Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
সাফের রানি সাবিনা

খেলা

টিবিএস রিপোর্ট
19 September, 2022, 09:35 pm
Last modified: 19 September, 2022, 09:41 pm

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • অবশেষে বিদ্রোহ শেষ, অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র

সাফের রানি সাবিনা

ঢাকা ছাড়ার আগে সাবিনা বলেছিলেন, শিরোপা নিয়ে ফিরতে পারলে নিজেকে সুখী ভাববেন। সেদিক থেকে বাংলাদেশের অধিনায়ক হয়তো এখন পৃথিবীরই সবচেয়ে সুখী মানুষ। উৎসবের ক্ষণে একক পুরস্কারে সাবিনার হাত ভরে ওঠে।
টিবিএস রিপোর্ট
19 September, 2022, 09:35 pm
Last modified: 19 September, 2022, 09:41 pm
সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে সাবিনা। ছবি: বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছে বাংলার অদম্য মেয়েরা। দেশের ফুটবল ইতিহাস নতুন করে লেখার মিশনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রায় সব পুরস্কার উঠেছে বাংলাদেশের এই গোল মেশিনের হাতেই। 

দলনেতা তিনি, উদযাপনের প্রথম ক্ষণে তার হাতেই ওঠে শিরোপা। অধিনায়ক হিসেবে এরচেয়ে বড় প্রাপ্তি আর কি-ই বা হতে পারে। উৎসবের ক্ষণে একক পুরস্কারেও সাবিনার হাত ভরে গেছে। দুটি হ্যাটট্রিকসহ ৮ গোলে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন তিনি। 

কেবল সর্বোচ্চ গোলদাতাই নন, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও আদায় করে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। সাবিনার স্বপ্নের টুর্নামেন্টে দুর্বার ছিলেন বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা। পুরো টুর্নামেন্টজুড়ে বাংলাদেশের জাল সুরক্ষিত রাখা রুপনা মাত্র একটি গোল হজম করেছেন। 

দারুণ পারফরম্যান্সে টুর্নামেন্ট সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন তিনি। এবারের আসরে ৫ ম্যাচে ২৩টি গোল করেছে বাংলাদেশ, নিজেদের জালে বল জড়িয়েছে মাত্র একবার। সেটাও ফাইনালে এসে। যদিও গোল হজম না করার পেছনে বেশি অবদান ছিল বাংলাদেশের দারুণ রক্ষণভাগের। তবে দারুণ কিছু সেভ করে নিজেদের জাল সুরক্ষিত রাখার কাজটি ভালোভাবেই পালন করেছেন রুপনা।

সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা সাবিনা ফাইনালে গোল পাননি। শিরোপার লড়াইয়ে জোড়া গোল করেছেন কৃষ্ণা রানী সরকার, একটি গোল করেন শাসসুনন্নাহার। তবে আগের চার মাচের তিনটিতে দুর্বার ছিলেন সাবিনা, করেন ৮ গোল। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলের সাবিনা করেন দুই গোল। 

পাকিস্তানের বিপক্ষে ৬-০ গোলে জেতার ম্যাচে সাবিনা করেন হ্যাটট্রিক। ভারতের বিপক্ষে ৩-০ গোলের জয়ে গোল পাননি সাবিনা। সেমি-ফাইনালে ভুটানের বিপক্ষে ৮-০ গোলের জয়ে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক করেন তিনি। ঢাকা ছাড়ার আগে সাবিনা বলেছিলেন, শিরোপা নিয়ে ফিরতে পারলে নিজেকে সুখী ভাববেন। সেদিক থেকে সাবিনা হয়তো এখন পৃথিবীরই সবচেয়ে সুখী মানুষ।

Related Topics

টপ নিউজ

সাবিনা খাতুন / উইমেন সাফ চ্যাম্পিয়নশিপ / চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • অবশেষে বিদ্রোহ শেষ, অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net