Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
চ্যাম্পিয়ন সাবিনা, ছোটনের জায়গা হয় না চেয়ারে

খেলা

শান্ত মাহমুদ
22 September, 2022, 01:15 am
Last modified: 22 September, 2022, 02:02 pm

Related News

  • বাংলাদেশে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী
  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার
  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা
  • একুশে পদক পেলেন সাফজয়ী সাবিনারা
  • একাদশ নয়, সাফজয়ী পুরো দল পাবে একুশে পদক

চ্যাম্পিয়ন সাবিনা, ছোটনের জায়গা হয় না চেয়ারে

কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক সাবিনা খাতুনসহ আরও কয়েক ফুটবলারকে অনাহুত অতিথির মতো পেছনে দাঁড় করিয়ে, নিজেরা চেয়ারে বসে সংবাদ সম্মেলন করলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্তারা।
শান্ত মাহমুদ
22 September, 2022, 01:15 am
Last modified: 22 September, 2022, 02:02 pm

নারী ফুটবলে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সাফল্য এনে দিয়েছেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানি সরকার, সানজিদা খাতুনরা। নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট জিতেছে বাংলার অদম্য মেয়েরা। সামগ্রিক ফুটবলেই যা বাংলাদেশের জন্য বিরাট কীর্তির। ইতিহাস গড়া মেয়েদের যোগ্য সম্মানও দেওয়া হয়েছে।

ছাদখোলা বাসে ট্রফি প্যারেড করে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয় চ্যাম্পিয়ন দলকে। যা বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে প্রথম। কিন্তু ঘরে ফিরেই কিনা অবহেলিত দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতা মেয়েরা। কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক সাবিনা খাতুনসহ আরও কয়েক ফুটবলারকে অনাহুত অতিথির মতো পেছনে দাঁড় করিয়ে, নিজেরা চেয়ারে বসে সংবাদ সম্মেলন করলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্তারা।

শুনতে অবাক লাগলেও এমনই হয়েছে সোনালী শিরোপা নিয়ে ঘরে ফেরা চ্যাম্পিয়ন দলের সঙ্গে। চ্যাম্পিয়ন মেয়েদের বসার জায়গা ছিল না বিশাল অর্জনের জানান দেওয়ার এই সংবাদ সম্মেলনে, কোচ ছোটনও ঠাঁয় দাঁড়িয়ে থেকেছেন। অথচ ছাদখোলা বাসে তপ্ত রোদে পুড়ে কয়েক ঘণ্টার প্যারেড শেষে বাফুফে ভবনে পৌঁছান মেয়েরা। 

যখন সাবিনাদের তাৎক্ষণিক বিশ্রাম দরকার, তখনই কিনা তাদেরকে দাঁড় করিয়ে রাখা হলো লম্বা সময় ধরে। এ ছাড়া পেশাদার দিক থেকে ভাবলেও সংবাদ সম্মেলনটা কোচ, অধিনায়ক ও খেলোয়াড়দের। কিন্তু যাদের লড়াকু পারফরম্যান্সে পুরো দেশজুড়ে উৎসব চলছে, তাদেরকেই পেছনে দাঁড় করিয়ে চললো সংবাদ সম্মেলন। প্রায় ৪৫ মিনিটের সংবাদ সম্মেলনের বেশিরভাগ সময় পেছনে দাঁড়িয়েই থাকতে হয় সাবিনা, ছোটনকে।

মুখে না বললেও সাবিনাদের মনে এটা দাগ কাটতেই পারে। গোটা দেশকে এক বিন্দুতে নিয়ে আসার নায়ক তো তারাই। অবশ্য এর আগেই মেয়েদের অবাক হওয়ার কথা। ট্রফি প্যারেড শেষে বাফুফে ভবনে গিয়ে উৎসবের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ছিল না কোনো আলোকসজ্জা, উল্টো অন্ধকার পরিত্যক্ত বাড়ির মতো দেখাচ্ছিল দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ভবনটিকে। 

ভবনে ঢুকে দুই তলার একটি রুমে বসানো হয় ফুটবলারদের। কেউ কেউ অবশ্য সরাসরি চলে যান নিজেদের থাকার জায়গা চার তলায়। কিছুক্ষণ পর বাকিদেরও উপরে পাঠানো হয় সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুত হতে। 

তিন তলায় সংবাদ সম্মেলন কক্ষ, সেখানে কিছুক্ষণ পরপরই ভেসে আসছিল মেয়েদের আনন্দ উল্লাসের চিৎকার। সাড়ে আটটার পরে ট্রফি হাতে কয়েকজন সতীর্থকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন সাবিনা। কোচ ছোটন ছাড়াও উপস্থিত হন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, সহ-সভাপতি আতাউর রহমান মানিক ভূঁইয়া ও বাফুফের উইমেন উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। 

