Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
মুম্বাইয়ে ৪৮ কোটি রূপির বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন মাধুরী দীক্ষিত   

বিনোদন

হিন্দুস্তান টাইমস
05 October, 2022, 07:25 pm
Last modified: 05 October, 2022, 07:32 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ক্ষমতায় গেলে কড়াইল বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের
  • ‘আম্মু রিপ্লাই দিচ্ছে না কেন?’: এখনো মায়ের মেসেজ-কলের অপেক্ষায় অভিনেত্রী শিমুর মেয়ে
  • ছবিতে ফরাসি অভিনেত্রী ব্রিজিট বারডোর বর্ণাঢ্য জীবন
  • অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে মামলার শুনানি পিছিয়ে ১২ জানুয়ারি

মুম্বাইয়ে ৪৮ কোটি রূপির বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন মাধুরী দীক্ষিত   

মাধুরীর ফ্ল্যাটটি ইন্ডিয়াবুলস আবাসনে অবস্থিত এবং আরব সাগরমুখী। বিরাট সুইমিং পুল, খেলার মাঠ, জিম, স্পা, ক্লাব- কী নেই এই ফ্ল্যাটে!
হিন্দুস্তান টাইমস
05 October, 2022, 07:25 pm
Last modified: 05 October, 2022, 07:32 pm
মাধুরী দীক্ষিত। ছবি: সংগৃহীত

নতুন নতুন সম্পত্তি কেনার বেলায় বলিউড তারকারা সবসময়ই এগিয়ে। ব্যতিক্রম নন মাধুরী দীক্ষিতও। মুম্বাইয়ের ওয়ারলিতে ৪৮ কোটি রূপি ব্যয়ে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন নব্বইয়ের দশকের এই জনপ্রিয় অভিনেত্রী। গত ২৮শে সেপ্টেম্বর নতুন সম্পত্তির রেজিস্ট্রেশন সেরেছেন মাধুরী।

মাধুরীর ফ্ল্যাটটি ইন্ডিয়াবুলস আবাসনে অবস্থিত এবং আরব সাগরমুখী। দক্ষিণ মুম্বাইয়ের ওয়ারলিতে ১০ একর জায়গা জুড়ে গড়ে ওঠেছে এই আবাসন। বিরাট সুইমিং পুল, খেলার মাঠ, জিম, স্পা, ক্লাব- কী নেই এখানে! আবাসনের ৫৩তম তলায় অবস্থিত মাধুরীর অ্যাপার্টমেন্টটি ৫,৩৮৪ স্কয়ার ফিট জায়গা জুড়ে অবস্থিত। রয়েছে সাতটি গাড়ি পার্কিং-এর জায়গা। এছাড়াও মাধুরীর ফ্ল্যাট থেকে শহরের মনোরম দৃশ্যও উপভোগ করা যাবে।

জানা গেছে, এই ফ্ল্যাট কিনতে ২.৪ কোটি রূপির স্ট্যাম্প ডিউটি চুকাতে হয়েছে অভিনেত্রীকে। প্রসঙ্গত, মহারাষ্ট্রে যদি কোনো নারী বাড়ির কেনেন, তাহলে তাকে স্ট্যাম্প ডিউটিতে এক শতাংশ ছাড় দেয় রাজ্য সরকার, মাধুরীও সেই সুবিধা পেয়েছেন।

অভিনয় থেকে মাধুরী দীক্ষিত এখনো পুরোপুরি অবসর নেননি বলা চলে। নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেত্রীর ঝুলিতে রয়েছে একাধিক সুপারহিট ছবি। ১৯৯৯ সালে চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করেন অভিনেত্রী। এরপর বেশ কয়েক বছর মার্কিন মুলুকে সংসার করেছেন অভিনেত্রী। সেইসময় শোবিজ জগত থেকে নিজেকে দূরেই রেখেছিলেন মাধুরী।

কিন্তু দেশে ফিরে আবারও মুম্বাইয়ের গ্ল্যামার জগতে দাপটের সঙ্গে কাজ করছেন মাধুরী। আপাতত নাচের রিয়ালিটি শো 'ঝলক দিখলাজা ১০'-এর বিচারক হিসাবে দেখা যাচ্ছে তাকে। আগামী ৬ই অক্টোবর আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে মাধুরীর নতুন ছবি 'মাজা মা'। এর আগে শেষবার মাধুরীকে দেখা গিয়েছিল নেটফ্লিক্সের ওয়েব সিরিজ 'ফেম গেম'-এ।

Related Topics

টপ নিউজ

মাধুরী দীক্ষিত / মুম্বাই / ফ্ল্যাট / বলিউড / অভিনেত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ক্ষমতায় গেলে কড়াইল বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের
  • ‘আম্মু রিপ্লাই দিচ্ছে না কেন?’: এখনো মায়ের মেসেজ-কলের অপেক্ষায় অভিনেত্রী শিমুর মেয়ে
  • ছবিতে ফরাসি অভিনেত্রী ব্রিজিট বারডোর বর্ণাঢ্য জীবন
  • অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে মামলার শুনানি পিছিয়ে ১২ জানুয়ারি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net