Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
ইলন মাস্কের রেখে যাওয়া স্মৃতিচিহ্ন নিলামে বিক্রি করে দিচ্ছেন তার সাবেক প্রেমিকা!  

অফবিট

টিবিএস ডেস্ক
12 September, 2022, 01:05 pm
Last modified: 12 September, 2022, 01:16 pm

Related News

  • ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফের ট্রাম্প প্রশাসনে ফিরছেন ইলন মাস্ক, কাজ করবেন পেন্টাগনের ভবিষ্যৎ যুদ্ধকৌশল নিয়ে
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • এআই উন্নয়নের ‘গতি কমাতেই হবে’, নইলে 'নিকট ভবিষ্যতে সবাই মারা পড়তে পারি': অ্যানথ্রোপিক সিইও
  • নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’

ইলন মাস্কের রেখে যাওয়া স্মৃতিচিহ্ন নিলামে বিক্রি করে দিচ্ছেন তার সাবেক প্রেমিকা!  

স্মৃতিকাতরতায় ভুগতে চান না বলে বিচ্ছেদের পর প্রাক্তনের দেওয়া উপহার ফেলে দেন অনেকেই। কিন্তু প্রাক্তন যদি হয় বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি, তাহলে হিসাবটা একটু অন্যরকম! ইলন মাস্কের কলেজ জীবনের প্রেমিকাও তাই অনুসরণ করেছেন এক অভিনব পন্থা!
টিবিএস ডেস্ক
12 September, 2022, 01:05 pm
Last modified: 12 September, 2022, 01:16 pm
কলেজ জীবনের প্রেমিকা জেনিফার গোয়েনের সাথে ইলন মাস্ক। ছবি: সিএনএন

বিচ্ছেদের পর প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার দেওয়া বিভিন্ন উপহার ফেলে দিতে চান অনেকেই। হয়তো স্মৃতিকাতরতায় ভুগতে না চাওয়াই এর অন্যতম কারণ! কিন্তু প্রাক্তন যদি হয় বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি, তাহলে হিসাবটা একটু অন্যরকম! এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের কলেজ জীবনের প্রেমিকার ক্ষেত্রেও তাই ঘটেছে। বিচ্ছেদের পরেও মাস্কের দেওয়া উপহার নিলামে তুলে মোটা অংকের টাকা লাভের পায়তারা কষেছেন তিনি!

টেক উদ্যোক্তা ও স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সাবেক প্রেমিকা জেনিফার গোয়েন তাদের সম্পর্কের একাধিক ছবি ও স্মৃতিচিহ্ন নিলামে তুলেছেন। বোস্টনভিত্তিক আরআর অকশন কোম্পানির মাধ্যমে এগুলো নিলামে তু্লেছেন তিনি।

১৯৯৪ সালের দিকে জেনিফার গোয়েনের সাথে সম্পর্ক হয় ইলন মাস্কের। সেসময় তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ডর্মে আবাসন উপদেষ্টা হিসেবে কাজ করতেন বলে সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছে আরআর অকশন। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার অল্প কিছুদিন পরেই মাস্ক স্ট্যানফোর্ডে ডক্টোরাল প্রোগ্রাম শুরু করেন। কিন্তু নিজের প্রথম স্টার্টআপ প্রতিষ্ঠান জিপ-২ প্রতিষ্ঠা করতে গিয়ে ডক্টোরাল প্রোগ্রাম বাদ দেন তিনি।

নিলামে তোলা বিভিন্ন জিনিসের মধ্যে রয়েছে ১৮টি ছবি; পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়ুয়া তরুণ ইলন মাস্কের শিশুসুলভ চেহারা দেখা যাচ্ছে সেখানে। এছাড়াও, মাস্ক ও জেনিফার গোয়েনের একত্রে বেশকিছু ছবি ও স্মারক রয়েছে।

