Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
বাতিল হয়ে যাবে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর!

খেলা

টিবিএস ডেস্ক
31 March, 2020, 02:35 pm
Last modified: 31 March, 2020, 03:15 pm

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুলের
  • বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা শুরু হতেও দেরি, হোটেলে ফিরেছে দুই দল
  • রেকর্ডের মালা গেঁথে বীরল কীর্তিতে নাম তুললেন লিটন-মিরাজ

বাতিল হয়ে যাবে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর!

বাংলাদেশ সফরটি বাতিল হবে নাকি স্থগিত হবে, সেটা নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন না পেইন। তবে সফরটি যে হচ্ছে না, সেটা স্পষ্ট দেখতে পারছেন অজি অধিনায়ক।
টিবিএস ডেস্ক
31 March, 2020, 02:35 pm
Last modified: 31 March, 2020, 03:15 pm

জুন আসতে এখনও দুই মাস। কিন্তু এখনই জুনের হিসাব করতে শুরু করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টেম পেইন। করোনাভাইরাসের কারণে জুনেও ক্রিকেট খেলা সম্ভব হবে না বলে মনে করেন তিনি। তার ধারণা, করোনাভাইরাসে সৃষ্ঠ অবস্থার কারণে জুনে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরটি না হওয়ার সম্ভাবনাই বেশি। 

প্রাণঘাতী এই ভাইরাসের কারণে বিশ্বের সব ক্রিকেট বন্ধ হয়ে গেছে। একে একে স্থগিত হয়ে গেছে আন্তর্জাতিক সব সিরিজ। ঘরোয়া ক্রিকেট চলছে তেমনও নয়। করোনা বিস্তার রোধে প্রতিটি দেশই সব ধরনের ক্রিকেট স্থগিত রেখেছে। এই অবস্থা যে সহসাই কাটছে না, আর সবার মতো সেটা বুঝতে পারছেন পেইনও। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে মাঠে নামতে মুখিয়ে থাকলেও এই অবস্থায় স্বাস্থ্যগত নিরাপত্তার দিকেই বেশি নজর পেইনের। অজি অধিনায়ক বলেছেন, 'সব ক্রিকেটারই এটা (টেস্ট চ্যাম্পিয়নশিপ) যে কোনোভাবে শেষ করতে চাইবে। শেষ না হলে বুঝতে এখানে আরও বড় বিষয় আছে। কিছু টেস্ট ম্যাচ মিস হয়ে গেলে সেটা আমাদের খুব বেশি ভোগাবে না হয়তো।'

তাদের বাংলাদেশ সফরটি বাতিল হবে নাকি স্থগিত হবে, সেটা নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন না পেইন। তবে সফরটি যে হচ্ছে না, সেটা স্পষ্ট দেখতে পারছেন তিনি। পেইন বলেন, 'এটা বোঝার জন্য আইনস্টাইন হতে হয় না যে সফরটি হচ্ছে না। অন্তত জুনে এটা হচ্ছে না। তবে এটা নিশ্চিত নয় যে সিরিজটি বাতিল হবে নাকি স্থগিত হবে।' 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়ার। সফরটির সূচিও চূড়ান্ত হয়ে আছে। সফরটি হলে জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশে পৌঁছাবে অজিরা। দুই-একদিন বিশ্রামের পর চারদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। 

১১ জুন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়ার কথা প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ১৯ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

করোনাভাইরাসের কারণে বাংলাদেশের দুটি সফর স্থগিত হয়ে গেছে। তৃতীয় দফায় এপ্রিলে পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও সফরটি অনেক আগেই স্থগিত করা হয়েছে। এরপর আয়ারল্যান্ড সফরটি স্থগিত হয়। বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত আছে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ / টেস্ট ক্রিকেট / করোনা আতঙ্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুলের
  • বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা শুরু হতেও দেরি, হোটেলে ফিরেছে দুই দল
  • রেকর্ডের মালা গেঁথে বীরল কীর্তিতে নাম তুললেন লিটন-মিরাজ

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net