Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
পোষা প্রাণীকে তীব্র গরম থেকে বাঁচাতে পরিধানযোগ্য ফ্যান বাজারে আনলো জাপান

অফবিট

টিবিএস ডেস্ক
01 August, 2022, 01:35 pm
Last modified: 01 August, 2022, 01:52 pm

Related News

  • টোকিওর বাইরে দ্বিতীয় রাজধানী স্থাপনের পরিকল্পনা অনুমোদন দিল জাপান
  • জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, ধসে পড়া শপিংমলে উদ্ধার অভিযান চলছে
  • জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমলে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
  • মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী
  • প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন

পোষা প্রাণীকে তীব্র গরম থেকে বাঁচাতে পরিধানযোগ্য ফ্যান বাজারে আনলো জাপান

এই বিশেষ ডিভাইসে রয়েছে ব্যাটারিচালিত ৮০ গ্রাম ওজনের একটি ফ্যান যা একটি জাল জাল বুননের পোশাকের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। পোষা প্রাণীর শরীরে এটি পরিয়ে দিলেই তার শরীরের চারদিকে বাতাস লাগবে।
টিবিএস ডেস্ক
01 August, 2022, 01:35 pm
Last modified: 01 August, 2022, 01:52 pm
'সুইট মাম্মি'র বানানো পরিধানযোগ্য ফ্যান পরে আছে ৯ বছর বয়সী পোষা কুকুর মোকো। ছবি: রয়টার্স

জাপানে গ্রীষ্মের তীব্র গরমে সকলের প্রাণ ওষ্ঠাগত, প্রচন্ড দাবদাহে প্রতি মুহূর্তেই যেন শরীর থেকে ঝরছে ঘাম। এমন অবস্থায় মানুষেরা নিজেদের শরীর ঠান্ডা রাখার নানারকম উপায় বের করতে পারলেও, পশু-পাখির সেই উপায় নেই। তাই বিশেষ করে, পোষা প্রাণীদের কথা বিবেচনা করে, একদল পশুচিকিৎসকের সাথে মিলে পরিধানযোগ্য ফ্যান তৈরি করেছে টোকিওর একটি পোশাক নির্মাতা প্রতিষ্ঠান।

এই বিশেষ ডিভাইসে রয়েছে ব্যাটারিচালিত ৮০ গ্রাম ওজনের একটি ফ্যান যা একটি জাল জাল বুননের পোশাকের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। পোষা প্রাণীর শরীরে এটি পরিয়ে দিলেই তার শরীরের চারদিকে বাতাস লাগবে।

মাতৃত্বকালীন পোশাক নির্মাতা প্রতিষ্ঠান সুইট মাম্মি'র প্রেসিডেন্ট রেই উজাওয়া জানান, বাইরের প্রচন্ড গরমে হাঁটতে বেরোলে নিজের পোষা প্রাণী চিহুয়াহুয়ার হাঁসফাঁস অবস্থা দেখেই ফ্যান বানানোর কথা তার মাথায় আসে।

ছবি: রয়টার্স

তিনি বলেন, "এবছর কোনো বর্ষা ছিল না বললেই চলে। গরমের দিন বেশ আগেভাগেই চলে এসেছে এবং সেই দিক বিবেচনায় আমার মনে হয়, এটা বর্তমান বাজারে খুবই কার্যকরী পণ্য।"

গত জুনে টোকিওতে বর্ষা মৌসুমের সমাপ্তি ঘটার পর থেকে শহরে রেকর্ড তাপমাত্রা দেখা গেছে। পুরো নয়দিন শহরে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

পুডিং নামের একটি মিনিয়েচার পুডল এবং ম্যাকো নামের একটি টেরিয়ারের মালিক মামি কুমামোতো বলেন, "আমি আমার কুকুরের শরীর ঠান্ডা রাখতে আইস প্যাক ব্যবহার করতাম। কিন্তু গায়ের সাথেই যদি ফ্যান জুড়ে দেওয়া যায়, তাহলে ওর হাঁটাচলা করতে আরো সুবিধা হবে!"

জুলাইয়ের শুরুর দিকে পোষা প্রাণীদের জন্য এই পরিধানযোগ্য ফ্যান বাজারে এনেছে সুইট মাম্মি। এরই মধ্যে তারা ফ্যানটির ১০০ অর্ডার পেয়েছেন বলে জানান উজাওয়া। বলে রাখা ভালো, ফ্যানটি পাওয়া যাবে ৫টি আলাদা আকারে এবং এটির দাম পড়বে ৯৯০০ ইয়েন (৭৪ ডলার)। 

সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

পোষা প্রাণী / পরিধানযোগ্য ফ্যান / জাপান / তীব্র গরম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • টোকিওর বাইরে দ্বিতীয় রাজধানী স্থাপনের পরিকল্পনা অনুমোদন দিল জাপান
  • জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, ধসে পড়া শপিংমলে উদ্ধার অভিযান চলছে
  • জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমলে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
  • মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী
  • প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net