সফলতার শিখরে ওঠার আগের সেই সময়টায় মাস্কের ছবি দেখে তাকে আর দশটা সাধারণ কলেজ শিক্ষার্থীর মতোই লাগে... ডর্মের ভেতরে যিনি ঘুরে বেড়াচ্ছেন, বন্ধুবান্ধবের সাথে চুটিয়ে আড্ডা দিচ্ছেন, প্রেমিকার সাথে আবেগপূর্ণ সময় কাটাচ্ছেন।

নিলামে তোলা জিনিসগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম ধরা হয়েছে ইলন মাস্কের সই করা একটি জন্মদিনের কার্ডের। এরপরের দামি বস্তুটি হলো জেনিফার গোয়াইনের জন্মদিনে মাস্কের দেওয়া একটি নেকলেস। জন্মদিনের কার্ডটিতে লেখা- "শুভ জন্মদিন, জেনিফার (ওরফে বু-বু), ভালোবাসায়... ইলন।"

জানা গেছে, রোববার সকাল পর্যন্ত জন্মদিনের কার্ডটির সর্বোচ্চ দর উঠেছে ৭০০০ ডলার, যদিও কার্ডটি ১০,০০০ ডলারে বিক্রি হবে বলে নিলামকারী প্রতিষ্ঠানের প্রত্যাশা।

অন্যদিকে, জাম্বিয়ার খনি থেকে তোলা পান্নাখচিত সোনার নেকলেসটির আসল মালিক ছিলেন ইলন মাস্কের বাবা ইরল। জেনিফারের ভাষ্যে, "১৯৯৪ সালে ক্রিসমাসের ছুটিতে যখন আমরা দুজনে মিলে টরন্টোতে ইলনের মায়ের সাথে দেখা করতে যাই, তখন ইলন আমাকে 'ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা'-লেখা ছোট্ট চিরকুটসহ এই নেকলেসটি আমাকে দেয়।"

জেনিফার আরো বলেন, "ইলন জানিয়েছিল, তার মায়ের এরকম আরো অনেক নেকলেস রয়েছে, যেগুলো দক্ষিণ আফ্রিকায় তার বাবার পান্নার খনি থেকে আনা। ইলন বলেছিল, সে মায়ের বাক্স থেকে একটা নেকলেস আমার জন্য নিয়ে এসেছে। কিন্তু আমি তাকে ক্রিসমাসের উপহার হিসেবে কিছুই দেইনি এবং সেজন্যে আমার খুব অপরাধবোধ হচ্ছিলো। ইলন বলেছিল, আমি যেন এই নেকলেসটা আমার জন্মদিনের অগ্রিম উপহার হিসেবে ধরে নেই। আমি এই নেকলেসটা অনেকবার পরেছি, আবার খুলে রেখেছি। তবে গত ১০ বছর যাবত এটা আমার গয়নার বাক্সেই পড়ে ছিল, আর এটা আমাকে ইলনের কথা মনে করিয়ে দিত।"

নেকলেসের সাথেও রয়েছে দুটি ছবি- একটিতে ইলন মাস্কের মায়ের সাথে ইলন ও জেনিফার। অন্যটিতে ১৯৯৫ সালের বছর শেষের অনুষ্ঠানে মাস্ক ও গোয়েনের ছবি।

বুধবার পর্যন্ত এই নিলামে অংশ নিতে পারবেন আগ্রহীরা, এরপরে নিলাম বন্ধ হয়ে যাবে। টেসলা বা ইলন মাস্কের ভক্তরা যে তাদের প্রিয় ব্যক্তির স্মারক সংগ্রহ করার এই সুযোগ লুফে নেবেন তাতে আর আশ্চর্য কি! 

সূত্র: সিএনএন 

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / কলেজ / প্রেমিকা / নিলাম / স্মৃতিচিহ্ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফের ট্রাম্প প্রশাসনে ফিরছেন ইলন মাস্ক, কাজ করবেন পেন্টাগনের ভবিষ্যৎ যুদ্ধকৌশল নিয়ে
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • এআই উন্নয়নের ‘গতি কমাতেই হবে’, নইলে 'নিকট ভবিষ্যতে সবাই মারা পড়তে পারি': অ্যানথ্রোপিক সিইও
  • নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net