Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
শ্রীলঙ্কায় বিক্ষোভ শিবিরে সেনাবাহিনীর অভিযান, চলেছে গ্রেপ্তার-মারধর

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
22 July, 2022, 12:10 pm
Last modified: 22 July, 2022, 12:23 pm

Related News

  • শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার
  • বিক্ষোভে বিতাড়িত রাজাপাকসে পরিবারের ফের প্রত্যাবর্তন ঘটতে চলেছে শ্রীলঙ্কায়!
  • শেখ হাসিনার ভারতেই থাকা উচিত: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
  • বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
  • শনিবার মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন যে বিশ্বনেতারা

শ্রীলঙ্কায় বিক্ষোভ শিবিরে সেনাবাহিনীর অভিযান, চলেছে গ্রেপ্তার-মারধর

এসময় বিবিসির একজন ভিডিও সাংবাদিককেও মারধর করে সেনাবাহিনী। একজন সেনা তার ফোন ছিনিয়ে নিয়ে রেকর্ড করা ভিডিও ডিলিট করে দেয়।
টিবিএস রিপোর্ট
22 July, 2022, 12:10 pm
Last modified: 22 July, 2022, 12:23 pm
সেনাবাহিনী অভিযান/ ছবি- বিবিসি

শুক্রবার (২২ জুলাই) সকালে রাজধানীতে প্রধান সরকারবিরোধী বিক্ষোভ শিবিরে অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী ও পুলিশ। খবর বিবিসির।

কলম্বোতে রাষ্ট্রপতির কার্যালয়ের বাইরে বিক্ষোভকারীদের উপর কয়েকশ সেনা এবং পুলিশ কমান্ডো অভিযান চালায়। তাদের মারধর করা হয়, তাদের তাঁবু ভেঙ্গে ফেলা হয়।

প্রতিবেদন থেকে জানা গেছে, এসময় বিবিসির একজন ভিডিও সাংবাদিককেও মারধর করে সেনাবাহিনী। একজন সেনা তার ফোন ছিনিয়ে নিয়ে রেকর্ড করা ভিডিও ডিলিট করে দেয়।

বিবিসি সূত্রে জানা গেছে, আহত দুজনসহ নয়জনকে আটক করেছে পুলিশ।

গত ৯ জুলাই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভবন দখলে নেয় বিক্ষোভকারীরা, যার ফলে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন গোতাবায়া।

শপথ গ্রহণের পর নবনিযুক্ত প্রেসিডেন্ট বিক্রমাসিংহে বলেন, সরকার পতন বা সরকারি ভবন দখলের যে কোনো প্রচেষ্টা 'গণতান্ত্রিক নয়, বরং এটি আইনের পরিপন্থী'।

তার এ মন্তব্যের পরই আজ নিরাপত্তা বাহিনী বিক্ষোভ শিবিরে প্রবেশ করে এবং বিক্ষোভকারীদের কাছ থেকে ভবনটি পুনরুদ্ধার করে। কিন্তু আগে থেকেই ভবনটি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিক্ষোভকারীরা।

পুলিশ এ ঘটনাকে 'রাষ্ট্রপতি সচিবালয়ের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার বিশেষ অভিযান' হিসেবে উল্লেখ করেছে।

বিবিসি সাংবাদিকের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে পুলিশের এক মুখপাত্র বলেন, তিনি এ ঘটনা সম্পর্কে অবগত নন।

শুক্রবার ভোররাতে শ্রীলঙ্কার স্থানীয় সময় রাত ১ টায় এ অভিযান চালানো হয়। নিরাপত্তা বাহিনী পরে ঘটনাস্থলের দিকে যাওয়ার রাস্তার একটি অংশ পুরোপুরি বন্ধ করে দেয়।

ছবি- বিবিসি

প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে চলতি মাসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে।

গোতাবায়ার মতোই তিনিও দেশটির জনগণের কাছে বেশ অজনপ্রিয়। ক্ষমতায় এসে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন বলে জানিয়েছিলেন তিনি।

শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট প্রবল হওয়ার কারণে গত কয়েক মাস ধরে ব্যাপক অস্থিরতা চলছে। বেশিরভাগই সাবেক সরকারকে দেশটির অর্থব্যবস্থার অপব্যবহার করার জন্য দায়ী করেছেন।

বুধবার বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। তার প্রতি মানুষের গভীর অবিশ্বাস থাকা সত্ত্বেও অনেক বিক্ষোভকারী বলেন যে তারা তাকে দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলা করার সুযোগ দেবেন।

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কায় বিক্ষোভ / শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট / রনিল বিক্রমাসিংহে / গোতাবায়া রাজাপাকসে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার
  • বিক্ষোভে বিতাড়িত রাজাপাকসে পরিবারের ফের প্রত্যাবর্তন ঘটতে চলেছে শ্রীলঙ্কায়!
  • শেখ হাসিনার ভারতেই থাকা উচিত: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
  • বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
  • শনিবার মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন যে বিশ্বনেতারা

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net