Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
চট্টগ্রামে পরিবহন ধর্মঘটে মানুষের দুর্ভোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 August, 2022, 11:50 am
Last modified: 06 August, 2022, 12:07 pm

Related News

  • চট্টগ্রামে স্বাধীনতা বইমেলায় বিক্রিতে মন্দা, প্রকাশকদের খরচও না ওঠার আশঙ্কা 
  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • জ্বালানি আমদানি বেড়েছে ১৪ শতাংশ, খরচ বেড়েছে ২৯ শতাংশ—তারপরও সংকট কেন?
  • হরমুজ প্রণালি খুললেও কেন সংকট কাটবে না: তেলের বাজারে অনিশ্চয়তা অব্যাহত

চট্টগ্রামে পরিবহন ধর্মঘটে মানুষের দুর্ভোগ

নগরীর সব রুটে গণপরিবহন বন্ধ রয়েছে। মানুষ সিএনজি, রিকশা বা পায়ে হেঁটে গন্তব্যে রওনা হয়েছে।
টিবিএস রিপোর্ট
06 August, 2022, 11:50 am
Last modified: 06 August, 2022, 12:07 pm

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ। গত রাতে স্বল্প সময়ের ব্যবধানে ধর্মঘট ডাকায় মানুষ দুর্ভোগে পড়েছেন বেশি। 

ভাড়া বৃদ্ধি সিন্ধান্ত না আসা পর্যন্ত চট্টগ্রাম নগরীতে গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।ফলে পুরো নগরজুড়ে সৃষ্টি হয়েছে পরিবহন সংকট। বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ। 

নগরীর সব রুটে গণপরিবহন বন্ধ রয়েছে। মানুষ সিএনজি, রিকশা বা পায়ে হেঁটে গন্তব্যে রওনা হয়েছে। 

আজ সকাল থেকে নগরীর মূল সড়কগুলো ছিল গণপরিবহন শূন্য, অফিসগামী মানুষরা মোড়ে মোড়ে যানবাহনের জন্য ভিড় করেছেন।

শনিবার সকাল থেকে নগরীর মূল সড়কগুলো ছিল গণপরিবহন শূন্য। অফিসগামী মানুষরা মোড়ে মোড়ে যানবাহনের জন্য ভিড় করেছেন। 

নগরীর বারেকবিল্ডিং এলাকার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন সোহেল রানা। নগরীর জিইসি মোড়ের যানবাহনের জন্য অপেক্ষমান অবস্থায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে সোহেল রানা বলেন, "সকাল থেকে গাড়ির জন্য অপেক্ষা করছি। ৫ মিনিটের জন্য আমাদের গার্মেন্টসের গাড়ি মিস করেছি। এখন কীভাবে অফিস যাবো বুঝতেছি না। এখানে ৪ জন মিলে ঠিক করে সিএনজি অটোরিকশা নিয়ে যাবো। এখন তাও পাচ্ছি না।"

হঠাৎ করে শুক্রবার রাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এরপরই চট্টগ্রাম নগরীতে গাড়ি না চালানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।

সংগঠনটির সভাপতি বেলায়েত হোসেন বলেন, "শনিবার সকাল থেকে আমরা বাস চালাব না। ভাড়া পুনঃনির্ধারণের আগ পর্যন্ত এ কর্মসূচি চলবে।"

গণিপরিবহন বন্ধ থাকায় পায়ে হেটেই অনেকে গন্তব্যে রওনা হয়েছেন। 

নগরীর ২ নম্বর গেট এলাকার বাসিন্দা হামিদ উল্লাহ পিয়নের চাকরি করেন অক্সিজেনের একটি বেকারি কারখানার অফিসে। সকাল সকাল গণপরিবহন না পেয়ে পায়ে হেটেই অফিসের দিকে রওনা হয়েছে তিনি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে হামিদ উল্লাহ বলেন, "রিকশা বা সিএনজি অটোরিকশায় করে অফিসে যাওয়ার মতো সক্ষমতা নেই। তাই পায়ে হেটেই রওনা হয়েছি।" 

শুক্রবার রাতে ঘোষিত জ্বালানি তেলের নতুন মূল্যে প্রতি লিটারে ডিজেল ও কেরোসিনের দাম ৩৪ টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ আগের মূল্য ৮০ টাকার বদলে এখন এ জ্বালানিগুলো কিনতে ক্রেতাকে গুণতে হবে ১১৪ টাকা। অন্যদিকে অকটেন ও পেট্রোল লিটারপ্রতি ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।

এর আগে ২০০৮ সালের ২৭ অক্টোবর ডিজেলের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ছিল কেবল ৩৭.৫ শতাংশ। কিন্তু এবার ডিজেলের দাম বেড়েছে ৪২.৫ শতাংশ এবং অক্টেনের ৫১.৬ শতাংশ।

Related Topics

টপ নিউজ

জ্বালানি তেল / দাম বৃদ্ধি / পরিবহন ধর্মঘট / চট্টগাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • চট্টগ্রামে স্বাধীনতা বইমেলায় বিক্রিতে মন্দা, প্রকাশকদের খরচও না ওঠার আশঙ্কা 
  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • জ্বালানি আমদানি বেড়েছে ১৪ শতাংশ, খরচ বেড়েছে ২৯ শতাংশ—তারপরও সংকট কেন?
  • হরমুজ প্রণালি খুললেও কেন সংকট কাটবে না: তেলের বাজারে অনিশ্চয়তা অব্যাহত

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net