Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
অমরত্বের জন্য পারদের 'অমৃত' পান করেছিলেন চীনের প্রথম সম্রাট, পেলেন মৃত্যু

ফিচার

টিবিএস ডেস্ক
04 September, 2022, 08:20 pm
Last modified: 04 September, 2022, 08:37 pm

Related News

  • আলিবাবার সহায়তায় চীনের জন্য নিজস্ব এআই মডেল তৈরি করছে অ্যাপল
  • ট্রাম্পের শুল্ক ফাঁকি দিতে ৪০টিরও বেশি দেশ চীনকে সাহায্য করেছে: যুক্তরাষ্ট্র
  • চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেও বিপুল মুনাফা করেছে চীনের বিরল খনিজ উৎপাদকরা
  • ইরানের মারাত্মক খায়বার-শেকান মিসাইল কি চীনের প্রযুক্তি সহায়তায় তৈরি?

অমরত্বের জন্য পারদের 'অমৃত' পান করেছিলেন চীনের প্রথম সম্রাট, পেলেন মৃত্যু

সারা দেশ থেকে ৪৬০ জন পণ্ডিতকে ধরে এনে রাজধানীতে জড়ো করা হলো। সেখানে তাদের জন্য তৈরি করে রাখা হয়েছিল বিশাল কূপ। সব পণ্ডিতকে সেই কূপে ফেলে জীবন্ত কবর দেওয়ার আদেশ দিলেন শি হুয়াং।
টিবিএস ডেস্ক
04 September, 2022, 08:20 pm
Last modified: 04 September, 2022, 08:37 pm
(বামে) কিন শি হুয়াং ও (ডানে) চৈনিক মিথোলজির সাদা খরগোশ 'এলিক্সির অভ লাইফ' তৈরি করছে। ছবি: উইকিমিডিয়া কমনস

চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং মৃত্যুকে ভীষণ ভয় পেতেন। নিজের রাজত্বকালে বেশিরভাগ সময় তার কেটেছে অমরত্বের (এলিক্সির অভ লাইফ) সন্ধানে। শেষ পর্যন্ত যে এলিক্সির তিনি পেয়েছিলেন, তা পান করে একেবারে প্রাণটাই খোয়াতে হলো তাকে।

শুনতে রূপকথার মতোই যেন মনে হয় খেয়ালি এ সম্রাটের অমরত্বের পেছনে ছোটার গল্প। নিজের জীবনের শেষ ১০ বছর শি হুয়াং পণ্ডিত, জাদুকর, ও প্রাজ্ঞ ব্যক্তিদের চারদিকে পাঠাতে শুরু করেছিলেন তার জন্য অমৃতের সন্ধান করতে। মৃত্যুকে জয় করার এ অসম লড়াই বাকি সবকিছু থেকে মনোযোগ সরিয়ে নিয়েছিল তার।

শি হুয়াং কেবল চিরকার ক্ষমতায় থাকার জন্য অমৃতের সন্ধান করেননি, মৃত্যুকেও তিনি তীব্র ভয় পেতেন। প্রাসাদের সবগুলো ভবনের সঙ্গে যোগাযোগের জন্য আলাদা রাস্তা বানানো হয়েছিল, সেগুলো আবার দেয়াল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল যাতে সম্রাট বাইরের পরিবেশে এসে কোনো ঝুঁকিতে না পড়েন। তার ঘরের জানালাগুলো পর্দা দিয়ে ঢাকা থাকত। কেউ যদি সম্রাটের অবস্থানের কথা ভুলেও উল্লেখ করত, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো।

খ্রিস্টপূর্ব ২১১ সালে ইয়েলো নদীর নিম্নপ্রান্তে একটি উল্কাপিণ্ড এসে পড়েছিল। সে উল্কার গায়ে লেখা ছিল: 'প্রথম সম্রাটের মৃত্যু হবে ও তার সাম্রাজ্য ভেঙে খানখান হয়ে যাবে।' সম্রাট তা দেখে প্রচণ্ড বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি জানতে চাইলেন ওই লেখা কে লিখেছে। কেউ স্বীকার করলো না। তখন ওই এলাকার সবাইকে মৃত্যুদণ্ড দিলেন তিনি। সম্রাটের আদেশে সেই উল্কাপিণ্ডটিও ভেঙে চূর্ণবিচূর্ণ করে ফেলা হলো।

কিন শি হুয়াং জানতে পারলেন, রাজ্যের রসায়নবিদেরা তাকে অমৃত বানিয়ে দেওয়ার কথা বলে তার সঙ্গে মজা করছে। আবারও বিগড়ে গেল সম্রাটের মেজাজ। সারা দেশ থেকে ৪৬০ জন পণ্ডিতকে ধরে এনে রাজধানীতে জড়ো করা হলো। সেখানে তাদের জন্য তৈরি করে রাখা হয়েছিল বিশাল কূপ। সব পণ্ডিতকে সেই কূপে ফেলে জীবন্ত কবর দেওয়ার আদেশ দিলেন শি হুয়াং।

তার উপদেষ্টারা অমৃতের নামে তাকে যত তরল দিয়েছিল, সবগুলোই পান করেছিলেন কিন শি হুয়াং। পূর্ব চীন থেকে পঞ্চম সফর শেষ করে রাজধানীতে ফেরার পথে হোপেই-এর একটি প্রাসাদে যাত্রাবিরতি করেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়েন সম্রাট।

ততদিনে আলকেমিস্টদের দেওয়া অমর-বড়ি খাচ্ছিলেন তিনি। সেগুলো ছিল আদতে বিষাক্ত পারদের তৈরি বড়ি। তখনকার চীনে বিভিন্ন ধরনের তরলের মিশ্রণে পারদ খুবই সাধারণ একটি উপাদান ছিল। সে রাতেই অসুস্থ সম্রাট মারা যান।

এভাবে অমরত্বের সন্ধান করতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন কিন শি হুয়াং। তার মৃত্যুর পর চীন গৃহযুদ্ধে জড়িয়ে পড়ল, শি হুয়াংয়ের অখণ্ড চীন হুড়মুড় করে ভেঙে পড়ল। কেবল ৪৯ বছর বেঁচেছিলেন সর্বদা মৃত্যুভয়ে তটস্থ থাকা এ সম্রাট।

সূত্র: অ্যানশিয়েন্ট অরিজিনস

Related Topics

টপ নিউজ

চীনের সম্রাট / চীন / সম্রাট / অমরত্ব / এক্সিলির ইভ লাইফ / অমৃত / কিন শি হুয়াং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • আলিবাবার সহায়তায় চীনের জন্য নিজস্ব এআই মডেল তৈরি করছে অ্যাপল
  • ট্রাম্পের শুল্ক ফাঁকি দিতে ৪০টিরও বেশি দেশ চীনকে সাহায্য করেছে: যুক্তরাষ্ট্র
  • চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেও বিপুল মুনাফা করেছে চীনের বিরল খনিজ উৎপাদকরা
  • ইরানের মারাত্মক খায়বার-শেকান মিসাইল কি চীনের প্রযুক্তি সহায়তায় তৈরি?

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net