Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের অনন্য মাইলফলক

খেলা

টিবিএস রিপোর্ট
05 August, 2022, 03:10 pm
Last modified: 05 August, 2022, 04:13 pm

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের অনন্য মাইলফলক

ওয়ানডেতে ৫৪তম হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার দিনে দারুণ মাইফলক ছুঁয়ে নিজের রেকর্ড বইয়ে আরেকটি পাতা যোগ করলেন অভিজ্ঞ এই ওপেনার।
টিবিএস রিপোর্ট
05 August, 2022, 03:10 pm
Last modified: 05 August, 2022, 04:13 pm

ওয়েস্ট ইন্ডিজ সফরেই মাইলফলকটি ছুঁতে পারতেন তামিম ইকবাল। কিন্ত রানের দেখা পেলেও ইনিংসগুলো বড় করতে পারেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ৫৭ রানের দূরত্ব থেকেই যায়। যে দূরত্ব ঘুচিয়ে নিতে আর সময় নিলেন না তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে এই প্রথম ওয়ানডেতে ৫৭ রান তুলে এই ফরম্যাটে ৮ হাজার রান পূর্ণ করলেন তামিম। 

দারুণ এই মাইফলক ছুঁয়ে নিজের রেকর্ড বইয়ে আরেকটি পাতা যোগ করলেন অভিজ্ঞ এই ওপেনার। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৮ হাজার রানের মাইলফলকে পৌঁছালেন তামিম। ওয়ানডেতে সর্বোচ্চ রানের তালিকায় বাংলাদেশের অন্য ব্যাটসম্যানদের চেয়ে আরও আরও এগিয়ে গেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। 

বিশ্ব ক্রিকেটেও এটা দারুণ মাইলফলক। ওয়ানডেতে ৮ হাজার রানের ক্লাবে ব্যাটসম্যানের সংখ্যা অনেক, এমন নয়। বিশ্বের ৩৩তম ব্যাটসম্যান হিসেবে এই তালিকায় নিজের নাম তুললেন তামিম। তার ওপরই আছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান স্টিফেন ফ্লেমিং ও পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

এশিয়ার  পঞ্চম ওপেনার হিসেবে ৮ হাজারি ক্লাবে ঢুকলেন তামিম। তার আগে এই মাইলফলক ছুঁয়েছেন কেবল চার ওপেনার। তারা হলেন ভারতের শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া ও পাকিস্তানের সাঈদ আনোয়ার। 

ব্যাট হাতে বাংলাদেশের বেশির রেকর্ডই তামিমের দখলে। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনিই ৭ হাজার রানের মাইলফলকে পৌঁছান, যা এখনও কেউ ছুঁতে পারেননি। ওয়ানডেতে সর্বোচ্চ রানের তালিকায় দুই নম্বরে থাকা সাকিব আল হাসানের চেয়ে অনেক এগিয়ে তামিম। ২২১ ওয়ানডেতে ২০৯ ইনিংসে সাকিব রান করেছেন ৬ হাজার ৭৫৫। 

বাংলাদেশের আর একজন ব্যাটসম্যান পেরেছেন ৬ হাজারের মাইলফলক পেরোতে, তিনি মুশফিকুর রহিম। দেশের হয়ে সবচেয়ে বেশি ২৩৪ ওয়ানডে খেলা ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৬ হাজার ৬৯৭ রানের মালিক। ২১০ ম্যাচে ৪ হাজার ৬২৯ রান নিয়ে তালিকার চার নম্বরে মাহমুদউল্লাহ রিয়াদ। পাঁচ নম্বরে থাকা মোহাম্মদ আশরাফুল ১৭৫ ম্যাচে করেছেন ৩ হাজার ৪৬৮ রান। 

২২৯তম ওয়ানডেতে এসে ৮ হাজারি ক্লাবে নাম লেখালেন তামিম। দারুণ কীর্তি গড়ার পর অবশ্য বেশিক্ষণ উইকেটে টেকা হয়নি ২০০৭ সালে এই হারারে স্পোর্টস ক্লাবেই ওয়ানডে অভিষেক হওয়া তামিমের। ৮৮ বলে ৯টি চারে ৬২ রান করে আউট হন তিনি। দীর্ঘ ১৫ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ৩৭.০৬ গড়ে ৮ হাজার ৫ রান করেছেন বাংলাদেশ ওপেনার। তার নামের পাশে আছে ১৪টি সেঞ্চুরি ও ৫৪টি হাফ সেঞ্চুরি। 

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / ওয়ানডে ক্রিকেট / মাইলফলক / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net