীর সাথে ঘটে যাওয়া ঘটনায় বিব্রত বলে জানান ইসি রাশেদা। 
 

Related Topics

টপ নিউজ

ইসি / সিইসি / নির্বাচন কমিশনার / ডিসি / এসপি / নির্বাচন / ভুল বোঝাবুঝি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • প্রধানমন্ত্রীর ২৪ নির্দেশনা বাস্তবায়নে ডিসিদের মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net