Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাসকে তলব করেছেন হাইকোর্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 August, 2022, 12:20 pm
Last modified: 30 August, 2022, 07:45 pm

Related News

  • হত্যাচেষ্টা মামলায় আদালতে এসে হাইকোর্টের জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী তলবের সিদ্ধান্ত দুদকের
  • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক
  • আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাসকে তলব করেছেন হাইকোর্ট

যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সুইস ব্যাংকের অর্থ সংক্রান্ত তথ্য আদালতে দাখিল করায়, এর ব্যাখ্যা চেয়ে তাকে তলব করা হয়েছে। 
টিবিএস রিপোর্ট
30 August, 2022, 12:20 pm
Last modified: 30 August, 2022, 07:45 pm

বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাসকে তলব করেছেন হাইকোর্ট। আজ বুধবার (৩১ আগস্ট) বেলা ১১টায় তাকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।

যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সুইস ব্যাংকের অর্থ সংক্রান্ত তথ্য আদালতে দাখিল করায়, এর ব্যাখ্যা চেয়ে তাকে তলব করা হয়েছে। 

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ সংক্রান্ত বিষয়ে পাওয়া তথ্য প্রতিবেদন আকারে গত সোমবার হাইকোর্টে জমা দেয় বিএফআইইউ। তবে মঙ্গলবার (৩০ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ বলেন, প্রতিবেদনে কোনো সিল, এমনকি কোনো স্বাক্ষরও নেই। এটি দায়সারা কাজ। 

হাইকোর্ট বলেন, "এভাবে কাজ করলে আপনার দুর্নীতি কীভাবে বন্ধ করবেন?" 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীও হাইকোর্টকে বলেন, "এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" 

পরে প্রতিবেদনটি গ্রহণ না করে বিএফআইইউ প্রধানকে তলব করেন হাইকোর্ট। 

এর আগে, সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে অর্থ পাচারের অভিযোগ থাকা ৬৭ বাংলাদেশির অর্থ জমা সংক্রান্ত তথ্য চেয়েছিল বাংলাদেশ। তবে রাষ্ট্রপক্ষ জানায়, ৬৭ জনের তথ্য চাওয়া হলেও মাত্র ১ জনের বিষয়ে তথ্য দিয়েছে সুইস ব্যাংক।

গত ১১ আগস্ট একই হাইকোর্ট বেঞ্চ বিএফআইইউ এবং দুদক'র কাছে জানতে চেয়েছিলেন, সুইস ব্যাংকে টাকা জমা রাখা বাংলাদেশিদের সম্পর্কে কেনো কোনো তথ্য চাওয়া হয়নি। এরই পরিপ্রেক্ষিতে, ১৪ আগস্ট প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। 

জমা দেওয়া প্রতিবেদন অনুসারে, বিএফআইইউ সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে অভিযুক্ত অর্থ পাচারকারীদের অ্যাকাউন্টগুলোর তথ্য জানতে চেয়ে গত ১৭ জুন চিঠি দেয় সুইস ব্যাংকগুলোতে। গণমাধ্যমের খবরে উঠে আসে এ তথ্য। 

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশি অর্থপাচারকারীদের তথ্য সংগ্রহের জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সুইস ব্যাংকগুলোতে বেশ কিছু চিঠি পাঠানো হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ সুইস ব্যাংকে বাংলাদেশি টাকা জমার তথ্য চেয়েছিল, কিন্তু সুইস ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সাড়া দেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর আবদুর রউফ তালুকদার ও অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

Related Topics

টপ নিউজ

সুইস ব্যাংক / অর্থ পাচার / হাইকোর্ট / দুদক / বিএফআইইউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিক্স: টিবিএস
    সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

Related News

  • হত্যাচেষ্টা মামলায় আদালতে এসে হাইকোর্টের জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী তলবের সিদ্ধান্ত দুদকের
  • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক
  • আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

Most Read

1
গ্রাফিক্স: টিবিএস
বাংলাদেশ

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪

6
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net