Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
ক্রিমিয়া সেতু বিস্ফোরণ: ইউক্রেনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ পুতিনের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক  
10 October, 2022, 10:25 am
Last modified: 10 October, 2022, 10:34 am

Related News

  • পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • রাশিয়ায় গ্যাস প্ল্যান্ট অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকসহ নিহত ১৫
  • ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রাশিয়ার শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা, জবাবে ইউক্রেনের পেট্রোল পাম্প গুঁড়িয়ে দিচ্ছে রাশিয়া
  • পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

ক্রিমিয়া সেতু বিস্ফোরণ: ইউক্রেনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ পুতিনের

১৯ কিলোমিটার দীর্ঘ ক্রিমিয়া ব্রিজ ইউরোপের দীর্ঘতম সেতু। ক্রিমিয়া ব্রিজ ব্যবহার করে রাশিয়া দক্ষিণ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে সামরিক সরঞ্জামাদি, গোলাবারুদ এবং সেনাবহর পাঠিয়ে থাকে।
টিবিএস ডেস্ক  
10 October, 2022, 10:25 am
Last modified: 10 October, 2022, 10:34 am
বিস্ফোরণে সেতুর রেল অংশে তেলের ট্যাংকারে আগুন ধরে যায়। ছবি: রয়টার্স

রাশিয়ার অধিভুক্ত ক্রিমিয়া সেতুতে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের অভিযোগ এটি ইউক্রেনের 'সন্ত্রাসী আক্রমণ'।

ইউক্রেনের গোয়েন্দা বাহিনী রাশিয়ার গুরুত্বপূর্ণ বেসামরিক একটি অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে এই হামলা চালিয়েছে বলে মন্তব্য করেন পুতিন। রাশিয়ার তদন্ত কমিটির প্রধান আলেকজান্ডার বাস্ট্রিকিনের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

রুশ কর্মকর্তারা জানান, সেতুতে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। সেতুতে ট্রাক বিস্ফোরণের সময় কাছাকাছি একটি গাড়িতে ছিলেন তারা।

'কোনো সন্দেহ নেই যে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড, যা রাশিয়ার গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে পরিচালিত হয়েছে,' বলেন পুতিন।

এই আক্রমণের পরিকল্পনাকারী, পরিচালনাকারী ও সুবিধাভোগী ইউক্রেনের গোয়েন্দা সংস্থা বলেও তিনি মন্তব্য করেন।

ব্যাস্ট্রিকিন বলেন এই হামলায় রাশিয়ারই কয়েকজন নাগরিক এবং কিছু বিদেশি রাষ্ট্র ইউক্রেনকে সহায়তা করে।

ব্যাস্ট্রিকিন আরও জানান, যে ট্রাকে বিস্ফোরণ ঘটানো হয়েছে তা বুলগেরিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, উত্তর ওসেটিয়া এবং ক্রাসনোদার টেরিটরি ভ্রমণ করে আসে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

ইউক্রেন এখনও এই ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কোনো ইঙ্গিত দেয়নি।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক পুতিনের অভিযোগ অস্বীকার করেন।

তিনি এক বার্তায় লিখেছেন, 'এখানে শুধু একটাই সন্ত্রাসী রাষ্ট্র আছে' এবং 'পুরো বিশ্ব জানে সেটা কে'।

এদিকে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাতের ভাষণে বিস্ফোরণ নিয়ে ঠাট্টা করে বলেন, 'আজকের দিনটি খারাপ ছিল না এবং আমাদের বেশিভাগ অঞ্চলই রৌদ্রজ্জ্বল ছিল।'

'দুর্ভাগ্যবশত, ক্রিমিয়াতে দিনটি মেঘলা ছিল। একইসঙ্গে সেখানকার পরিবেশও ছিল গরম,' বলেন তিনি।

হামলার কয়েক ঘণ্টা পর রাশিয়া সেতুর যান চলাচলের অংশটি আবারও আংশিকভাবে খুলে দিয়েছে। তবে শুধু হালকা যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

সেতুর রেলওয়ে অংশে তেলের ট্যাঙ্কারে আগুন লেগেছিল। সেটিও পুনরায় খুলে দেওয়া হয়েছে।

১৯ কিলোমিটার (১২ মাইল) দীর্ঘ সেতুটি ইউরোপের দীর্ঘতম সেতু। ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ান সেনাবাহিনীর জন্য ক্রিমিয়া সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ সরবরাহ রুট।

ক্রিমিয়া ব্রিজ ব্যবহার করে রাশিয়া দক্ষিণ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে সামরিক সরঞ্জামাদি, গোলাবারুদ এবং সেনাবহর পাঠিয়ে থাকে।

রাশিয়ার ক্রিমিয়া দখলের চার বছর পর ২০১৮ সালে ভ্লাদিমির পুতিন এই সেতু চালু করেন।


  • সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

রাশিয়া / পুতিন / ক্রিমিয়া সেতু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
    যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়
  • ছবি: টিবিএস
    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

Related News

  • পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • রাশিয়ায় গ্যাস প্ল্যান্ট অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকসহ নিহত ১৫
  • ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রাশিয়ার শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা, জবাবে ইউক্রেনের পেট্রোল পাম্প গুঁড়িয়ে দিচ্ছে রাশিয়া
  • পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

2
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

5
কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net