Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
রাশিয়া থেকে ৫ লাখ টন গম আমদানির প্রস্তাব অনুমোদন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
31 August, 2022, 02:15 pm
Last modified: 31 August, 2022, 02:20 pm

Related News

  • বিশ্ববাজারে দরপতন ও নীতিগত সমন্বয়হীনতায় চাহিদার তুলনায় অনেক বেশি গম আমদানি; বন্দরে জাহাজ জট
  • যুক্তরাষ্ট্রের ৫৭,২০৩ টন গম নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমভি ক্লিপার ইসাডোরা
  • যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো ৫৭ হাজার মেট্রিক টন গম আমদানি
  • ভারত থেকে চাল ও যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে সরকার, চীনা যুদ্ধবিমান কেনা নিয়ে মন্তব্য নেই অর্থ উপদেষ্টার
  • রাশিয়া থেকে ৫২,৫০০ মেট্রিক টন গম পৌঁছেছে কুতুবদিয়ায়

রাশিয়া থেকে ৫ লাখ টন গম আমদানির প্রস্তাব অনুমোদন

রাশিয়া থেকে গম আমদানির ক্ষেত্রে প্রতি টনের দাম পড়বে ৪৩০ ডলার। রাশিয়ান একটি কোম্পানি বাংলাদেশকে এ গম সরবরাহ করবে। ৫ লাখ টন গম আমদানিতে মোট ব্যয় হবে ২০৪২.৫০ কোটি টাকা।
টিবিএস রিপোর্ট
31 August, 2022, 02:15 pm
Last modified: 31 August, 2022, 02:20 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

ডলারে মূল্য পরিশোধ করে রাশিয়া থেকে জিটুজি ভিত্তিতে ৫ লাখ টন গম আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি কেজি গমের আমদানি মূল্য পড়বে ৪০.৮৫ টাকা।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাশিয়া থেকে গম আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে সভা শেষে জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল বারিক।

তিনি জানান, রাশিয়া থেকে গম আমদানির ক্ষেত্রে প্রতি টনের দাম পড়বে ৪৩০ ডলার। রাশিয়ান একটি কোম্পানি বাংলাদেশকে এ গম সরবরাহ করবে। ৫ লাখ টন গম আমদানিতে মোট ব্যয় হবে ২০৪২.৫০ কোটি টাকা।

এছাড়া ভারত ও ভিয়েতনাম থেকে ৩.৩০ লাখ টন চাল আমদানির প্রস্তাব অনুমোদনও দিয়েছে কমিটি। এর মধ্যে ভিয়েতনাম থেকে থেকে ২.৩০ লাখ টন এবং ভারত থেকে ১ লাখ টন চাল আমদানি হবে।

এর মধ্যে ভারত থেকে সমুদ্রপথে ৭০ হাজার নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে ব্যয় হবে ৪২.১৩ টাকা। সড়কপথে আমদানি হবে ৩০ হাজার টন, যেখানে কেজিতে ব্যয় হবে ৪০.৭০ টাকা। উভয় ক্ষেত্রেই প্রতিটন চালের আমদানি মূল্য ধরা হয়েছে ৪৪৩.৫০ ডলার।

এছাড়াও ভিয়েতনাম থেকে ২ লাখ টন থাই নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। ৫২১ ডলার দরে আমদানি করা এসব চালের প্রতি কেজিতে ব্যয় হবে ৪৯.৪৯ টাকা।

ভিয়েতনাম থেকে ৪৯৪ ডলার দরে ৩০ হাজার টন আতপ চাল আমদানির প্রস্তাবও অনুমোদন করেছে কমিটি। এতে প্রতি কেজির আমদানি ব্যয় দাঁড়াবে ৪৬.৯৩ টাকা।

Related Topics

টপ নিউজ

গম আমদানি / গম সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • বিশ্ববাজারে দরপতন ও নীতিগত সমন্বয়হীনতায় চাহিদার তুলনায় অনেক বেশি গম আমদানি; বন্দরে জাহাজ জট
  • যুক্তরাষ্ট্রের ৫৭,২০৩ টন গম নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমভি ক্লিপার ইসাডোরা
  • যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো ৫৭ হাজার মেট্রিক টন গম আমদানি
  • ভারত থেকে চাল ও যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে সরকার, চীনা যুদ্ধবিমান কেনা নিয়ে মন্তব্য নেই অর্থ উপদেষ্টার
  • রাশিয়া থেকে ৫২,৫০০ মেট্রিক টন গম পৌঁছেছে কুতুবদিয়ায়

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net