Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
বগুড়ায় ১৭ হাজার বস্তা সার জব্দ, গুদাম সিলগালা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 August, 2022, 10:10 am
Last modified: 08 August, 2022, 10:43 am

Related News

  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • হরমুজ প্রণালি খুললেও কেন সংকট কাটবে না: তেলের বাজারে অনিশ্চয়তা অব্যাহত
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • সায়েদাবাদে বাস টার্মিনালে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, অনুমোদনহীন একাধিক কাউন্টার সিলগালা

বগুড়ায় ১৭ হাজার বস্তা সার জব্দ, গুদাম সিলগালা

এর মধ্যে ৫ হাজার বস্তা নষ্ট সার রয়েছে। নষ্ট সার দেখে ধারণা করা হচ্ছে এখানে নকল সার উৎপাদন করা হতো।
টিবিএস রিপোর্ট
08 August, 2022, 10:10 am
Last modified: 08 August, 2022, 10:43 am

বগুড়া সদরের এরুলিয়া বাজার এলাকায় একটি গুদামে অবৈধভাবে মজুত করা প্রায় ১৭ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার বস্তা সার নষ্ট হয়ে গেছে। সিলগালা করা হয়েছে ওই গুদাম।

রোববার রাত ১১টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় দুটি ট্রাকও জব্দ করা হয়েছে। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল এই অভিযান পরিচালনা করেন। গুদামে রাখা সারের মালিকের নাম নাজমুল পারভেজ কনক। শহরের বড়গোলা এলাকায় ফ্রেন্ডস ট্রেডার্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

অভিযানে থাকা কর্মকর্তারা জানান, কনকের এক আত্মীয় করিমের কারখানায় এই সারগুলো অবৈধভাবে মজুদ করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালানো হয়।

ইউএনও জানান, বগুড়া সদরে ২২ জনের নামে সারের ডিলারশীপ রয়েছে। এর মধ্যে কনকের নাম নেই। সরকারি নিয়ম অনুযায়ী ডিলারের এলাকার বাইরে সার গুদামজাত করার বিধান নেই। এ কারণে প্রায় ১৭ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার বস্তা নষ্ট সার রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ইউরিয়া ও ডিএপি সার। এ সময় ওই গুদাম সিলগালা করা হয়েছে।

নষ্ট হওয়া পাঁচ হাজার বস্তা সারের বিষয়ে ইউএনও বলেন, নষ্ট সার দেখে ধারণা করা হচ্ছে এখানে নকল সার উৎপাদন করা হতো।

অভিযানের সময় নাজমুল পারভেজ কনক উপস্থিত ছিলেন না। গত ২ বছর ধরে এই গুদামে নিরাপত্তা প্রহরীর দায়িত্বে রয়েছেন মজিবর রহমান। তিনি বলেন, 'গত এক মাস হলো এই গুদামে সার মজুদ করা হচ্ছে। আগে এমন পরিস্থিতি দেখিনি। সারগুলো ট্রাকে করে কই নেওয়া হয় তা জানি না।'  

Related Topics

টপ নিউজ

বগুড়া / সার / সিলগালা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • হরমুজ প্রণালি খুললেও কেন সংকট কাটবে না: তেলের বাজারে অনিশ্চয়তা অব্যাহত
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • সায়েদাবাদে বাস টার্মিনালে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, অনুমোদনহীন একাধিক কাউন্টার সিলগালা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net