Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
নর্ড স্ট্রিম দিয়ে ফের ইউরোপে গ্যাস সরবরাহ চালু করল রাশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 July, 2022, 04:10 pm
Last modified: 21 July, 2022, 04:10 pm

Related News

  • রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, তেল শুধু মহান সংসদে: সংসদ সদস্য কামাল হোসেন
  • ইরান যুদ্ধের প্রভাবে ভারতেও গ্যাস সংকট, বন্ধের মুখে হাজারো হোটেল-রেস্তোরাঁ
  • গ্যাস সংকটে চট্টগ্রামের দুই সার কারখানায় উৎপাদন বন্ধ
  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা

নর্ড স্ট্রিম দিয়ে ফের ইউরোপে গ্যাস সরবরাহ চালু করল রাশিয়া

তবে একজন মুখপাত্র জানিয়েছেন, পাইপলাইনটি দিয়ে সক্ষমতার মাত্র ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করা হচ্ছে।
টিবিএস ডেস্ক
21 July, 2022, 04:10 pm
Last modified: 21 July, 2022, 04:10 pm

১০ দিন বন্ধ রাখার পর আবারও ইউরোপে নিজেদের বৃহত্তম পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ চালু করেছে রাশিয়া। যদিও জার্মানিসহ ইউরোপের অন্যান্য দেশগুলো আশঙ্কা প্রকাশ করেছিল যে এই পাইপলাইন ফের চালু না-ও করতে পারে মস্কো।

রক্ষণাবেক্ষণের কাজের ১০ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার পর ফের চালু হলেও নর্ড স্ট্রিম ১ পাইপলাইনটি  দিয়ে গ্যাস সরবরাহের মাত্রা কমিয়ে দেয়া হয়েছে।

একদিন আগেই অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে দিয়েছিলেন যে, ইউরোপে গ্যাসের সরবরাহ কম থাকবে। তার এ ঘোষণা নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে উদ্বেগ দেখা দেয়। 

এদিকে ইউরোপের দেশগুলোর রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন। সেজন্য ইউরোপের দেশগুলোকে আগামী সাত মাসের মধ্যে গ্যাস ব্যবহার ১৫ শতাংশ হ্রাসের আহ্বান জানিয়েছে কমিশন।

গত বছর ইউরোপের ৪০ শতাংশ প্রাকৃতিক গ্যাস এসেছে রাশিয়া থেকে।

২০২০ সালে রাশিয়া থেকে সবচেয়ে বেশি গ্যাস আমদানি করেছে জার্মানি। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর দেশটি রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা ৫৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশে নামিয়ে এনেছে। দেশটি রাশিয়ার গ্যাস ব্যবহার পুরোপুরি বন্ধ করতে চায়।

এদিকে রাষ্ট্রীয় গ্যাস সংস্থা গ্যাজপ্রম তাদের সমস্ত চুক্তিবদ্ধ বাধ্যবাধকতা পূরণ করবে বলে আশ্বস্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

নর্ড স্ট্রিম ১ দিয়ে বৃহস্পতিবার সকালের দিকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়। তবে একজন মুখপাত্র জানিয়েছেন, পাইপলাইনটি দিয়ে সক্ষমতার মাত্র ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করা হচ্ছে।

মধ্য-জুনেও পাইপলাইনটি দিয়ে সক্ষমতার ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করা হচ্ছিল। ওই সময় জার্মানির সিমেন্স এনার্জি সার্ভিসিং করা সরঞ্জাম ফেরত দিচ্ছে—এ কারণ দেখিয়ে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছিল গ্যাজপ্রম।

এদিকে গ্যাসের সরবরাহ নিয়ে পুতিনের ওপর বিশ্বাস রাখতে পারছে না জার্মানিসহ ইউরোপের কোনো দেশই। 

জার্মানির মন্ত্রীরাও জানেন, আগামী শীতের জন্য তাদের কাছে গ্যাসের পর্যাপ্ত মজুত নেই। এ কারণে নেতারা মানুষকে জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানাচ্ছেন। 

এছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি করে ও পুরোনো কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র নতুন করে চালু করেও পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে জার্মানি।

অন্যদিকে শিল্পনেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গ্যাসের ঘাটতি মন্দা ডেকে আনতে পারে।


  • সূত্র: বিবিসি
     

Related Topics

টপ নিউজ

নর্ড স্ট্রিম-১ / গ্যাস সরবরাহ / গ্যাস পাইপলাইন / গ্যাস সংকট / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, তেল শুধু মহান সংসদে: সংসদ সদস্য কামাল হোসেন
  • ইরান যুদ্ধের প্রভাবে ভারতেও গ্যাস সংকট, বন্ধের মুখে হাজারো হোটেল-রেস্তোরাঁ
  • গ্যাস সংকটে চট্টগ্রামের দুই সার কারখানায় উৎপাদন বন্ধ
  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net