Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
‘ইমরান খান দুনিয়ায় সবচেয়ে বড় মিথ্যুক’: পাকিস্তানের প্রধানমন্ত্রী  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
04 October, 2022, 08:10 pm
Last modified: 04 October, 2022, 09:27 pm

Related News

  • এক ঘণ্টার বেশি ফোনালাপ: পেজেশকিয়ানকে যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবগত করলেন শাহবাজ
  • পাকিস্তানের কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ, দেখা করতে ভিসা চান দুই ছেলে
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • পাকিস্তানে ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে সেনাবাহিনী
  • দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

‘ইমরান খান দুনিয়ায় সবচেয়ে বড় মিথ্যুক’: পাকিস্তানের প্রধানমন্ত্রী  

ইমরান-বিরোধী রাজনীতিবিদ ও পশ্চিমা গণমাধ্যমের অভিযোগ, ক্ষমতা হারানোর পর থেকেই ইমরান তার কোটি কোটি সমর্থকদের উদ্দেশ্যে উগ্র বক্তব্য দিয়ে তাদের উস্কে দিচ্ছেন। ছড়াচ্ছেন অযাচিত ষড়যন্ত্র তত্ত্ব। ইমরানের দাবি অনুযায়ী তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে পশ্চিমা বিশ্বের হাত রয়েছে– এই অভিযোগকেই ষড়যন্ত্র তত্ত্ব বলা হচ্ছে।
টিবিএস ডেস্ক 
04 October, 2022, 08:10 pm
Last modified: 04 October, 2022, 09:27 pm
শাহবাজ শরিফ। ছবি: দ্য গার্ডিয়ান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান 'দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যুক'। চলতি বছরের শুরুর দিকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিনি 'ভোটারদের গভীরভাবে বিভাজিত করছেন'। 

ক্ষমতাগ্রহণের পর পাকিস্তান থেকে দেওয়া প্রথম বিশেষ সাক্ষাৎকারে এমন সব ঘোরতর অভিযোগ করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 

৭০ বছরের শাহবাজ পাকিস্তানের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য। তার বড় ভাই নওয়াজ শরীফ ছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। 

শাহবাজের অভিযোগ, ২০১৮ সাল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন ইমরান দেশটির অভ্যন্তরীণ ও পররাষ্ট্র সম্পর্কের অপূরণীয় ক্ষতি করেছেন।

এসব বিষয়ে কড়া নিন্দা জানিয়েছেন শাহবাজ। 

ইমরান-বিরোধী রাজনীতিবিদ ও পশ্চিমা গণমাধ্যমের অভিযোগ, ক্ষমতা হারানোর পর থেকেই ইমরান তার কোটি কোটি সমর্থকদের উদ্দেশ্যে উগ্র বক্তব্য দিয়ে তাদের উস্কে দিচ্ছেন। ছড়াচ্ছেন অযাচিত ষড়যন্ত্র তত্ত্ব। ইমরানের দাবি অনুযায়ী তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে পশ্চিমা বিশ্বের হাত রয়েছে– এই অভিযোগকেই ষড়যন্ত্র তত্ত্ব বলা হচ্ছে।

একইসঙ্গে, শাহবাজের নেতৃত্বাধীন জোট সরকারকে আপাদমস্তক দুর্নীতিবাজ ও পাকিস্তানের ঘাড়ে পশ্চিমাদের চাপিয়ে দেওয়া (আমদানিকৃত) শাসকগোষ্ঠী বলছেন তিনি। 

এসব অভিযোগ তুলে আগামী নির্বাচনে জোর লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন ইমরান। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রাজধানী ইসলামাবাদে এক লংমার্চের পরিকল্পনাও করছেন। 

ইমরান খানের ভাষ্য, পাকিস্তানের আপামর জনতার মধ্যে ভালো সাড়া ফেলেছে। এতে বিপাকেও পড়েছে পাকিস্তানের সামরিক বাহিনী– যাদের সাথে দ্বন্দ্বের কারণেই ইমরানকে মসনদ হারাতে হয়। 

অবশ্য, ২০১৮ সালের নির্বাচনে তিনি সামরিক বাহিনীর সমর্থনেই নির্বাচনে জেতেন বলে অভিযোগ রয়েছে মুসলিম লীগ ও পিপিপি-সহ ইমরান বিরোধীদের। 

রাজনৈতিক ও কূটনৈতিক মহলের জোর অনুমান, সামরিক নেতৃত্বের সাথে সম্পর্কের অবনতিই তার ক্ষমতাচ্যুত হওয়ার প্রধান অনুঘটক। 
প্রধানমন্ত্রীর পদ হারানোর পর থেকেই তাই সামরিক বাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার বিরুদ্ধেও সমর্থকদের ক্ষেপিয়ে তুলছেন ইমরান। 
 
সামরিক বাহিনীর সাথে শাহবাজ-ও সহযোগিতার সম্পর্ক রেখেছেন ক্ষমতায় আসতে। সাক্ষাৎকার দানকালে তিনি স্বীকার করেন, রাজপথে ইমরানের আন্দোলনের কারণে দেশ শাসনে ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তিনি।

যেমন জ্বালানি তেলের কর বাড়ানোর মতো শরীফ সরকারের বেশকিছু সিদ্ধান্ত চরম জন-অসন্তোষের জন্ম দিয়েছে।

অথচ আর্থিক সংকটে থাকা পাকিস্তানের সামনে আইএমএফ থেকে ঋণ গ্রহণের ক্ষেত্রে এসব সিদ্ধান্ত থেকে সরে আসার উপায়ও নেই। 

এনিয়ে শাহবাজ বলেন, 'নিজ দেশের ভবিষ্যৎ নিয়ে কোনোদিন এতটা শঙ্কিত হইনি। সমাজে তিনি সীমাহীন পরিমাণ বিষ ঢেলেছেন, আমাদের জাতি এখনকার মতো বিভাজিত আরও কখনো ছিল না। তিনি সত্যকে বিকৃত করে ঘৃণার পসরা সাজিয়ে বসেছেন'। 

  • সূত্র: দ্য গার্ডিয়ান 
     
Related Topics

টপ নিউজ

শাহবাজ শরিফ / ইমরান খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • এক ঘণ্টার বেশি ফোনালাপ: পেজেশকিয়ানকে যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবগত করলেন শাহবাজ
  • পাকিস্তানের কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ, দেখা করতে ভিসা চান দুই ছেলে
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • পাকিস্তানে ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে সেনাবাহিনী
  • দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net