Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
ইসরায়েলকে ‘বর্ণবাদী রাষ্ট্র’ ঘোষণার দাবি দক্ষিণ আফ্রিকার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 July, 2022, 01:55 pm
Last modified: 27 July, 2022, 02:38 pm

Related News

  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • নতুন অস্ত্র ‘ফাইবার অপটিক ড্রোন’ ব্যবহার শুরু হিজবুল্লাহর, ফাঁকি দিতে পারে ইসরায়েলি রাডার
  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে
  • যেভাবে ইসরায়েলি সৈন্যদের ওপর প্রাণঘাতী ড্রোন চালানোর কৌশল রপ্ত করেছে হিজবুল্লাহ
  • ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে আরব আমিরাতে দ্রুত লেজার সিস্টেম পাঠিয়েছিল ইসরায়েল

ইসরায়েলকে ‘বর্ণবাদী রাষ্ট্র’ ঘোষণার দাবি দক্ষিণ আফ্রিকার

‘নিপীড়িত দক্ষিণ আফ্রিকান হিসেবে আমরা সরাসরি জাতিগত ভেদাভেদ, বৈষম্য ও নিগ্রহের সম্মুখীন হয়েছি। এখন যখন ফিলিস্তিনিদের আরেকটি প্রজন্ম বঞ্চিত হচ্ছে তখন আমরা তা চুপচাপ দাঁড়িয়ে দেখতে পারি না'।
টিবিএস ডেস্ক
27 July, 2022, 01:55 pm
Last modified: 27 July, 2022, 02:38 pm

নালেদি প্যান্ডর। ছবি: সংগৃহীত

পশ্চিম তীর ক্রমাগত দখল করে ইসরায়েলের বসতি স্থাপনকে 'আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জ্বলন্ত উদাহরণ' উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা। একইসঙ্গে  ইসরায়েলকে 'বর্ণবাদী রাষ্ট্র' হিসেবে  তালিকাভুক্ত করার দাবি করেছে দেশটির সরকার।

প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ায় দেশটির ফিলিস্তিনি মিশন প্রধানদের দ্বিতীয় বৈঠকে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী নালেদি প্যান্ডর বলেন, 'ফিলিস্তিনের ঘটনা দক্ষিণ আফ্রিকার জাতিগত বিভাজন ও নিপীড়নের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়'।

'নিপীড়িত দক্ষিণ আফ্রিকান হিসেবে আমরা সরাসরি জাতিগত ভেদাভেদ, বৈষম্য ও নিগ্রহের সম্মুখীন হয়েছি। এখন যখন ফিলিস্তিনিদের আরেকটি প্রজন্ম বঞ্চিত হচ্ছে তখন আমরা তা চুপচাপ দাঁড়িয়ে দেখতে পারি না,' বলেন তিনি।

প্যান্ডর বলেন, প্রিটোরিয়া বিশ্বাস করে যে ইসরায়েলকে একটি বর্ণবাদী রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করা উচিত।

একইসঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর এ সংক্রান্ত বৈশিষ্ট্যগুলো যাচাই করার জন্য একটি কমিটি গঠনের দাবিও জানান তারা।

অধিবেশন শেষে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় মালিকানাধীন ব্রডকাস্টিং কর্পোরেশনের (এসএবিসি) সঙ্গে কথা বলেন।

'যদি এমন কোনো দেশ বা মহাদেশ থাকে যারা ফিলিস্তিনের মুক্তি ও স্বাধীনতার সংগ্রাম এবং দুর্ভোগ বুঝতে পারে, তবে তারা হলো আফ্রিকা মহাদেশ ও তাদের জনগণ,' বলেন তিনি।

  • সূত্র: আল-জাজিরা

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / ফিলিস্তিন / ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / দক্ষিণ আফ্রিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • নতুন অস্ত্র ‘ফাইবার অপটিক ড্রোন’ ব্যবহার শুরু হিজবুল্লাহর, ফাঁকি দিতে পারে ইসরায়েলি রাডার
  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে
  • যেভাবে ইসরায়েলি সৈন্যদের ওপর প্রাণঘাতী ড্রোন চালানোর কৌশল রপ্ত করেছে হিজবুল্লাহ
  • ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে আরব আমিরাতে দ্রুত লেজার সিস্টেম পাঠিয়েছিল ইসরায়েল

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net