Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
সন্তান ও নাতিপুতিরাও পাবে আপনার ব্যায়ামের সুফল, বলছে গবেষণা

ফিচার

টিবিএস ডেস্ক
11 October, 2022, 07:30 pm
Last modified: 11 October, 2022, 07:50 pm

Related News

  • ১ লাখ বছর ধরে ‘নিষ্ক্রিয়’ মনে করা গ্রিসের বিশাল আগ্নেয়গিরিতে জমছে ম্যাগমা
  • যেভাবে ক্যানসারের ঝুঁকি কমাতে পারে সাধারণ ব্যথানাশক অ্যাসপিরিন
  • যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

সন্তান ও নাতিপুতিরাও পাবে আপনার ব্যায়ামের সুফল, বলছে গবেষণা

মলিকিউলার মেটাবলিজম জার্নালে প্রকাশিত ওই গবেষণার সিদ্ধান্ত অনুযায়ী, আমরা যদি বর্তমানে ব্যায়াম করি, তাহলে তার ইতিবাচক প্রভাব আমাদের শরীরের কোষে নিহিত হয়ে পরবর্তীসময়ে সন্তান ও তাদের সন্তানদের মধ্যেও প্রবাহিত হতে পারে।
টিবিএস ডেস্ক
11 October, 2022, 07:30 pm
Last modified: 11 October, 2022, 07:50 pm
অলংকরণ: আইস্টক/ওয়াশিংটন পোস্ট ইলুস্ট্রেশন

ব্যায়াম শরীরের জন্য উপকারী। কিন্তু আপনি ব্যায়াম করলে তার সুফল পাবে আপনার সন্তান ও নাতি-নাতনিরাও?

নতুন একটি গবেষণা এমন ইঙ্গিতই দিয়েছে। ইঁদুরের ওপর করা ওই গবেষণার সিদ্ধান্ত অনুযায়ী, আমরা যদি বর্তমানে ব্যায়াম করি, তাহলে তার ইতিবাচক প্রভাব আমাদের শরীরের কোষে নিহিত হয়ে পরবর্তীসময়ে সন্তান ও তাদের সন্তানদের মধ্যেও প্রবাহিত হতে পারে।

গবেষণাটি দেখা গেছে, গর্ভকালীন সময়ে ও তার আগে স্ত্রী ইঁদুরের ব্যায়াম এগুলোর ছানা ও তাদের ছানাদের স্বাস্থ্যের ওপর প্রভাব রেখেছে।

এটুকু পড়ে আপনার হয়তো মনে হচ্ছে ইঁদুরের ওপর করা গবেষণা মানুষের সঙ্গে মিলবে কীভাবে। তবে এক প্রজন্মের জীবনযাপনের রীতি পরবর্তী প্রজন্মের স্বাস্থ্যের ওপর যে প্রভাব ফেলে তা বৈজ্ঞানিকভাবে 'বেশ ভালোভাবেই স্বীকৃত' বলে জানিয়েছেন হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক ও বর্তমান গবেষণাটির তত্ত্বাবধায়ক লরি গুডিয়ার।

লরি বলেন, পশুপাখি ও মানুষের ওপর করা বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অপুষ্টিতে ভোগা মা-বাবা- যারা ডায়াবেটিস, স্থূলতা, ও অন্যান্য বিপাকসংক্রান্ত সমস্যায় ভোগেন- তারা প্রায়ই এ কন্ডিশনগুলো তাদের অপত্যদের মধ্যে পরিবহণ করেন।

তবে এর বিপরীত দৃশ্যপটটি সামনে এনেছেন গুডিয়ার ও অন্যান্য গবেষকেরা। তাদের গবেষণায় দেখা গেছে, ঠিক একইভাবে মা-বাবা ব্যায়াম করলে তার সুফলগুলো লাভ করেন তাদের সন্তান ও পরবর্তীসময়ে নাতিপুতিরা।

তাদের গবেষণা অনুযায়ী, যেসব স্ত্রী ইঁদুর গর্ভধারণের আগে ও পরে অনেক দৌড়াদৌড়ি করেছিল, সেগুলোর ছানাদের স্থূলতা ও ডায়াবেটিস হওয়ার মাত্রা কিছুটা কম ছিল। এমনকি এ ছানাগুলোকে উচ্চ ক্যালরিসম্পন্ন খাবার খাওয়ানো হলে বা এগুলো কোনো ব্যায়াম না করলেও মা ইঁদুরের শারীরিক কসরতের সুফল পেয়েছিল এগুলো।

২০১৮ সালের আরেকটি গবেষণায় দেখা গেছে, মা ব্যায়াম না করলেও শারীরিক মিলনের আগে কেবল বাবা ব্যায়াম করলে সন্তানদের বিপাকীয় ক্ষমতা শক্তিশালী হয়।

গুডিয়ার ও তার সহকর্মীদের করা গবেষণাটি গত জুলাই মাসে 'মলিকিউলার মেটাবলিজম' জার্নালে প্রকাশিত হয়েছে। এ গবেষণায় ব্যায়ামের জন্য তারা স্ত্রী ইঁদুরকে চাকার ওপর দৌড়ানোর ব্যবস্থা করেন।

তবে এ ধরনের গবেষণা মানুষের ওপর করা সম্ভব নয়। কারণ এতে কয়েক দশক সময় লাগবে এবং মানুষের জীবনযাপনের ওপর নিষ্ঠুর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। এছাড়া বর্তমান গবেষণায় পুরো প্রক্রিয়াটির পেছনের জৈবিক কারণগুলোও অনুসন্ধান করা হয়নি।

লরি গুডিয়ারের তথ্যমতে, মানুষের বিপাকীয় ও শারীরবৃত্তীয় প্রতিক্রিয়ার অনেকগুলো দিকের সঙ্গে ইঁদুরের ব্যায়ামের মিল রয়েছে। সেদিক থেকে এ গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল একইসঙ্গে বাস্তবিক ও মর্মভেদী।

তবে গুডিয়ার স্পষ্ট করে জানিয়েছেন, এ গবেষণায় কোনো সম্ভাব্য মা-বাবা, যারা ব্যায়াম করেন না বা করতে পারেন না, তাদের সমালোচসা করা হয়নি।


সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

Related Topics

টপ নিউজ

ব্যায়াম / গবেষণা / সন্তান ও মা-বাবা / সন্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

Related News

  • ১ লাখ বছর ধরে ‘নিষ্ক্রিয়’ মনে করা গ্রিসের বিশাল আগ্নেয়গিরিতে জমছে ম্যাগমা
  • যেভাবে ক্যানসারের ঝুঁকি কমাতে পারে সাধারণ ব্যথানাশক অ্যাসপিরিন
  • যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net