Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
রানি নেফারতিতির সমাধি খুঁজে পাওয়ার দাবি

অফবিট

টিবিএস ডেস্ক
19 September, 2022, 04:05 pm
Last modified: 19 September, 2022, 04:14 pm

Related News

  • সৌদি, তুরস্ক, পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা
  • যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • প্রাচীন মিশরীয়দের ব্যবহৃত ৩৫০০ বছর আগের সুগন্ধি ফিরিয়ে আনলেন বিজ্ঞানীরা
  • ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে সৌদি আরব, তুরস্ক, মিশরসহ আরও ৭ দেশ
  • ফিলিস্তিনিদের মিশর হয়ে গাজা ছাড়ার সুযোগ দিতে রাফাহ ক্রসিং খুলে দেবে ইসরায়েল

রানি নেফারতিতির সমাধি খুঁজে পাওয়ার দাবি

ফারাও আখেনাতেন ও তাঁর স্ত্রী রানি নেফারতিতির নাম ও পরিচয় মুছে ফেলার পাশাপাশি সেসব বিকৃত করার চেষ্টা করে উত্তরসূরীরা। সহস্রাব্দকালের জন্য চাপা পড়ে যায় তাঁদের সমৃদ্ধ ইতিহাস।
টিবিএস ডেস্ক
19 September, 2022, 04:05 pm
Last modified: 19 September, 2022, 04:14 pm

প্রাচীন মিশরের রানি নেফারতিতির সমাধি অবশেষে খুঁজে পাওয়া গেছে বলে দাবি করেছেন প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক জাহি হাওয়াস।

বছরের পর বছর ধরে রানি নেফারতিতির সমাধি খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন প্রত্নতত্ত্ববিদরা। মিশরের উদ্যোগে নীল নদের তীরবর্তী শহর লুক্সরের আশেপাশে সাম্প্রতিক এক প্রত্নতাত্ত্বিক অভিযানে প্রাপ্ত পুরাকীর্তিগুলো রাজা তুতেনখামেনের অলঙ্কারের সদৃশ বলে ডিসেম্বরে ঘোষণা দেওয়া হয়।

একই অভিযানে লুক্সেরের পশ্চিমতীরে একটি মমি আবিষ্কৃত হয়। এই মমিটিই নেফারতিতির বলে ধারণা করছেন হাওয়াস।

জাহি হাওয়াস নিজেও ওই অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, 'মিশরের অষ্টাদশ তম রাজবংশের আখেননাতেন থেকে শুরু করে দ্বিতীয় বা তৃতীয় আমেনহোতেপের মমি থেকে সংগৃহীত ডিএনএ আমাদের কাছে আছে। এছাড়াও কেভি২১এ এবং বি নামে দুটি অশনাক্ত মমির ডিএনএ-ও সংরক্ষিত রয়েছে। অক্টোবরে আমরা তুতেনখামেনের স্ত্রী আনখেসেনামুন এবং তুতেনখামেনের বাবার স্ত্রী নেফারতিতির মমি আবিষ্কারের বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করতে পারব।'

 'এছাড়াও কেভি৩৫ নামের সমাধিতে ১০ বছর বয়সী একটি ছেলের মমি রয়েছে। ছেলেটি তুতেনখামেনের ভাই ও আখেনাতেনের পুত্র হলে নেফারতিতি রহস্যের সমাধান হবে'।

খ্রিস্টপূর্ব ১৩৭০ থেকে ১৩৩০ সাল পর্যন্ত বেঁচে ছিলেন রানি নেফারতিতি। তিনি রাজা তুতেনখামেনের সৎমা এবং ফারাও আখেনাতেনের স্ত্রী। নেফারতিতি স্বামীর সঙ্গে ও তাঁর মৃত্যুর পর সমৃদ্ধ এক মিশর শাসন করেছিলেন বলে ধারণা করা হয়। ন্যাশনাল জিওগ্রাফিকের সূত্রানুসারে, ফারাও আখেনাতেন মিশরে বহুঈশ্বরবাদ থেকে একেশ্বরবাদ প্রবর্তন করেন। সেসময় সৌরদেবতা আতেনের একক উপাসনা শুরু হয়। এমনকি তিনি নিজের রাজধানীও আখেতাতেন নামে নতুন এক শহরে স্থানান্তর করেন যার অর্থ 'দেবতা আতেনের দিগন্ত'।

তবে তাঁর উত্তরসূরীরা ফারাও আখেনাতেনের নাম ও পরিচয় মুছে ফেলার চেষ্টা করে। তাঁর স্থাপিত রাজধানী পরিত্যক্ত ঘোষণা করা হয়। আখেনাতেন ও নেফারতিতি এবং তাদের পরিবারের পছন্দের শিল্পকর্ম এমনকি তাদের নাম পর্যন্ত বিকৃত করার চেষ্টা করা হয়। তাদের সেসব ঐতিহ্য সহস্রাব্দকালের তলে চাপা পড়ে যায়।

নেফারতিতি শাসক হিসেবে কেমন ছিলেন তা এখনও বিতর্কিত একটি বিষয়। হাওয়াস বলেন, 'আমি এখনও দুটো জিনিস খুঁজছি। নেফারতিতির সমাধি ও তাঁর দেহ। আমার বিশ্বাস আখেনাতেনের মৃত্যুর পর নেফারতিতি স্মেনখকারে নামে তিন বছরের জন্য মিশর শাসন করেছেন।'

তবে সম্ভাব্য এই আবিষ্কার নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করেছেন।

'ধর্মীয় ও রাজনৈতিক কারণে লুক্সরে নেফারতিতির প্রকৃত মমি খুঁজে পাওয়া আসলেই সম্ভব কি না তা নিয়ে আমার সন্দেহ রয়েছে,' বলেন বিবলিওথেকা আলেজান্দ্রিয়ার অ্যান্টিক মিউজিয়মের পরিচালক হুসেইন আবদেল বাসির।

২০২১ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'লুক্সরের পশ্চিম তীরে নেফারতিতির সমাধি খুঁজে পাওয়া একমাত্র তখনই সম্ভব যদি আমারনা থেকে পরবর্তীকালে লুক্সরে আখেনাতেন ও নেফারতিতির মমি সরানো হয়ে থাকে'।

  • সূত্র: আর্টনেট

Related Topics

টপ নিউজ

রানি / রানি নেফারতিতি / নেফারতিতি / মিশরের রানি / মিশর / মমি / মমি রহস্য / ক্লিওপেট্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • সৌদি, তুরস্ক, পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা
  • যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • প্রাচীন মিশরীয়দের ব্যবহৃত ৩৫০০ বছর আগের সুগন্ধি ফিরিয়ে আনলেন বিজ্ঞানীরা
  • ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে সৌদি আরব, তুরস্ক, মিশরসহ আরও ৭ দেশ
  • ফিলিস্তিনিদের মিশর হয়ে গাজা ছাড়ার সুযোগ দিতে রাফাহ ক্রসিং খুলে দেবে ইসরায়েল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net