Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
অলিম্পিক গেমসের নতুন তারিখ ঘোষণা

খেলা

টিবিএস ডেস্ক
30 March, 2020, 09:15 pm
Last modified: 30 March, 2020, 09:29 pm

Related News

  • উইন্টার অলিম্পিক ভিলেজে তিন দিনেই ফুরিয়ে গেল ১০ হাজার কনডম
  • গলায় ঝোলানোর পরই ভেঙে পড়ছে একের পর এক অলিম্পিক পদক, তদন্তে আয়োজকেরা
  • সোনা ও রুপার রেকর্ড দাম, অলিম্পিক ইতিহাসের সবচেয়ে দামি পদক পেতে যাচ্ছেন এবারের বিজয়ীরা
  • ক্রিকেটের এই সংকটই কাল হতে পারে ভারতের অলিম্পিক স্বপ্নের জন্য
  • জুলাই-মার্চে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের আয় বেড়েছে ১০ শতাংশ

অলিম্পিক গেমসের নতুন তারিখ ঘোষণা

আগামী বছরের ২৩ জুলাই টোকিওতে শুরু হবে অলিম্পিক গেমস, চলবে ৮ আগস্ট পর্যন্ত। এক বছর পেছালেও আসরটির নাম থাকবে টোকিও অলিম্পিক ২০২০। 
টিবিএস ডেস্ক
30 March, 2020, 09:15 pm
Last modified: 30 March, 2020, 09:29 pm

করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে গেছে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসর অলিম্পিক গেমস। পিছিয়ে দেওয়ার ঘোষণার দিনই জানানো হয়েছিল, আগামী বছর অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক। সোমবার টোকিও অলিম্পিকের নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে। ২০২১ সালের ২৩ জুলাই টোকিওতে শুরু হবে অলিম্পিক, চলবে ৮ আগস্ট পর্যন্ত।

জাপান সরকার, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি), টোকিও অলিম্পিক আয়োজক কমিটি ও আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। অলিম্পিকের নতুন তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এক বছর পেছালেও আসরটির নাম থাকবে টোকিও অলিম্পিক ২০২০। 

এই বছর জাপানে প্যারালিম্পিক গেমসও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ্ই আসরটিও এক বছর পিছিয়ে দেওয়া হয়। আগামী বছরের ২৪ আগস্ট শুরু হবে প্যারালিম্পিক। চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। 

এক বিবৃতিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ বলেছেন, 'বর্তমানে অন্ধকার এক সুরঙ্গের মধ্যে দিন কাটাচ্ছে মানবজাতি। এই সুরঙ্গের শেষে আলোর আশা হতে পারে টোকিও অলিম্পিক ২০২০।' 

করোনাভাইরাসের কারণে প্রথম দল হিসেবে টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নেয় কানাডা। অলিম্পিকে ক্রীড়াবিদ না পাঠানোর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়াও। এরপর অন্যান্য দেশের অলিম্পিক কমিটিও আসরটি স্থগিত করার আবেদন শুরু করে। ক্রমাগত চাপের প্রেক্ষিতে টোকিও অলিম্পিক স্থগিত করার সিদ্ধান্ত নেয় জাপান ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। 

অলিম্পিক পিছিয়ে যাওয়ায় বড় অঙ্কের ক্ষতি হয়েছে আয়োজক দেশ জাপানের। অলিম্পিক আয়োজনে ১ হাজার ২০০ কোটি ডলার খরচ করেছে তারা। এ ছাড়া স্পন্সর ও সম্প্রচার সত্ত্ব থেকেও বড় অঙ্কের ক্ষতি হয়েছে জাপানের। 

এর আগে তিনবার বাতিল হয়েছে অলিম্পিক গেমস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪০ সালে অলিম্পিক বাতিল হয়ে যায়। সেবারও আয়োজক ভেন্যু ছিল টোকিও। ভেন্যু পরিবর্তন করলেও বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় এই আসরটি আর আয়োজন করা সম্ভব হয়নি।

একই কারণে ১৯৪৪ অলিম্পিক বাতিল হয়ে যায়। তারও আগে ১৯১৬ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক বাতিল হয় প্রথম বিশ্বযুদ্ধের কারণে। 

Related Topics

অলিম্পিক / প্যারালিম্পিক / করোনা আতঙ্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • উইন্টার অলিম্পিক ভিলেজে তিন দিনেই ফুরিয়ে গেল ১০ হাজার কনডম
  • গলায় ঝোলানোর পরই ভেঙে পড়ছে একের পর এক অলিম্পিক পদক, তদন্তে আয়োজকেরা
  • সোনা ও রুপার রেকর্ড দাম, অলিম্পিক ইতিহাসের সবচেয়ে দামি পদক পেতে যাচ্ছেন এবারের বিজয়ীরা
  • ক্রিকেটের এই সংকটই কাল হতে পারে ভারতের অলিম্পিক স্বপ্নের জন্য
  • জুলাই-মার্চে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের আয় বেড়েছে ১০ শতাংশ

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net