Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
প্রথমবার রণবীর কাপুরকে পর্দায় দেখে কী ভেবেছিলেন... জানালেন আলিয়া ভাট!

বিনোদন

টিবিএস ডেস্ক
16 September, 2022, 11:35 am
Last modified: 16 September, 2022, 11:40 am

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • টিএসসিতে বড় পর্দায় হাসিনার রায় সরাসরি সম্প্রচারের আয়োজন ডাকসুর
  • বিয়ের দুই বছর পর আনুষ্ঠানিকভাবে নাম বদলালেন আলিয়া ভাট
  • প্রথম বই প্রকাশ করেছেন আলিয়া ভাট: লেখকের তালিকার আরও ৮ বলিউড সেলিব্রেটি
  • আলিয়ার আলোচিত মেট গালার শাড়ির পেছনে রয়েছে ১৫৩ জন কারিগরের ১,৯৬৫ ঘণ্টার পরিশ্রম 

প্রথমবার রণবীর কাপুরকে পর্দায় দেখে কী ভেবেছিলেন... জানালেন আলিয়া ভাট!

আলিয়া বলেন, "যখন প্রথমবারের মতো রণবীরকে পর্দায় দেখলাম, আমার মনে হচ্ছিলো, এই মানুষটার মধ্যে কিছু একটা আছে! কোনো না কোনো সংযোগ তো আছেই আমাদের... আমি এই মানুষটাকে ভালোবাসি!"
টিবিএস ডেস্ক
16 September, 2022, 11:35 am
Last modified: 16 September, 2022, 11:40 am
গত ১৪ এপ্রিল বিয়ে করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম পাওয়ার কাপল হিসেবে বিবেচনা করা হয় আলিয়া ভাট ও রণবীর কাপুরকে। দীর্ঘদিন প্রেম করার পর চলতি বছরে সাতপাঁকে বাঁধা পড়েছেন এই জুটি। দুজনের প্রথম সিনেমা 'ব্রহ্মাস্ত্র'র সেটে একে অপরের সাথে ঘনিষ্ঠ হন রণবীর-আলিয়া, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' অভিনেত্রী আলিয়া বরাবরই রণবীরের প্রতি নিজের ভালোবাসা-মুগ্ধতার কথা জানিয়ে এসেছেন। সম্প্রতি 'ব্রহ্মাস্ত্র'র প্রচারণায় গিয়েও গান গাইতে গাইতে রণবীরের দিকে ইঙ্গিতে জানান দিয়েছেন নিজের আবেগের কথা। 

তবে রণবীর জানিয়েছেন, একটি বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম আলিয়ার সাথে দেখা হয় তার। সে সময় সঞ্জয় লীলা বানশালির সহকারী হিসেবে কাজ করছিলেন তিনি।

মাত্র কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে এই জুটির বহুল আলোচিত ছবি 'ব্রহ্মাস্ত্র'। ছবিটির প্রচারণার জন্য একটি তেলেগু গেম শো-তে এসে আলিয়া ভাট জানিয়েছেন, মাত্র ২০ বছর বয়সেই রণবীর কাপুরের প্রেমে পড়েছিলেন তিনি! বড় পর্দায় রণবীর কাপুরকে দেখে প্রথম কী ভেবেছিলেন আলিয়া? এবার সে প্রশ্নের উত্তর দিয়েছেন নিজেই।

শো-তে ২৯ বছর বয়সী আলিয়া বলেন, "যখন প্রথমবারের মতো রণবীরকে পর্দায় দেখলাম, আমার মনে হচ্ছিলো, এই মানুষটার মধ্যে কিছু একটা আছে! কোনো না কোনো সংযোগ তো আছেই আমাদের... আমি এই মানুষটাকে ভালোবাসি!"

আলিয়া এও জানিয়েছেন, রণবীরের সাথে প্রথম কয়েকবার সাক্ষাতের পরেও তাদের মধ্যে বন্ধুত্ব হয়নি। তবে অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্ত্র'র প্রস্তুতির জন্য যখন দুজনে একই ফ্লাইটে ওঠেন, সেদিন রণবীর তার সাথে ফ্লার্টিং করতে শুরু করেন।

গত ১৪ এপ্রিল পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ের পর্ব সেরেছেন রণবীর কাপুর-আলিয়া ভাট। এই মুহূর্তে নিজেদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন এই জুটি।

সূত্র: জিও নিউজ  

Related Topics

টপ নিউজ

আলিয়া ভাট / রণবীর কাপুর / প্রথম দেখা / বড় পর্দা / ব্রহ্মাস্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    ১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • প্রতীকী ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • ছবি: সৌজন্যে
    অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • টিএসসিতে বড় পর্দায় হাসিনার রায় সরাসরি সম্প্রচারের আয়োজন ডাকসুর
  • বিয়ের দুই বছর পর আনুষ্ঠানিকভাবে নাম বদলালেন আলিয়া ভাট
  • প্রথম বই প্রকাশ করেছেন আলিয়া ভাট: লেখকের তালিকার আরও ৮ বলিউড সেলিব্রেটি
  • আলিয়ার আলোচিত মেট গালার শাড়ির পেছনে রয়েছে ১৫৩ জন কারিগরের ১,৯৬৫ ঘণ্টার পরিশ্রম 

Most Read

1
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

3
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

5
প্রতীকী ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

6
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net