Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
ওমরাহ ফেরত বৃদ্ধার করোনা, চিকিৎসক-নার্সসহ পরিবার কোয়ারেন্টিনে

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
24 March, 2020, 05:55 pm
Last modified: 24 March, 2020, 06:04 pm

Related News

  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১

ওমরাহ ফেরত বৃদ্ধার করোনা, চিকিৎসক-নার্সসহ পরিবার কোয়ারেন্টিনে

আক্রান্ত ৭৫ বয়সী ওই নারী ১৩ মার্চ ওমরা হজ্ব শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। তিনি কক্সবাজার জেলায় করোনা শনাক্ত হওয়া প্রথম রোগী।
কক্সবাজার প্রতিনিধি
24 March, 2020, 05:55 pm
Last modified: 24 March, 2020, 06:04 pm

কক্সবাজারে ওমরা ফেরত এক বৃদ্ধার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ঢাকায় পাঠানো নমুনার রিপোর্টে এ ভাইরাসের উপস্থিতির তথ্য এসেছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক (সুপার) ডা. মোহাম্মদ মহিউদ্দিন। 

আক্রান্ত বৃদ্ধা ভর্তির পর থেকে কক্সবাজার সদর হাসপাতালের বিশেষ কেবিনে রয়েছেন। তাকে বিশেষ অ্যাম্বুলেন্সে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় করোনা ভাইরাসের চিকিৎসা কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আক্রান্ত নারী ১৩ মার্চ ওমরা হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। তিনি চকরিয়া উপজেলার খুটাখালী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

পরিবারের বরাত দিয়ে ডা. মোহাম্মদ মহিউদ্দিন জানান, সর্দি, জ্বর, কাশি ও গলা ব্যথা নিয়ে ১৮ মার্চ সদর হাসপাতালে আনা হয় ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধাকে। লক্ষণগুলোতে করোনা সন্দেহ হওয়ায় তাকে বিশেষ পর্যবেক্ষণে নেওয়া হয়। তিনি যে ওমরাফেরত, সে তথ্য তখনো গোপন রেখেছিল তার পরিবার। 

কিন্তু সুস্থতার লক্ষণ না দেখায় অনেক বোঝানোর পর রোগীর পরিবার স্বীকার করে, ওই নারী ওমরা থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়েছেন। এরপর তার স্যাম্পল পরীক্ষার জন্য রোববার ঢাকার আইইডিসিআর-এর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার বেলা ২টায় পরীক্ষার রিপোর্ট হাসপাতালে পৌঁছেছে।

রিপোর্টে তার করোনা ভাইরাস পজিটিভ এসেছে। সেই হিসেবে তিনি কক্সবাজার জেলায় করোনা শনাক্ত হওয়া প্রথম রোগী।

অন্যদিকে, অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, ওই নারীর করোনা শনাক্ত হওয়ার খবর প্রচারের পর তাকে সেবা দেওয়া কক্সবাজার জেলা সদর হাসপাতালের একাধিক চিকিৎসক, নার্স ও ক্লিনারকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তারা ১৮ মার্চের পর থেকে পালা করে তার চিকিৎসা সেবার দায়িত্ব পালন করেছেন।

তবে চিকিৎসক ও চিকিৎসা সংশ্লিষ্টরা কোয়ারেন্টিনে রয়েছেন কি না, এ বিষয়ে গণমাধ্যমে কোনো তথ্য দিতে রাজি হননি হাসপাতাল তত্ত্বাবধায়ক। তিনি বলেন, আমরা সাধ্যমতো নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করে সেবা অব্যাহত রাখছি।

ডা. মোহাম্মদ মহিউদ্দিন সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, করোনা আক্রান্ত হওয়া দোষের কিছু নয়; তাই চিকিৎসকদের কাছে খোলাসা তথ্য দিয়ে সেবা নিন। নিজে নিরাপদ থাকুন, অন্যদেরও নিরাপদ রাখুন।

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / বাংলাদেশে করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net