Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
নেত্রকোনায় সিপিবির প্রতিবাদ সমাবেশে হামলা, আহত ৩০

বাংলাদেশ

নেত্রকোনা প্রতিনিধি
09 September, 2022, 09:50 pm
Last modified: 09 September, 2022, 09:54 pm

Related News

  • কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের হামলা-ভাঙচুর, ইউপি সদস্যসহ আহত ৬
  • ভবদহে পানিবন্দি ২০০ গ্রাম: সংকট নিরসনে ৫ অক্টোবর পদযাত্রা ও সমাবেশের ডাক
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, আহত ৫
  • ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

নেত্রকোনায় সিপিবির প্রতিবাদ সমাবেশে হামলা, আহত ৩০

সমাবেশ শুরুর কিছুক্ষণ পর প্রথমে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ওলামা লীগ ও শ্রমিক লীগের কর্মীরা এসে হামলা চালায়। এ সময় তারা মাইক ও চেয়ার ভাংচুরসহ নেতাকর্মীদের মারধর করে সমাবেশ পণ্ড করে দেয়। এরপর আবার পুলিশ এসে দ্বিতীয় দফায় হামলা ও লাঠিচার্জ করে। 
নেত্রকোনা প্রতিনিধি
09 September, 2022, 09:50 pm
Last modified: 09 September, 2022, 09:54 pm

জ্বালানি তেল, সার ও দ্রব্যমূলসহ যানবাহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আজ নেত্রকোনার কলমাকান্দায় কমিউনিস্ট পার্টির (সিপিবি) ডাকা সমাবেশে হামলা হয়েছে। 

হামলায় সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও সদস্য ডা. দিবালোক সিংহসহ (কমরেড মণি সিংহের ছেলে) অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং স্থানীয় থানা পুলিশ দুই দফায় এ হামলা চালিয়েছে। এতে সিপিবির পূর্ব নির্ধারিত ও শান্তিপূর্ণ সমাবেশটি পণ্ড হয়ে গেছে।

ডা. দিবালোক সিংহ জানান, জ্বালানি তেল, সার ও দ্রব্যমূলসহ যানবাহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় কলমাকান্দা উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে সিপিবির উপজেলা শাখার উদ্যোগে এক সমাবেশের আয়োজন করা হয়। 

কমরেড সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় সদস্য ডা. দিবালোক সিংহ, জেলা কমিটির সভাপতি নলিনী কান্ত সরকার ও সাধারণ সম্পাদক মোশতাক আহমদ উপস্থিত ছিলেন।

সমাবেশ শুরুর কিছুক্ষণ পর প্রথমে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ওলামা লীগ ও শ্রমিক লীগের কর্মীরা এসে হামলা চালায়। এ সময় তারা মাইক ও চেয়ার ভাংচুরসহ নেতাকর্মীদের মারধর করে সমাবেশ পণ্ড করে দেয়। এরপর আবার পুলিশ এসে দ্বিতীয় দফায় হামলা ও লাঠিচার্জ করে। 

দিবালোক সিংহ বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম।  যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ওলামা লীগ ও শ্রমিক লীগের ক্যাডারদের পাশাপাশি থানা পুলিশও নির্বিচারে আমাদের কর্মীদের ওপর হামলা এবং লাঠিচার্জ করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।'

এদিকে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান সিপিবির সমাবেশে হামলার কথা অস্বীকার করে বলেন, 'সিপিবি কোনো রকম অনুমতি ছাড়াই সমাবেশ করছিল। সমাবেশ চলাকালে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। খবর পেয়ে উপস্থিত হয়ে লাঠিচার্জ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।' 

হামলায় সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, সিপিবি কর্মী দ্বীন ইসলাম, আজিজুল ইসলাম সায়েম, মীর মামুন, শরিয়ত উল্লাহ, হাবিবউল্লাহ পাঠান, শংকর  সরকার, নজরুল ইসলাম, বিল্লাহ হোসেন, রহম আলী, জয়কুমার দে,   কামরুল ইসলাম, আল আমিন খান, রমজান আলী সরকার, জোবায়ের হোসেন, শাহজাহান, গোলাম মোস্তফা হিরা, আবুল হোসেন, তানভীর, তন্ময় দেবনাথ, আনোয়ার, হৃদয় শেখ, পিন্জয় সরকার  খোরশেদ আলম, তাহমিনা আক্তার স্মিতা, দিপক সরকার, ইব্রাহিম, নুরুল হক, সোহাগ আলমসহ অন্তত ৩০জন নেতা-কর্মী আহত হয়েছে। 

এদের মধ্যে দ্বীন ইসলাম ও আজিজুল ইসলাম সায়েমকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

সমাবেশ / সিপিবি / নেত্রকোনা / প্রতিবাদ সমাবেশ / পুলিশের হামলা / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের হামলা-ভাঙচুর, ইউপি সদস্যসহ আহত ৬
  • ভবদহে পানিবন্দি ২০০ গ্রাম: সংকট নিরসনে ৫ অক্টোবর পদযাত্রা ও সমাবেশের ডাক
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, আহত ৫
  • ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net