প্রাথমিক পর্বে কথা বলার সময় এদের সবাই চেয়ারে বসা ছিলেন। বাফুফে সভাপতির পাশে বসা সাবিনার পরে ছোটনকে কথা বলতে বলা হলে তাকে মাঝে নিয়ে বসানো হয়। কোচকে জায়গা দিতে গিয়ে সাবিনা যে পেছনে দাঁড়ান, আর বসা হয়নি তার। ছোটনের কথা বলার কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে হাজির হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তাকে জায়গা দিতে উঠে যান গোলাম রব্বানী ছোটন। ততোক্ষণে আগে বসা তার চেয়ারটি আর খালি ছিল না। 

সাবিনা ও বাকি ফুটবলারদের সঙ্গে ছোটনও পেছনে দাঁড়ান। বাফুফে কর্তাদের বক্তৃতা শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এরপর পুরোটা সময় পেছনে দাঁড়িয়ে থাকেন সাবিনা ও ছোটন। পেছনে দাঁড়িয়ে স্ট্যান্ড মাইক্রোফোন হাতে এক প্রশ্নের উত্তর দিতে গেলে ক্রীড়া প্রতিমন্ত্রী ছোটনকে বসতে বললেও হয়তো অস্বস্তিতে তিনি বসেননি। কারণ তিনি বসলে ক্রীড়ামন্ত্রীকে হয়তো দাঁড়িয়ে থাকতে হতো কিংবা অন্য কাউকে চেয়ার ছাড়তে হতো, বলাই বাহুল্য সেখানে ফাঁকা কোনো চেয়ার ছিল না। সংবাদ সম্মেলনের পরের অংশে চেয়ারে বসা ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, কাজী সালাউদ্দিন, সালাম মুর্শেদী, আতাউর রহমান মানিক ভূঁইয়া, মাহফুজা আক্তার কিরণসহ আরও দুজন।  

সঙ্গত কারণেই হয়তো সংবাদ সম্মেলনে সাফজয়ী সব ফুটবলারকে হাজির করা হয়নি। ঋতুপর্ণা চাকমা যেমন ছাদখোলা বাসে উল্লাস করতে গিয়ে মাথায় আঘাত পান, তিনটি সেলাই লাগে তার। স্বভাবতই তার আসার সুযোগ ছিল না, বাকিরাও ক্লান্ত ছিলেন। সাবিনার সঙ্গে যারা ছিলেন, তারা হয়তো উৎসাহী হয়েই গিয়েছিলেন। একটা সময়ে গিয়ে অবশ্য তারা সংবাদ সম্মেলন কক্ষ ছেড়ে চলে যান।

সংবাদ সম্মেলনে সাবিনা বা বাকি ফুটবলারদের কাছে সাফ মিশন, পরবর্তী লক্ষ্য বা দল সংক্রান্ত কোনো প্রশ্নই রাখা হয়নি সংবাদমাধ্যমের পক্ষ থেকে। ৭-৮টি প্রশ্নের মধ্যে সাবিনা ও কোচের উদ্দেশ্যে ছিল একটি করে প্রশ্ন। যে প্রশ্নের উত্তর পেছনে দাঁড়িয়ে, স্ট্যান্ড মাইক্রোফোন হাতে তুলে নিয়ে দেন তারা।  বাকি সব প্রশ্ন করা হয় বাফুফে সভাপতি ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে। 

ইতিহাস গড়ে দেশে ফেরা মেয়েরা ইতোমধ্যে দেড় কোটি টাকা পুরস্কার জিতেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। কিন্তু অভিভাবক বাফুফের পক্ষ থেকে পুরস্কার বা সংবর্ধনার কোনো ঘোষণা আসেনি এখনও। এটা নিয়ে প্রশ্ন করা হলে কাজী সালাউদ্দিন জানান, বাফুফের টাকা নেই। তিনি বলেন, 'মেয়েদের বাবা-মা যাই বলেন, সেটা বাফুফে। আমরা ওদের জন্য ভোর থেকে রান পর্যন্ত দেখি, আবার দেখবো, দেখতেই থাকব।'

'আর্থিক পুরস্কার, আমাদের কাছে টাকা নেই আপনারা সবাই জানেন। কিন্তু এর মধ্যে আমার দুই ভাইস প্রেসিডেন্ট ৫০ লাখ করে দিয়ে দিচ্ছে, মানিক এবং সালাম। এক কোটি টাকা হচ্ছে। আরও বাইরে থেকে যে টাকাই আসবে, সব টাকা একখানে করা হবে। এরপর দলের যে ৩১ জন সদস্য আছে, সবার মধ্যে সমানভাবে বন্টন করা হবে। ওখান থেকে ১০ টাকাও বাফুফের লাগবে না।' যোগ করেন কাজী সালাউদ্দিন। 

Related Topics

টপ নিউজ

উইমেন সাফ চ্যাম্পিয়নশিপ / জাতীয় নারী ফুটবল দল / বাফুফে / কাজী সালাউদ্দিন / সাবিনা খাতুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • বাংলাদেশে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী
  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার
  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা
  • একুশে পদক পেলেন সাফজয়ী সাবিনারা
  • একাদশ নয়, সাফজয়ী পুরো দল পাবে একুশে পদক

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net