Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
ডলারের একক রেট নির্ধারণে রোববার সিদ্ধান্ত দেবে এবিবি, বাফেদা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 September, 2022, 09:55 am
Last modified: 09 September, 2022, 10:33 am

Related News

  • ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক
  • ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

ডলারের একক রেট নির্ধারণে রোববার সিদ্ধান্ত দেবে এবিবি, বাফেদা

আগামী রোববার সার্বিক পর্যালোচনা করে রেমিট্যান্স রেট, এলসি সেটেলমেন্ট রেট ও রপ্তানি আয় এনক্যাশমেন্ট এর ফিক্সড রেট নির্ধারণ করা হবে।    
টিবিএস রিপোর্ট
09 September, 2022, 09:55 am
Last modified: 09 September, 2022, 10:33 am

দেশের সার্বিক মার্কেটের উপর পর্যালোচনা করে ডলারের একক রেট নির্ধারণ করে দিবে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)। আগামী রোববার সংগঠন দুটি ফের আলোচনা করে এ সিদ্ধান্ত নেবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে এক বৈঠকে এ দুটি সংগঠনের হাতে ক্ষমতা দেয়া হয়। বৈঠকে থাকা একাধিক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠক সূত্রে জানা যায়, বর্তমানে ব্যাংকগুলো রপ্তানি আয় এনক্যাশমেন্ট করছে ৯৯ টাকা থেকে শুরু করে ১০২ টাকায়। এছাড়া ব্যাংকগুলো রেমিট্যান্স সংগ্রহ করছে ১০৮ টাকা থেকে ১১০ টাকায়। এই দুইটার সমন্বয় করে তারচেয়েও এক টাকা স্প্রেড রেখে ইম্পোর্ট সেটেলমেন্ট করছে। তাই গভর্নর এই তিনের সমন্বয়ের জন্য সংগঠন দুটিকে এমন দায়িত্ব দিয়েছেন।  

বৈঠক শেষে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ-এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন টিবিএসকে বলেন, "আজকে আমাদের বৈঠকটি ছিল বাজারের সার্বিক তথ্য শেয়ারিংয়ের মিটিং। গভর্নর এবিবি ও বাফেদাকে দায়িত্ব দিয়েছে ডলার মার্কেট রেট নির্ধারণের জন্য। আমরা কী সিদ্ধান্ত নিতে পারি সেটা ভাবছি। আগামী রোববার আমাদের সিদ্ধান্ত জানাবো।"

তিনি আরও বলেন, "সম্প্রতি আমরা মার্কেটে কিছু ভালো খবর শুনছি। গত আগস্টে দেশের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স ভালো অবস্থানে চলে এসেছে। এক-দুই মাসের মধ্যে আরও সহনীয় হয়ে যাবে। বর্তমানে যে অস্থিতিশীলতা আছে তখন আর থাকবে না।"

গভর্নর বলেছেন দুই-তিন মাসের মধ্যে ডলারের রেট স্বাভাবিক অবস্থানে চলে আসবে, সে বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, "বাংলাদেশ ছোট দেশ নয়। আমাদের ট্রেড ভলিউম অনেক বড়। দেশ-বিদেশ মিলিয়ে বিভিন্ন ধরণের স্টেকহোল্ডার আছে। মার্কেটে ডলারের স্ট্যাবিলিটি আনার জন্য আরও কিছুটা সময় লাগবে," যোগ করেন তিনি। 

বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আফজাল করিম বলেন, "ডলারের দাম যাতে আর না বাড়ে আমরা সে ধরনের উদ্যোগ নিতে যাচ্ছি। বাজার স্থিতিশীল করার জন্য যে ধরনের উদ্যোগ নেয়া দরকার তা নেয়া হবে। এজন্য আরো সপ্তাহখানেক সময়ের প্রয়োজন।"

এবিবির ভাইস চেয়ারম্যান মাশরুর আরেফিন বলেন, বাস্তবে মার্কেটের অবস্থা কী তা বোঝার উদ্দেশ্যেই এ ত্রিপক্ষীয় বৈঠক।   

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম টিবিএসকে বলেন, "বাফেদা এবং এবিবি আলোচনা করে ডলারের যে রেট নির্ধারণ করবে, বাংলাদেশ ব্যাংক সেটিই মেনে নেবে। রেমিট্যান্স ও এক্সপোর্ট প্রসিডের দর নির্ধারণ করবে সংগঠন দুটি। পরে এই রেটের ওপর ভিত্তি করে বিসি সেলিং রেট ঠিক করবে তারা।"

তারা কবে সেটি নির্ধারণ করে জানাবে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, "আগামী রোববার বা সোমবারের মধ্যেই রেটটি আমাদের জানাবে বলেছে। এই ফিক্সড রেটটি প্রতিদিনই তাদের ওয়েবসাইটে দেয়া হবে।"

এলসি সেটেলমেন্টে ডলারের দাম বেড়েছে

একদিনের ব্যবধানে অন্তত ২ টাকা বেড়েছে ইমপোর্ট লেটার অফ ক্রেডিট (এলসি) সেটেলমেন্টে ডলারের দাম। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ব্যাংকগুলো ডলারপ্রতি সর্বোচ্চ ১১১ টাকা নিয়েছে এলসি সেটেলমেন্টের ক্ষেত্রে। বুধবার ব্যাংকগুলো ১০৯ টাকা রেটে ডলার বিক্রি করেছিল।

এছাড়া রপ্তানিকারকদের এক্সপোর্ট পেমেন্ট এনক্যাশের ক্ষেত্রে ব্যাংকগুলো ১০৬ টাকা রেট দিয়েছে ডলারের। বুধবার ১০২ টাকা রেট দিয়েও রপ্তানিকারকদের কাছ থেকে ডলার পেয়েছিল ব্যাংকগুলো।

এক্সচেঞ্জ হাউজগুলো থেকে রেমিট্যান্সের ডলার কিনতে ব্যাংকগুলোকে সর্বোচ্চ ১১৪ টাকা রেট দিতে হয়েছে।

খোলাবাজারেও চড়া দামে কেনাবেচা হচ্ছে ডলার। বৃহস্পতিবার মানি চেঞ্জারগুলো ১১৩ টাকায় ডলার কিনে ১১৪ টাকায় বিক্রি করেছে। বুধবারও কার্ব মার্কেটে ডলারের দাম এমনই ছিল। তবে মঙ্গলবার ১১২ টাকায় ডলার বিক্রি করেছিল মানি চেঞ্জারগুলো।

এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর মতিঝিল এলাকার একটি মানি চেঞ্জার প্রতিষ্ঠানের মালিক বলেন, সবখানেই এখন ডলারের দাম বাড়ছে। ব্যাংকগুলোই তো এখন ১১১-১১২ টাকা করে এলসি সেটেলমেন্ট করছে। সেক্ষেত্রে খোলাবাজারের রেট একটু বেশি হবেই। 
 

Related Topics

টপ নিউজ

ডলারের দাম / এলসি সেটেলমেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক
  • ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net