Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
ডলার সংকটে সেপ্টেম্বরে এলসি খোলার হার কমেছে ৩১%

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
06 October, 2022, 10:50 am
Last modified: 06 October, 2022, 11:08 am

Related News

  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দর ছাড়াল ১২৩ টাকা
  • মার্চে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৭১ শতাংশে
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

ডলার সংকটে সেপ্টেম্বরে এলসি খোলার হার কমেছে ৩১%

আগস্টের তুলনায় সেপ্টেম্বরে দেশের রপ্তানি ৬.২৪% কমেছে; রেমিট্যান্স কমেছে ২৫%
শাখাওয়াত প্রিন্স
06 October, 2022, 10:50 am
Last modified: 06 October, 2022, 11:08 am
ইনফোগ্রাফ- টিবিএস

বাংলাদেশ ব্যাংকের সাময়িক তথ্য অনুসারে, দেশে ডলার সংকটের কারণে চলতি বছরের সেপ্টেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় আমদানির জন্য লেটার অব ক্রেডিট (এলসি) খোলার হার কমেছে ৩১.১৬ শতাংশ।

আমদানিকারকরা সেপ্টেম্বরে ৫.৭০ বিলিয়ন ডলারের এলসি খুলেছেন, যা গত বছরের একই মাসে ছিল ৮.২৮ বিলিয়ন ডলার। কারখানার যন্ত্রপাতি, কাঁচামাল এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মতো সব ধরনের আমদানির জন্য এলসি খোলা হয়।

অর্থনীতিবিদরা বলছেন, বিদায়ী অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকে। ২০২১-২২ অর্থবছরের শেষ নাগাদ রিজার্ভ ৪১.৮২ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা আগেরবারের থেকে কমেছে প্রায় ৭ বিলিয়ন ডলার।

রিজার্ভ হ্রাস রোধে সরকার সরকারি আমদানি ছাড়া সব ধরনের পণ্যের ওপর শতভাগ এলসি মার্জিন ঘোষণা করেছে। ফলে আমদানির পরিমাণ কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন থেকে এলসি খোলা ও নিষ্পত্তির হার নিম্নমুখী। আমদানিকারকরা জুনে ৮.৪৪ বিলিয়ন ডলারের এলসি খুলেছিলেন, যা সেপ্টেম্বরে ৫.৭০ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

জুন মাসে এলসি নিষ্পত্তির পরিমাণ ছিল ৭.৭৫ বিলিয়ন ডলার। টানা তিন মাসের পতনের প্রবণতা সেপ্টেম্বরেও অব্যাহত ছিল। এ মাসে এলসি সেটেলমেন্ট ৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এছাড়াও, এলসি নিষ্পত্তি আগস্টের তুলনায় ১.৩১ বিলিয়ন বা ১৮% কমেছে।

এদিকে, সেপ্টেম্বরে বাংলাদেশের মূল্যস্ফীতির হার ৯.১ শতাংশে উন্নীত হয়েছে, বুধবার পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানান।

জুলাই মাসে মূল্যস্ফীতির হার ছিল ৭.৪৮% যা আগস্টে ২.০২ শতাংশ পয়েন্ট বেড়েছে। ২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে মূল্যস্ফীতির সর্বোচ্চ হার ছিল ১১.৯৭%।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ব্যাংক যখন আমদানির ওপর শর্ত আরোপ করে তখন আমদানি নিয়ন্ত্রণ জরুরি ছিল। কারণ অনেক অপ্রয়োজনীয় পণ্য আমদানি করা হয়েছে।

তিনি আরো বলেন, "আমাদের দেশ অনেকাংশে আমদানির ওপর নির্ভরশীল। তাই শিল্প যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি পুরোপুরি বন্ধ করে দিয়ে কোনো কাজ হবে না। আমাদের বড় আমদানি অব্যাহত রাখতে হবে।"

তিনি বলেন, আমদানির মূল্য বাড়লেও আয়তন বাড়েনি। সালেহউদ্দিন বলেন, বাংলাদেশ ব্যাংককে আরও গভীরভাবে দেখা উচিত যে পণ্যগুলো ঠিকভাবে আসছে কি না। এখন দেখার সময় যে, কোনো কাজে মেশিন আনা হচ্ছে নাকি মেশিন আমদানির নামে ওভার ইনভয়েসিং করে টাকা পাচার করা হচ্ছে।

"গত বছর আমদানি প্রায় ৩৫% বেড়েছে কিন্তু এর ফলে শিল্পের উৎপাদনশীলতা বেড়েছে এমন কোনো লক্ষণ নেই। এর মাধ্যমে প্রচুর অর্থ বিদেশে পাচার করা হয়েছে। উৎপাদন বাড়াতে হলে সংশ্লিষ্ট আমদানি বাড়াতে হবে। অন্যথায় মুদ্রাস্ফীতি বাড়বে," যোগ করেন তিনি।

এদিকে, সেপ্টেম্বরে বাংলাদেশের মূল্যস্ফীতির হার ৯.১ শতাংশে উন্নীত হয়েছে, পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, আমদানি কমলেও ডলার সংকট সাত মাসেও শেষ হচ্ছে না।

কেন্দ্রীয় ব্যাংক গত অর্থবছরে ৭.৬২ বিলিয়ন ডলার বিক্রি করেছে। যদিও এই অর্থবছরে ডলার বিক্রির ক্ষেত্রে এটি পরিমিত ছিল, তবে এটি এখন পর্যন্ত সরকারি আমদানির জন্য ব্যাংকগুলোতে ৩.৫ বিলিয়ন ডলার বিক্রি করেছে।

দেশের বৈদেশিক মুদ্রা আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি পাওয়ায় ডলার সংকট চলছে। এ অবস্থায় অনেক বিদেশি ব্যাংক বাংলাদেশি ব্যাংকে তাদের ঋণসীমা বা ক্রেডিট লাইন কমিয়ে দিয়েছে। এ কারণে দেশের বিভিন্ন ব্যাংক আমদানি দায় পরিশোধে সমস্যার সম্মুখীন হচ্ছে।

এমন পরিস্থিতিতে আমদানি অর্থায়নে আগ্রহ বাড়াতে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার ১০টি বিদেশি ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বিভিন্ন বিদেশি ব্যাংক থেকে দেশীয় ব্যাংকগুলোতে ঋণ পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, সেপ্টেম্বরে অনেক বিদেশি ব্যাংকের ঋণ আগের মাসের তুলনায় কমেছে।

দেশে গত তিন মাসে আমদানি কম হলেও, মূলত রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় কমে যাওয়ায় বাণিজ্য ঘাটতি বাড়ছে।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বাণিজ্য ঘাটতি ৪.৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এছাড়াও, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে দেশের রপ্তানি ৬.২৪% কমেছে এবং রেমিট্যান্স ২৫% কমে ১.৫৪ বিলিয়ন ডলার হয়েছে যা সাত মাসের মধ্যে সর্বনিম্ন।
 

Related Topics

টপ নিউজ

এলসি / এলসি নিষ্পত্তি / রিজার্ভ / রেমিট্যান্স / মূল্যস্ফীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দর ছাড়াল ১২৩ টাকা
  • মার্চে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৭১ শতাংশে
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net