Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
অনলাইনে এমএলএম ব্যবসা: ৬ ই-কমার্স প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
29 July, 2022, 09:30 am
Last modified: 29 July, 2022, 02:15 pm

Related News

  • কিউকমের সিইও রিপনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
  • ধামাকা শপিংয়ের চেয়ারম্যান মুজতবা আলী কারাগারে
  • ইউনিপেটুইউ’র গ্রাহকেরা ৪২০ কোটি টাকা ফেরত পাবেন: আপিল বিভাগ
  • গ্রাহকের প্রতারণার শিকার হয় দেশের প্রায় অর্ধেক ই-কমার্স প্ল্যাটফর্ম: গবেষণা
  • বিনিয়োগে অলীক রিটার্নের প্রতিশ্রুতি

অনলাইনে এমএলএম ব্যবসা: ৬ ই-কমার্স প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত 

যেসব কোম্পানির ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে রয়েছে- থলে ডট কম, গ্লিটারস আরএসটি ওয়ার্ল্ড, অ্যানেক্স ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড, এক্সেলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কনজিউমার লিমিটেড, আলিফ ওয়ার্ল্ড এবং গ্রিন বাংলা ই-কমার্স লিমিটেড।
টিবিএস রিপোর্ট
29 July, 2022, 09:30 am
Last modified: 29 July, 2022, 02:15 pm
প্রতীকি ছবি

অনলাইনে মাল্টিলেবেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা করায় ছয়টি ই-কমার্স প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও ফেসবুক পেইজ সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

যেসব কোম্পানির ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে রয়েছে- থলে ডট কম, গ্লিটারস আরএসটি ওয়ার্ল্ড, অ্যানেক্স ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড, এক্সেলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কনজিউমার লিমিটেড, আলিফ ওয়ার্ল্ড এবং গ্রিন বাংলা ই-কমার্স লিমিটেড।

বাণিজ্য অতিরিক্ত সচিব ও ডাব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ তমাল উপস্থিত ছিলেন।

হাফিজুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এসব কোম্পানির বিরুদ্ধে অনলাইনে এমএলএম ব্যবসা করার অভিযোগ ও প্রমাণ পাওয়া গেছে, যা ডিজিটাল কমার্স গাইডলাইন এর পরিপন্থী। এ কারণেই কোম্পানিগুলো সাময়িকভাবে শাট-ডাউন করার সিদ্ধান্ত হয়েছে।'

'এই ছয়টি কোম্পানির সাতটি ওয়েবসাইট এবং ফেসবুক পেইজগুলোর আইডি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) পাঠিয়ে এগুলো বন্ধ করার অনুরোধ জানাবো', জানান তিনি।

সরকার প্রণীত ডিজিটাল কমার্স গাইডলাইন অনুযায়ী, অনলাইনে বা ই-কমার্স কোম্পানিগুলোর এমএলএম ব্যবসা করার সুযোগ নেই।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশে এমএলএম ব্যবসার নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়ে প্রতারণার সূত্রপাত হয় গত শতকের শেষ দিকে। ২০০০ সালে ডেসটিনি এমএলএম ব্যবসা শুরু করলে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। তার আগে 'যুবক' এমএলএম ব্যবসার মাধ্যমে কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছে বলে অভিযোগ রয়েছে।

২০১২ সালে ডেসটিনির বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাত ও অর্থ পাচারের অভিযোগ উঠলে পরের বছর সরকার প্রথমবারের মতো এমএলএম ব্যবসা নীতিমালা প্রণয়ন করে। তাতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের কাছ থেকে নিবন্ধন নেওয়া ছাড়া কোন কোম্পানি এমএলএম ব্যবসা পরিচালনা করতে পারবে না।

আলোচিত ই-কমার্স কোম্পানি ইভ্যালি ও ই-অরেঞ্জের বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ উঠার গত বছর আবারও এমএলএম ব্যবসা আলোচনায় আসে। ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এখনও কারাগারে রয়েছেন এবং ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনও কারাগারে।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ওই নীতিমালা প্রণয়নের পর ডেসটিনি ২০০০-সহ তখনকার বিভিন্ন এমএলএম কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করলে মন্ত্রণালয় চারটি কোম্পানিকে ব্যবসা করার জন্য লাইসেন্স দিয়েছিল। এই লাইসেন্স প্রতিবছর নবায়ন করতে হয়। কিন্তু ২০১৫ সালের পর কোম্পানি চারটির লাইসেন্স আর নবায়ন করা হয়নি। ফলে বাংলাদেশে এখন বৈধ কোন এমএলএম কোম্পানি নেই।

বিদ্যমান বিধান অনুযায়ী, কেউ অবৈধভাবে এমএলএম ব্যবসা পরিচালনা করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা অর্থদণ্ডের কথা বলা হয়েছে।   

Related Topics

টপ নিউজ

ই-কমার্স নীতিমালা / ই-কমার্স প্রতিষ্ঠান / এমএলএম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • কিউকমের সিইও রিপনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
  • ধামাকা শপিংয়ের চেয়ারম্যান মুজতবা আলী কারাগারে
  • ইউনিপেটুইউ’র গ্রাহকেরা ৪২০ কোটি টাকা ফেরত পাবেন: আপিল বিভাগ
  • গ্রাহকের প্রতারণার শিকার হয় দেশের প্রায় অর্ধেক ই-কমার্স প্ল্যাটফর্ম: গবেষণা
  • বিনিয়োগে অলীক রিটার্নের প্রতিশ্রুতি

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net