Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
‘হঠাৎ অসুস্থ হয়ে’ ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু

আন্তর্জাতিক

রয়টার্স 
12 July, 2026, 09:45 pm
Last modified: 12 July, 2026, 10:12 pm

Related News

  • চাইলে হোয়াইট হাউসেও ট্রাম্পকে হত্যা করার ক্ষমতা রাখে ইরান: সাবেক আইআরজিসি কমান্ডার
  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • পারমাণবিক কর্মসূচির চেয়ে কেন ইরানের কাছে বড় অগ্রাধিকার হয়ে উঠল হরমুজের ‘স্বর্ণাস্ত্র’
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান হতে পারে
  • চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় ১০ বিতর্ক

‘হঠাৎ অসুস্থ হয়ে’ ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু

প্রতিরক্ষা নীতিতে কট্টরপন্থী গ্রাহাম ইসরায়েল ও ইউক্রেনের প্রবল সমর্থক এবং ইরানের কড়া বিরোধী হিসেবে পরিচিত ছিলেন।
রয়টার্স 
12 July, 2026, 09:45 pm
Last modified: 12 July, 2026, 10:12 pm
মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং রিপাবলিকান পার্টির প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। রোববার তার কার্যালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দক্ষিণ ক্যারোলাইনার এই আইনপ্রণেতার মৃত্যু সংবাদ জানিয়ে তার কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বলা হয়, 'আকস্মিক অসুস্থতার' কারণে তিনি মৃত্যুবরণ করেছেন।

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার রাতে ওয়াশিংটনের ক্যাপিটল হিলে গ্রাহামের নিজ বাসভবন থেকে হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর পেয়ে জরুরি সেবা দানকারী কর্মীরা সেখানে ছুটে যান।

রাজনৈতিক জীবনে লিন্ডসে গ্রাহাম এক সময় ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন। তবে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তিনি তার সবচেয়ে বিশ্বস্ত ও অনুগত মিত্রে পরিণত হন। তার আকস্মিক মৃত্যুতে ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নে থাকা সিনেট ভোটে রিপাবলিকানরা একজন নির্ভরযোগ্য নেতাকে হারালো।

সিনেটর গ্রাহামের মৃত্যুতে শোক প্রকাশ করে এনবিসি-র 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 'তাকে হারানো অত্যন্ত কঠিন। তিনি ছিলেন এক অনন্য ও অসাধারণ ব্যক্তিত্ব।'

সিএনএন-এর সাথে অন্য এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইউক্রেন সফর থেকে ফিরে শনিবার রাতেও গ্রাহাম তাকে ফোন করেছিলেন। ট্রাম্প বলেন, 'ক্লান্ত থাকা সত্ত্বেও তিনি তখন ভালোই ছিলেন।' ট্রাম্প রোববার ভোরে গ্রাহামের মৃত্যু সংবাদ পান।

দক্ষিণ ক্যারোলাইনার আইন অনুযায়ী, অঙ্গরাজ্যটির রিপাবলিকান গভর্নর হেনরি ম্যাকমাস্টার গ্রাহামের শূন্য আসনে সাময়িকভাবে একজন প্রতিনিধি নিয়োগ করতে পারেন। তবে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের জন্য রিপাবলিকানদের দ্রুততম সময়ের মধ্যে প্রার্থী বাছাইয়ের প্রাথমিক নির্বাচন সম্পন্ন করতে হবে। দক্ষিণ ক্যারোলাইনা রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হওয়ায় গ্রাহামের মৃত্যুতে সিনেটের দলীয় ভারসাম্যে কোনো বড় পরিবর্তনের আশঙ্কা নেই।

প্রতিরক্ষা নীতিতে কট্টরপন্থী গ্রাহাম ইসরায়েল ও ইউক্রেনের প্রবল সমর্থক এবং ইরানের কড়া বিরোধী হিসেবে পরিচিত ছিলেন। রোববারে তার 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বনেতারাও। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে 'স্বাধীনতার অকুতোভয় রক্ষক' হিসেবে অভিহিত করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, 'ইসরায়েল তার অন্যতম সেরা বন্ধুকে হারালো এবং আমেরিকা হারালো এক মহান দেশপ্রেমিককে।' ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, নেতানিয়াহু গ্রাহামের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে পারেন।

এদিকে, সিনেটের আরেক শীর্ষ রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিন্ডসে গ্রাহামের প্রয়াণে আমেরিকার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Related Topics

টপ নিউজ

লিন্ডসে গ্রাহাম / রিপাবলিকান পার্টি / ট্রাম্প / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • চাইলে হোয়াইট হাউসেও ট্রাম্পকে হত্যা করার ক্ষমতা রাখে ইরান: সাবেক আইআরজিসি কমান্ডার
  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • পারমাণবিক কর্মসূচির চেয়ে কেন ইরানের কাছে বড় অগ্রাধিকার হয়ে উঠল হরমুজের ‘স্বর্ণাস্ত্র’
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান হতে পারে
  • চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় ১০ বিতর্ক

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net