Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 11, 2026
ভারতও উড়ে গেল, গ্রুপ সেরা হয়ে সেমিতে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
13 September, 2022, 08:40 pm
Last modified: 14 September, 2022, 10:32 am

Related News

  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার
  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা
  • একুশে পদক পেলেন সাফজয়ী সাবিনারা
  • একাদশ নয়, সাফজয়ী পুরো দল পাবে একুশে পদক
  • অবশেষে বিদ্রোহ শেষ, অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা

ভারতও উড়ে গেল, গ্রুপ সেরা হয়ে সেমিতে বাংলাদেশ

চলতি সাফ চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বাংলাদেশ। সব ম্যাচে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসালেও এখন পর্যন্ত কোনো গোল হজম করেননি সাবিনা-কৃষ্ণারা।
টিবিএস রিপোর্ট
13 September, 2022, 08:40 pm
Last modified: 14 September, 2022, 10:32 am
ভারতের জালে বল পাঠিয়ে বাংলাদেশের মেয়েদের উল্লাস। ছবি: বাফুফে

কখনও জয়ের স্বাদ মেলেনি, এমন দলের বিপক্ষে বাড়তি একটা চাপ থাকেই। ভারতের বিপক্ষে সেই চাপ ছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলেরও। কিন্তু এদিন ম্যাচের শুরু থেকেই দুর্বার বাংলাদেশের মেয়েরা। দারুণ ফুটবলে ভারতকে পাত্তাই দিলেন না তারা। তাতে ভারতের বিপক্ষে মিললো পরম আরাধ্যের জয়। এই প্রথম দলটির বিপক্ষে জয় পেলো বাংলাদেশ। 

মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে 'এ' গ্রুপের ম্যাচে ভারতকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দুই জয়েই মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। ভারতের বিপক্ষে পাওয়া জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে পা রাখলেন সাবিনা-কৃষ্ণারা। অসাধারণ এই জয়ে দলের হয়ে জোড়া গোল করেন সিরাত জাহান স্বপ্না। বাকি গোলটি করেন কৃষ্ণা রানী সরকার। 

চলতি সাফ চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বাংলাদেশ। প্রতি ম্যাচে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসালেও এখন পর্যন্ত নিজেরা কোনো গোল হজম করেনি। প্রথম ম্যাচে অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে মালদ্বীপকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা করা বাংলাদেশ তুলে নেয় ৬-০ গোলের বড় জয়, হ্যাটট্রিক করেন সাবিনা। এবার ভারতও শিকারে পরিণত হলো বাংলাদেশের। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাংলাদেশ। সপ্তম মিনিটে মিলে যায় প্রথম জালের দেখা। যদিও ফাউলের কারণে গোলটি বাতিল রেফারি। এরপর আরও উজ্জীবিত হয়ে খেলতে থাকেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ১২তম মিনিটেই গোল আদায় করে নেয় বাংলাদেশ। সাবিনার যোগান থেকে বল পেয়ে যান ডি-বক্সে থাকা কৃষ্ণা। তার বাড়ানো বলে দারুণ প্লেসিং শটে জালের ঠিকানা করে নেন স্বপ্না। 

২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। শিউলি আজিমের থ্রোয়ের বল নিয়ে কৃষ্ণা প্রথমে স্বপ্নাকে দেন। স্বপ্না আবার বাড়ান কৃষ্ণাকে। এরপর অসাধারণ শটে বল জালে জড়ান কৃষ্ণা। ম্যাচের ৩১ ও ৩৬তম মিনিটে সানজিদা ও মনিকার ভুলে গোলের দেখা পায়নি বাংলাদেশ। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে আবারও ভারতকে চেপে ধরে বাংলাদেশ। সাফল্য পেতে এবারও বেশি দেরি হয়নি। ৫৩তম মিনিটে সাবিনার থ্রু পাস থেকে বল পেয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। ম্যাচের বাকি সময়ে সম্ভাবনা জাগালেও কোনো দলই তা গোলে পরিণত করতে পারেনি। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শুক্রবার ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।

Related Topics

টপ নিউজ

জাতীয় নারী ফুটবল দল / উইমেন সাফ চ্যাম্পিয়নশিপ / সেমি ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: আল জাজিরা
    যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন এসবিএসি ব্যাংকের
  • ‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
    ‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ২০৩০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে এআই, দাবি অ্যানথ্রপিকের ৩ গবেষকের
  • সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি: সংগৃহীত
    জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/টিবিএস
    দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চায় ১৮ প্রতিষ্ঠান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ঋণ নেওয়ার খরচ কমছে, তবু মিলছে না ঋণগ্রহীতা

Related News

  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার
  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা
  • একুশে পদক পেলেন সাফজয়ী সাবিনারা
  • একাদশ নয়, সাফজয়ী পুরো দল পাবে একুশে পদক
  • অবশেষে বিদ্রোহ শেষ, অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা

Most Read

1
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: আল জাজিরা
বাংলাদেশ

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন এসবিএসি ব্যাংকের

2
‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
বাংলাদেশ

‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২০৩০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে এআই, দাবি অ্যানথ্রপিকের ৩ গবেষকের

4
সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল

5
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চায় ১৮ প্রতিষ্ঠান

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ঋণ নেওয়ার খরচ কমছে, তবু মিলছে না ঋণগ্রহীতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net