Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
রাশিয়া, চীনের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: হেনরি কিসিঞ্জার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 August, 2022, 03:55 pm
Last modified: 14 August, 2022, 04:08 pm

Related News

  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়
  • মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের পর রাশিয়ান ক্রুডে ফিরছে চীনের তেল জায়ান্টরা
  • অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • ইরান ইস্যুতে ‘বোকামি’ করেছে ন্যাটো, তাদের থেকে আর সাহায্যের প্রয়োজন নেই’: ট্রাম্প

রাশিয়া, চীনের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: হেনরি কিসিঞ্জার

“আমরা রাশিয়া এবং চীনের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছি। এই পরিস্থিতি আংশিকভাবে আমরা নিজেরাই তৈরি করেছি, এমনকি কীভাবে এটি শেষ হবে বা পরবর্তীতে কী হতে চলেছে, সে সম্পর্কে কোনো ধারণা ছাড়াই।”
টিবিএস ডেস্ক
14 August, 2022, 03:55 pm
Last modified: 14 August, 2022, 04:08 pm
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। ছবি: এএফপি

প্রথাগত কূটনীতি বর্জন করেছে ওয়াশিংটন; সেইসঙ্গে যোগ্য নেতৃত্বের অভাবে বিশ্ব আজ ইউক্রেন এবং তাইওয়ান যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। 
 
রাশিয়ার সঙ্গে বিরোধের অবসানে ইউক্রেনকে নিজেদের কিছু অঞ্চল ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়ে এর আগেও বিতর্কের সম্মুখীন হয়েছেন সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

শনিবার (১৩ আগস্ট) প্রকাশিত সাক্ষাত্কারে কিসিঞ্জার আরও বলেন, "আমরা রাশিয়া এবং চীনের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছি। এই পরিস্থিতি আংশিকভাবে আমরা নিজেইরাই তৈরি করেছি, এমনকি কীভাবে এটি শেষ হবে বা পরবর্তীতে কী হতে চলেছে, সে সম্পর্কে কোনো ধারণা ছাড়াই।"

সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হেনরি কিসিঞ্জার। ১৯৭০'র দশকে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিখ্যাত পিংপং কূটনীতির উদ্যোগ নিয়েছিলেন তিনি। এর সূত্র ধরেই ১৯৭২ সালে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চীন সফর করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। কিসিঞ্জারের কূটনীতির লক্ষ্য ছিল বিশ্বরাজনীতিতে সমাজতন্ত্রের প্রভাব ঠেকিয়ে বেইজিংকে মস্কো থেকে দূরে সরিয়ে রাখা, যাতে বিশ্বরাজনীতিতে শক্তিসাম্য বজায় থাকে।  

প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে এসে চীন এবং রাশিয়া নিজেদের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করেছে। সেইসঙ্গে, নিক্সন-কিসিঞ্জারের সময় থেকে তাইওয়ানের বিষয়ে যুক্তরাষ্ট্র যে অস্পষ্ট নীতিতে চলতো, সেই নীতিও ভঙ্গ করেছে বাইডেন প্রশাসন। মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর তারই প্রমাণ দিয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের এমন নীতি চীনকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষুব্ধ করে তুলেছে। চীন-মার্কিন সম্পর্ককের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। 

কিসিঞ্জারের মতে, যুক্তরাষ্ট্র এখন আর রাশিয়া কিংবা চীনের বিরুদ্ধে, অন্যের পক্ষে অবস্থান নেওয়ার মতো পরিস্থিতিতে নেই; যেমনটি ছিল সত্তরের দশকে। 

"এখন যেটি করা যেতে পারে তা হলো, উত্তেজনাকে আর না বাড়িয়ে বিকল্প পথ তৈরি করা", বলেন কিসিঞ্জার।

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের শুরুতে দ্বন্দ্ব থামাতে কিয়েভকে ক্রিমিয়ার দাবি ছেড়ে দিয়ে দোনেৎস্ক এবং লুহানস্ককে  স্বায়ত্তশাসন প্রদানের পরামর্শ দিয়েছিলেন কিসিঞ্জার। তবে তার সেই পরামর্শের তীব্র নিন্দা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

পরে অবশ্য কিসিঞ্জার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাকে এড়াতে এই পদক্ষেপগুলো কেবল তাৎক্ষণিক যুদ্ধবিরতি আলোচনার জন্য সাময়িকভাবে গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি। এরপরেও কিয়েভ কিসিঞ্জারের বিরুদ্ধে 'ইউক্রেনের শত্রু এবং রুশ-ফ্যাসিবাদী প্রোপাগান্ডা ছড়িয়ে ব্ল্যাকমেইল' করার অভিযোগ আনে। 

 

  • সূত্র: রাশিয়া টুডে

Related Topics

টপ নিউজ

হেনরি কিসিঞ্জার / যুক্তরাষ্ট্র / চীন / রাশিয়া / বিশ্ব রাজনীতি / রাশিয়া-ইউক্রেন / চীন-তাইওয়ান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়
  • মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের পর রাশিয়ান ক্রুডে ফিরছে চীনের তেল জায়ান্টরা
  • অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • ইরান ইস্যুতে ‘বোকামি’ করেছে ন্যাটো, তাদের থেকে আর সাহায্যের প্রয়োজন নেই’: ট্রাম্প

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net