Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
‘ব্যয় বৃদ্ধি, ন্যায্যমূল্য পাওয়ার আশঙ্কা প্রভৃতি হুমকির মুখে ফেলছে কৃষি খাতকে’ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 September, 2022, 10:00 am
Last modified: 15 September, 2022, 12:26 pm

Related News

  • ৬ হাজার ২০৯ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব কৃষি খাতে
  • সেচ সুবিধা নিশ্চিতে ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী  
  • ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৫০ শতাংশ
  • চীন বাংলাদেশকে কৃষি ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা করবে: সফররত চীনা বাণিজ্যমন্ত্রী
  • অ্যাগ্রো কেমিক্যালে স্বাবলম্বী হতে তিন সুবিধা চান উৎপাদকেরা

‘ব্যয় বৃদ্ধি, ন্যায্যমূল্য পাওয়ার আশঙ্কা প্রভৃতি হুমকির মুখে ফেলছে কৃষি খাতকে’ 

‘দেশে কৃষিজমির পরিমাণ কমে আসলেও এ খাতে ৪০ শতাংশের বেশি শ্রমশক্তির কর্মসংস্থান হচ্ছে। কোভিড সংকট মোকাবেলার পাশাপাশি চলমান যুদ্ধজনিত সংকট মোকাবেলায়ও কৃষি খাত বড় ভূমিকা রাখছে।’
টিবিএস রিপোর্ট
15 September, 2022, 10:00 am
Last modified: 15 September, 2022, 12:26 pm
প্রতীকী ছবি

'কৃষি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ একটি পেশায় পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে কৃষি খাতে ব্যয় অনেক বেড়ে গেছে। কৃষি উৎপাদনের ন্যায্যমূল্য পাওয়ার বিষয়ে আশঙ্কাও বাড়ছে', বলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুস সাত্তার মন্ডল।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) আয়োজনে 'এগ্রারিয়ান ট্রানজিশন অর রুরাল ট্রান্সফরমেশন? ফ্যাক্টরস এন্ড ট্রেন্ডস অফ চেঞ্জ ইন ভিলেজ বাংলাদেশ' শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

লন্ডনের সোয়াস ইউনির্ভাসিটির প্রফেশনাল রিসার্চ অ্যাসোসিয়েটস স্বপন আদনান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে বলেন, 'ব্রিটিশ আমল থেকে ধর্ম, জাতীয়তা ও ভাষা নিয়ে এ অঞ্চলে বিভিন্ন ধরনের সংঘাত চলে আসছে। এই সংঘাতের পাশাপাশি দুর্নীতির ব্যাপকতা ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও ধারণার চাইতে বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে।' 

তিনি বলেন, 'কৃষি খাতের লভ্যাংশ থেকে বিনিয়োগ করে শিল্পায়নের অর্থনৈতিক ধারণা বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই অকার্যকর হয়ে পড়েছে। পল্লী অঞ্চলের দরিদ্র কৃষকরা ক্রমেই ভূমিহীন হচ্ছেন। তাদের তরুণ সন্তানদের মধ্যে কৃষির প্রতি অনাগ্রহ ক্রমেই বাড়ছে।'

বিআইডিএস মহাপরিচালক বিনায়ক সেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, 'দেশে কৃষিজমির পরিমাণ কমে আসলেও এ খাতে ৪০ শতাংশের বেশি শ্রমশক্তির কর্মসংস্থান হচ্ছে। কোভিড সংকট মোকাবেলার পাশাপাশি চলমান যুদ্ধজনিত সংকট মোকাবেলায়ও কৃষি খাত বড় ভূমিকা রাখছে।' 

তিনি আরও বলেন, 'আগে একটি ফসল হতো এমন জমিতে এখন তিনটি ফসল উৎপাদনের পাশাপাশি শাকসবজিও ফলানো হচ্ছে।' 

মোট জমির ৯০ শতাংশের বেশি চাষে পাওয়ার টিলার ব্যবহার হচ্ছে জানিয়ে তিনি বলেন, 'মূলত যান্ত্রিকীকরণের সুবাদেই পল্লী অঞ্চলে কৃষি উৎপাদন বাড়ছে।'    

Related Topics

টপ নিউজ

কৃষি খাত / কৃষি ও কৃষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • ফাইল ছবি: সংগৃহীত
    এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 

Related News

  • ৬ হাজার ২০৯ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব কৃষি খাতে
  • সেচ সুবিধা নিশ্চিতে ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী  
  • ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৫০ শতাংশ
  • চীন বাংলাদেশকে কৃষি ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা করবে: সফররত চীনা বাণিজ্যমন্ত্রী
  • অ্যাগ্রো কেমিক্যালে স্বাবলম্বী হতে তিন সুবিধা চান উৎপাদকেরা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

2
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

3
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

4
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

6
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net